নিউজ

শুরু হতে চলেছে করোনার টিকাকরণ, দিনক্ষন জানিয়ে দিল কেন্দ্রীয় সরকার

নয়াদিল্লি: জল্পনা অবসান। অবশেষে শুরু হতে চলেছে করোনার টিকাকরণ কর্মসূচি (Corona Vaccination)। এমনটাই জানাল কেন্দ্রীয় সরকার (Central Govt)। জানা গিয়েছে, প্রথন ধাপে করোনার টিকা দেওয়া হবে ফ্রন্টলাইন হেলফ ওয়ার্কাদের। এমনটাই ইঙ্গিত অবশ্য আগেই দিয়েছিল কেন্দ্রীয় সরকার।

কেন্দ্র জানিয়েছে, ১৬ জানুয়ারি প্রথম দফায় ৩ কোটি ফ্রন্টলাইন হেলফ ওয়ার্কারদের কোভিড টিকা দেওয়া হবে। কারণ দেশজুড়ে করোনা মোকাবিলায় বেশি ভূমিকা নিয়েছে এই স্বাস্থ্যকর্মীরাই। এর পরে ৫০ বছর বয়স বেশি এমনদের কোভিড টিকা দেওয়া হবে। এদের সংখ্যা প্রায় ২৭ কোটি। শনিবার বিকালে এক উচ্চপর্যায়ের বৈঠক করেন প্রধানমন্ত্রী মোদী। সেখানেই সম্ভবত এনিয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। ইতিমধ্যে গোটা দেশের বিভিন্ন রাজ্যে ড্রাই রান শুরু করা হয়েছে। কোভিডের টিকা হিসাবে দুটি ভ্যাকসিনকে ছাড়পত্রও দিয়েছে কেন্দ্র। একটি ভারত বায়োটেকের তৈরি কোভ্যাক্সিন অপরটি সেরামের কোভিশিল্ড। সোমবার ভ্যাকসিন বণ্টন নিয়ে বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের নিয়ে বৈঠক করবেন প্রধানমন্ত্রী মোদী। সেখানে করোনা টিকার সংক্রান্ত একাধিক বিষয় উঠে আসবে।

ইতিমধ্যে দেশে দৈনিক কোভিড সংক্রমণের সংখ্যা অনেকটাই নিম্নমুখী। শনিবারের বুলেটিন অনুযায়ী, শেষ ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্তের সংখ্যা ১৮,২২২। একসময়ে দেশে দৈনিক কোভিড সংক্রমণের সংখ্যা প্রায় লাখের কাছাকাছি চলে গিয়েছিল। শেষ ২-৩ মাসে পরিস্থিতি অনেকটাই উন্নতি হয়। বর্তমানে ১৮-২২ হাজারের মধ্যে কোভিড সংক্রমণের সংখ্যা রয়েছে। সুস্থতার হার বাড়ছে। ফলে এই অবস্থায় টিকাকরণ শুরু হওয়ায় কিছুটা স্বস্তিতে কেন্দ্রীয় সরকার।

জানুয়ারি মাস থেকে করোনা টিকা চলে আসবে। এমনটা ইঙ্গিত অবশ্য আগেই দিয়েছিলেন দেশের স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন। প্রথম ধাপে স্বাস্থকর্মীদের টিকাকরণ করা হবে। ইতিমধ্যে বাংলার বিভিন্ন জায়গায় শুরু হয়েছে ড্রাই রান। তবে করোনার দৈনিক সংক্রমণ অনেক কমলেও, কোভিডের নতুন স্ট্রেন ঘিরে চিন্তা বাড়ছে। ইতমধ্যে দেশে অনেকে আক্রান্ত হয়েছেন। বেশ কিছু রাজ্যে কড়া নিয়মও জারি করা হয়েছে।

Anirban Kundu

Recent Posts

‘পিকচার এখনও বাকি’—দলের বিরুদ্ধেই বিস্ফোরক রাঘব! ভিডিও ঘিরে তীব্র বিতর্ক

আম আদমি পার্টির অন্দরে দ্বন্দ্ব যেন আরও তীব্র আকার নিচ্ছে। রাজ্যসভায় পাঞ্জাব ইস্যু তুলতে ব্যর্থ…

April 5, 2026

সোনার দামে বড় বদল! আজ কত কমল রেট—জানলে অবাক হবেন

৫ এপ্রিল ২০২৬-এ দেশের সোনার বাজারে সামান্য দামের পরিবর্তন লক্ষ্য করা গেছে। আন্তর্জাতিক বাজারের ওঠানামা…

April 5, 2026

তালসারিতে পৌঁছলেন প্রিয়াঙ্কা! FIR-এর পর সরাসরি স্পটে টলিউড—এবার কী হবে?

রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের রহস্যমৃত্যু ঘিরে তদন্ত এখন নতুন মোড় নিয়েছে। রিজেন্ট পার্ক থানায় FIR দায়েরের…

April 5, 2026

রাহুলের মৃত্যুর তদন্তে টলিউডের ঝড়! থানায় প্রিয়াঙ্কা, সঙ্গে প্রসেনজিৎ-ঋতুপর্ণারা

রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের অকালমৃত্যুকে ঘিরে শোকের ছায়া নেমে এসেছে টলিউডে। এই ঘটনার পর থেকেই একাধিক…

April 4, 2026

৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টি! রবিবার থেকেই দক্ষিণবঙ্গে বড় আবহাওয়ার বদল

চৈত্রের শেষে এসে দক্ষিণবঙ্গ জুড়ে অসহ্য গরমে নাজেহাল সাধারণ মানুষ। দিন যত এগোচ্ছে, ততই বাড়ছে…

April 4, 2026

২৮ কোটি টাকার ভুলে ডুবছে CSK! ভুল নিলামে এখন চাপে ধোনিহীন দল

আইপিএল ২০২৬-এ চেন্নাই সুপার কিংসের শুরুটা একেবারেই প্রত্যাশামতো হয়নি। মহেন্দ্র সিং ধোনিকে ছাড়া মাঠে নেমে…

April 4, 2026