পলিটিক্স

বঙ্গাল কে গদ্দারো কো গোলি মারো, তৃণমূলের মিছিলে এহেন স্লোগানে উত্তাল রাজনৈতিক মহল

বছরখানেক আগে দেশের গদ্দারদের গুলি মারার কথা বলেছিলেন অনুরাগ ঠাকুর (Anurag Thakur)। আর এবারে তৃণমূলের মিছিল থেকে বাংলার সব ‘ গদ্দারদের’ গুলি মারার স্লোগান উঠলো প্রকাশ্য রাস্তায়। তবে সম্পূর্ণ মিছিল থেকে না হলেও মিছিলের একটি অংশ থেকে এই স্লোগান উঠেছে এবং তা হিন্দিতে।

সোমবার বিজেপির মিছিলে যে হিংসা হয়েছিল তার পরিপ্রেক্ষিতে মঙ্গলবার টালিগঞ্জে একটি পাল্টা মিছিল করেছিল তৃণমূল কংগ্রেস। সেই মিছিল থেকে স্লোগান দেওয়া হয় ‘ বঙ্গাল কে গাদ্দারও কো গোলি মারো।’ এই মিছিলে উপস্থিত ছিলেন মন্ত্রী অরূপ রায় (Arup Roy) এবং শোভন দেব চট্টোপাধ্যায় (Sovan deb Chatterjee)। মিছিলের একদম শেষ প্রান্ত থেকে এই শ্লোগান ওঠে। তবে তারা শোভন এবং অন্যান্য নেতাদের থেকে অনেকটা দূরে ছিলেন।

এই শ্লোগান ইন্টারনেটে ভাইরাল হওয়ার সঙ্গে সঙ্গে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। এইস্লোগানের কড়া নিন্দা করেছেন বিজেপি নেতা শমীক ভট্টাচার্য (Shamik Bhattacharya)। তিনি বলেছেন, রাজ্যে আইন-শৃংখলার কি পরিস্থিতিতে আপনারা দেখে নিন। তারপরে শমীক কে জিজ্ঞেস করা হয়,” বিজেপির নেতা শাহীনবাগ আন্দোলনের সময় এই একই কথা বলেছিলেন। তাহলে সেই বেলা?’ তার প্রত্যুত্তরে শমীকের সাফাই, ‘ আমাদের দল এরকম মন্তব্য সমর্থন করেনি। উনি (পড়ুন অনুরাগ ) আলাদা মানসিকতা নিয়ে এই মন্তব্য করেছিলেন।তবে আমরা মঙ্গলবার যা শুনেছি তাতে তৃণমূলের হিংসাত্মক দৃষ্টিভঙ্গি সামনে চলে এসেছে।”

তবে এটা নিয়ে তৃণমূল শীর্ষ নেতৃত্ব এখনো পর্যন্ত কোনো বাড়তি বিতর্ক করতে রাজী হয়নি। তৃণমূলের মুখপাত্র কুনাল ঘোষ (Kunal Ghosh) বলেছেন, ওটা কথা বলার ছন্দ, প্রচলিত কথায় বলা হয়েছে। আর এটা প্রতীকী অর্থে ব্যবহৃত হয়েছে। আবার মদন মিত্র (Madan Mitra) বলেছেন, গুলি মোটেও বাংলার রাজনৈতিক সংস্কৃতির অঙ্গ নয়। তবে বাংলার মানুষ অবশ্যই বিজেপি নেতাদের মুখে চড় মারবেন।”

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026