একুশে নির্বাচনের আগে যত দিন এগোচ্ছে ততোই বাড়ছে রাজনৈতিক দ্বন্দ্ব। কোন রাজনৈতিক দল অন্য রাজনৈতিক দলকে এক ইঞ্চি জমি ছেড়ে দিতে চায় না। এরইমধ্যে গতকাল নন্দীগ্রাম থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ঘোষণা করেছেন যে একুশের নির্বাচনে তিনি নন্দীগ্রামের হয়ে লড়বেন। এই প্রসঙ্গে সরগরম হয়ে আছে গোটা বঙ্গ রাজনীতি। এছাড়াও নির্বাচনের আগে শাসকদল থেকে ঝাকে ঝাকে তৃণমূল নেতা-কর্মী বিজেপিতে যোগদান করছে। সেই প্রসঙ্গ নিয়েও চলছে প্রবল জল্পনা-কল্পনা। এরইমধ্যে আজ অর্থাৎ মঙ্গলবার দলবদলে আবহে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করলেন সিপিএম নেতা সূর্যকান্ত মিশ্র।
সিপিএম নেতা সূর্যকান্ত মিশ্র আজ অর্থাৎ মঙ্গলবার রানীগঞ্জের বল্লভপুরে একটি সভায় উপস্থিত ছিলেন। তিনি সেখান থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের নন্দীগ্রামের প্রার্থী হওয়া প্রসঙ্গে তীব্র বিদ্রুপ করেন। তিনি বলেছেন, “উনি দু’জায়গায় না দশ জায়গায় দাঁড়াবেন তা ওনার ব্যাপার। হাজার তৃণমূলে দাঁড়াবেন নাকি বিজেপি দাঁড়াবেন আমি জানি না ঠিক করে। আমার তাতে কোনো মাথাব্যথা নেই। তবে উনি দাঁড়ান বা বসুন যাই করুন না কেন আমরা চাইছি উনি গদি ছাড়ুন।”
এছাড়াও তিনি এদিন রাজ্যের সংবাদমাধ্যমদের বিরুদ্ধে তার ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি বলেছেন, “ভোট তো এপ্রিল মাসে। কিন্তু এখন থেকেই রাজ্যের সংবাদ মাধ্যমগুলি ফলাফল প্রকাশ করতে শুরু করে দিয়েছে। তারা দাবী করছে মমতা বন্দ্যোপাধ্যায় হবে মুখ্যমন্ত্রী। দ্বিতীয় সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে থাকবে বিজেপি। সেখানে নাকি কংগ্রেস ও সিপিএম যেতে কোন অস্তিত্ব থাকবে না। আসলে এইসব বিজ্ঞাপনের খেলা। টাকা দিয়ে মিডিয়াকে কিনে রেখেছে তৃণমূল-বিজেপি।”
এছাড়াও এদিন সূর্যকান্ত মিশ্র বলেছেন, “এইসব সমীক্ষায় একদম বিশ্বাস করবেন না। এগুলোর কোনো ভিত্তি নেই। বিহারেও সমীক্ষা দেখিয়েছিল সংবাদ মাধ্যম। কিন্তু তা কিছুই ঠিক হয়নি।” এছাড়াও তিনি এদিন দলবদল প্রসঙ্গে সাংবাদিকদের বলেন, “বিজেপি তৃণমূলরা তো সংখ্যাগরিষ্ঠ। শেষমেষ মুখ্যমন্ত্রী না চলে যান বিজেপিতে!”
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…