বিনোদন

ফাঁসতে পারে রিয়ার পরিবার, মাদক পাচারকারীদের সঙ্গে যোগাযোগের জন্য কার ফোন ব্যবহার করতেন রিয়া? জানুন

নিজের ফোন নয়, একেবারে মায়ের ফোন থেকেই মাদক পাচারকারীদের সঙ্গে যোগাযোগ করতেন রিয়া চক্রবর্তী। সূত্রের খবর অনুযায়ী, এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের জিজ্ঞাসাবাদের সময় রিয়া তাঁর নিজের একটি মোবাইল তদন্তকারীদের হাতে তুলে দিলেও, দ্বিতীয়টি জমা দেননি। ওই দ্বিতীয় ফোনটি উদ্ধার কড়া হয় পরে। সৌভিক কে গ্রেফতারের দিন রিয়া চক্রবর্তীর বাড়িতে আচমকা রেড করে এনসিবি ও সিবিআই, বাজেয়াপ্ত করেন সমস্ত ইলেক্ট্রনিক্স ডিভাইস। তার মধ্যেই ছিল রিয়া চক্রবর্তীর দ্বিতীয় মোবাইল।

মোবাইলটি রেজিস্টার ছিল রিয়ার মা সন্ধ্যা চক্রবর্তীর নামে। অর্থাৎ সাপও মরল লাঠিও ভাঙ্গল না। ঠিক এইভাবেই দিনের পর দিন রিয়া চক্রবর্তী তাঁর মায়ের সিম ও ফোন ব্যবহার করে মাদক পাচারকারীদের সঙ্গে যোগাযোগ রেখে চলতেন। এমনকি ওই ফোন থেকেই বিভিন্ন মাদক পাচারকারীদের মেসেজ ও কল লিস্ট হাতে পায় এনসিবি।

এখনও পর্যন্ত রিয়া ২৫ জন বলিউড সেলিব্রিটির নাম এনসিবি-কে দিয়েছেন। যাদের মধ্যে ৫ জনের নামের তালিকা প্রকাশ পেয়েছে। এঁদের মধ্যে অন্যতম পরিচিত মুখ হলেন নবাব তনয়া সারা আলি খান। এখন সারার ফোনের তালিকায় কোন কোন মাদক কারবারী এবং পাচারকারী রয়েছেন, সে বিষয়ে তল্লাসি শুরু করেছে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026