Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

আজ এই সমস্যার মুখে পড়তে পারেন গ্রাহকরা

Updated :  Tuesday, October 22, 2019 9:31 AM

বিভিন্ন ব্যাংকের সংযুক্তিকরণ ও পরিষেবা শুল্ক বাড়ানোর প্রতিবাদে আজ ধর্মঘটের ডাক দিলেন ব্যাংক কর্মীদের দুই সংগঠন এআইবিইএ ও বেফি। ধর্মঘটের প্রভাব পড়বে সারা দেশে এমনটাই দাবি সংগঠন সূত্রে। এমনকি, এটিএম পরিষেবাও ব্যাহত থাকবে।

তবে, সমবায় ও গ্রামীণ ব্যাংকগুলিতে স্বাভাবিক পরিষেবা জারি থাকবে। ধর্মঘটের আওতার বাইরে রাখা হয়েছে এই ব্যাংকগুলিকে। তাই আজ সমস্যার সম্মুখীন হতে পারেন গ্রাহকরা। কাজের দিনে এই ধর্মঘটের জেরে বেশ সমস্যায় পড়ছেন সাধারণ গ্রাহকরা।