নিউজ

ঘরে ফিরল কফিন বন্দি বীর শহীদের দেহ, চোখের জলে বীর ছেলেকে শেষ শ্রদ্ধা বীরভূমের

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে শুক্রবার বাড়ি পৌঁছাল ভারতীয় সেনার শহীদ জওয়ান রাজেশ ওরাং-এর কফিন বন্দি দেহ। দেশের ত্রিবর্ণ রঞ্জিত জাতীয় পতাকায় মোড়া শহীদ জওয়ানের কফিনটি বর্ধমান জেলার পানাগড় ইন্ডিয়ান এয়ার ফোর্স (আইএএফ) ঘাঁটি থেকে বীরভূমের মোহাম্মদ বাজার এলাকার বেলগরিয়া গ্রামে পৌঁছে দিলেন সেনা আধিকারিকরা। এদিন সকাল ১০ টা নাগাদ রাজ্য পুলিশের গার্ড অফ অনার ও গান স্যালুটের মাধ্যমে গ্রামের বাড়িতে এসে পৌঁছায়।

কফিন বন্দি শহীদ রাজেশের মরদেহ নিয়ে খুব ভোরে পানাগড় বিমানবন্দর থেকে তার পৈতৃক বাড়িতে পৌঁছে দিতে প্রায় দেড়শো কিলোমিটার পথ পাড়ি দেন কর্তব্যরত সেনা আধিকারিকরা। অসম সাহসী এই শহীদকে প্রতি শ্রদ্ধা জানাতে হাজার হাজার মানুষ জাতীয় পতাকা নিয়ে বেলগরিয়ায় সমবেত হয়। তাদের প্রিয় এই গ্রামের ছেলেকে ফুল ও মালা দিয়ে স্বাগত জানান এলাকাবাসী।

সেনাবাহিনীর আধিকারিকরা যখন জাতীয় পতাকায় জড়ানো শহীদ রাজেশের দেহটি তাদের গ্রামের বাড়িতে নিয়ে পৌঁছান, কান্নায় ভেঙে পড়েন তাঁর মা মমতা দেবী। পরিবারের অন্য সদস্যরাও সেখানে উপস্থিত ছিলেন। রাজেশের বোন শকুন্তলা তার শোকার্ত মাকে সামলাতে ব্যস্ত ছিলেন। শহীদ রাজেশের মরদেহ গ্রামের নিকটস্থ মাঠে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হবে। লাদাখের গালওয়ান উপত্যকায় চীনের পিপলস লিবারেশন আর্মি (পিএলএ)-র সাথে মুখোমুখি সংঘর্ষে শহীদ ২০ জন ভারতীয় সেনা জওয়ানের মধ্যে ছিলেন বীরভূমের এই বীরসন্তান।

Anirban Kundu

Recent Posts

পোস্ট অফিসের দারুণ স্কিম! ৩ মাস অন্তর ৫১,২৫০ টাকা, বৃদ্ধ বয়সে নিশ্চিন্ত আয়ের সুযোগ

বৃদ্ধ বয়সে আর্থিক সুরক্ষা নিয়ে অনেকেই চিন্তায় থাকেন। কোথায় টাকা রাখলে নিরাপদ থাকবে এবং নিয়মিত…

March 30, 2026

KKR vS MI: ২২০ করেও হার! ওয়াংখেড়েতে KKR-র ভরাডুবি — এই ৫ বড় ভুলে হাতছাড়া ম্যাচ

ওয়াংখেড়েতে আরও এক বার মুম্বই ইন্ডিয়ান্সের কাছে হারল কলকাতা নাইট রাইডার্স। ২২০ রান করার পরও…

March 30, 2026

Rahul Banerjee Postmortem: জলে কতক্ষণ ছিলেন? ময়নাতদন্তে চাঞ্চল্য—ফুসফুসে বালি, রহস্যে ঘেরা রাহুলের মৃত্যু

টলিউড অভিনেতা Rahul Arunoday Banerjee-র মৃত্যুর পর ময়নাতদন্তের রিপোর্ট সামনে আসতেই গোটা ঘটনাকে ঘিরে তৈরি…

March 30, 2026

ক্ষমতায় এলে বেকারদের মাসে ৪০০০ টাকা! যুব ভোটে বাজিমাত করতে বড় চাল অভিনেতা বিজয়ের

বিধানসভা ভোটের আগে বড় রাজনৈতিক চমক! পশ্চিমবঙ্গে ‘যুবসাথী’ প্রকল্পের সাফল্যের পর এবার সেই পথেই হাঁটতে…

March 30, 2026

বাবার ফেরার অপেক্ষায় সহজ… রাহুলের মৃত্যুর পর মুখ খুললেন স্ত্রী প্রিয়াঙ্কা

টলিউডের এক সময়ের জনপ্রিয় জুটি রাহুল-প্রিয়াঙ্কার জীবনের গল্পটা যেন সিনেমার মতোই ছিল—কিন্তু সেই গল্পের শেষটা…

March 30, 2026

১ এপ্রিল থেকে বড় বদল! অনলাইন পেমেন্টে নতুন নিয়ম, গ্রাহক সুরক্ষায় কড়া RBI

ডিজিটাল লেনদেন এখন দৈনন্দিন জীবনের অংশ। কিন্তু গ্রাহকদের সুরক্ষা বাড়াতে বড় সিদ্ধান্ত নিল রিজার্ভ ব্যাঙ্ক।…

March 30, 2026