SBI Rules: খরচ বাড়বে সাধারণ মানুষের, নতুন নিয়ম জারি করল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া

যদি আপনার পরিবারের কোন সদস্য ভারতীয় স্টেট ব্যাংকের একটি অ্যাকাউন্ট গ্রহণ করে থাকেন তাহলে আপনার পরিবারের জন্য এই খবরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা সকলেই জানেন, ভারতীয় স্টেট ব্যাংক ভারতের সবথেকে বড় রাষ্ট্রায়াত্ত ব্যাংক এবং ভারতের সবথেকে বেশি সংখ্যক নাগরিকের ব্যাংক অ্যাকাউন্ট এই ব্যাংকের সাথেই রয়েছে। এসবিআই এর এই নতুন নিয়ম কানুন সবকিছুকেই একেবারে পরিবর্তন করে দিয়েছে। সরকারি ব্যাংকের তালিকায় সব থেকে বড় ব্যাংক হল ভারতীয় স্টেট ব্যাঙ্ক। তাই এই ব্যাংকের নিজস্ব নিয়ম কানুনও বেশ শক্তপোক্ত। তাই এই মুহূর্তে ভারতীয় স্টেট ব্যাঙ্কের তরফ থেকে একটি নতুন নিয়ম জারি করা হয়েছে, যা এই ব্যাংকের গ্রাহকদের জন্য বেশ খারাপ একটি বিষয় হতে চলেছে।

ভারতীয় স্টেট ব্যাঙ্কের গ্রাহকদের জন্য এই ব্যাংকের তরফ থেকে একটি ঘোষণা সূচিত করা হয়েছে যেখানে বলা হয়েছে, যদি আপনার কাছে ভারতীয় স্টেট ব্যাংকের অ্যাকাউন্ট থাকে তাহলে আপনি এই ব্যাংকের বিভিন্ন সার্ভিস একেবারে বিনামূল্যে গ্রহণ করতে পারবেন। যদি আপনার ব্যাংক একাউন্টে ১ লক্ষ টাকা ব্যালেন্স থাকে তাহলে আপনাকে এটিএম লেনদেনের ক্ষেত্রে অতিরিক্ত কোন টাকা দিতে হবে না। তবে যদি সেরকম ব্যালেন্স না থাকে তাহলে কিন্তু আপনাকে প্রতি এটিএম লেনদেনের জন্য অতিরিক্ত চার্জ দিতে হবে। যদি আপনি এসবিআই ছাড়া অন্য কোন ব্যাংকের এটিএম থেকে টাকা তুলতে যান তাহলে আপনি প্রতি মাসে তিনবার বিনামূল্যে টাকা তুলতে পারবেন। এরপর থেকেই আপনাকে প্রতি এটিএম লেনদেনের জন্য ৫ টাকা থেকে ২০ টাকা পর্যন্ত চার্জ দিতে হবে। এসবিআই এর এটিএম থেকে টাকা তুলতে গেলেও একটি বিশেষ পরিমাণ চার্জ আপনাকে দিতে হবে একটি লিমিটের পর।

নতুন স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার নিয়ম অনুযায়ী যদি আপনি এসবিআই এটিএম থেকে নিজের একাউন্টের ব্যালেন্স চেক করতে চান তাহলে আপনাকে প্রতি লেনদেনে ৫ টাকা করে দিতে হবে। সঙ্গেই, যদি আপনি অন্য কোন ব্যাংকের এটিএম থেকে ব্যালেন্স চেক করতে চান তাহলে আপনাকে ৮ টাকা করে দিতে হবে। তবে যদি আপনার ব্যাংক একাউন্টে ১ লক্ষ টাকা ব্যালেন্স থাকে, তাহলে আপনাকে অতিরিক্ত কোন চার্জ দিতে হবে না। এছাড়া ইন্টারন্যাশনাল ব্যালেন্সের জন্য আপনাকে সম্পূর্ণ লেনদেনের টাকার ৩.৫ শতাংশ অর্থাৎ ১০০ টাকা চার্জ দিতে হবে। তবে এক লক্ষ টাকা আপনার একাউন্টে ব্যালেন্স থাকলে, এই সমস্ত চার্জ থেকে আপনারা মুক্তি পাবেন।

BharatBarta Desk

Recent Posts

১৪ হাজারের নিচে 5G ঝড়! 6300mAh ব্যাটারিতে বাজিমাত Redmi A7 Pro 5G

বাজেট স্মার্টফোনের বাজারে বড় চমক দিল Xiaomi। ভারতের বাজারে লঞ্চ হল তাদের নতুন স্মার্টফোন Redmi…

April 14, 2026

চেন্নাইয়ের বিরুদ্ধে জিততে মরিয়া KKR, প্রথম একাদশে জোড়া পরিবর্তনের সম্ভাবনা

চেন্নাইয়ের ২২ গজে সুবিধা পান স্পিনার এবং ধীর গতির বোলারেরা। এই তথ্য অজানা নয় কেকেআর…

April 14, 2026

বড় খবর! I-PAC ডিরেক্টর গ্রেপ্তার, নির্বাচনের আগে চাঞ্চল্য দেশজুড়ে

নির্বাচনের প্রাক্কালে দেশের রাজনৈতিক পরিস্থিতিতে বড়সড় চাঞ্চল্য তৈরি হল। রাজনৈতিক পরামর্শদাতা সংস্থা I-PAC-এর সহ-প্রতিষ্ঠাতা ও…

April 14, 2026

মাধ্যমিকের রেজাল্ট কবে হাতে পাবেন? দিনক্ষণ জানিয়ে দিল পর্ষদ

২০২৬ সালের মাধ্যমিক পরীক্ষা শেষ হওয়ার পর থেকেই ছাত্র-ছাত্রীদের মধ্যে একটাই প্রশ্ন—কবে প্রকাশ হবে রেজাল্ট?…

April 14, 2026

যুবসাথীর টাকা এখনও আসেনি? কবে পাবেন ভাতা, জানুন নতুন আপডেট

পশ্চিমবঙ্গ সরকারের ‘যুবসাথী’ প্রকল্প এখন ভোটের আবহে বেশ চর্চায়। এই প্রকল্পের আওতায় মার্চ মাস থেকে…

April 14, 2026

১২৫ গ্রাম সোনা থেকে কোটি টাকা! কত সম্পত্তির মালিক অরূপ বিশ্বাস, জানুন বিস্তারিত

তৃণমূল কংগ্রেসের অভিজ্ঞ নেতা অরূপ বিশ্বাস আবারও টালিগঞ্জ কেন্দ্র থেকে নির্বাচনী লড়াইয়ে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের…

April 13, 2026