নিউজ

ওড়িশার থেকে বাংলায় আছড়ে পড়ার আশঙ্কা বেশি, ভয়ঙ্কর রুপ নিচ্ছে ঘূর্ণিঝড় আমফান

আরও শক্তিবৃদ্ধি করে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় আমফান। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী বুধবার গাঙ্গেয় পশ্চিমবঙ্গে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড়। মঙ্গলবার থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সাত জেলায় ভারী বৃষ্টিপাত হবে। আলিপুর আবহাওয়া দপ্তরের অধিকর্তা গণেশকুমার দাস জানাচ্ছেন, “শনিবার দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে আমফান। সেখান থেকে তার গতিমুখ ওড়িশা এবং পশ্চিমবঙ্গের দিকে। আগামী ২০ই মে ঘূর্ণিঝড়টি স্থলভূমিতে প্রবেশ করতে পারে। এর প্রভাবেই মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টিপাত হতে পারে।”

আবহাওয়া দপ্তর জানাচ্ছে, মঙ্গলবার উপকূলীয় এলাকা গুলিতে ঘন্টায় ৬০-৬৫ কিলোমিটার বেগে ঝড় হতে পারে। বুধবারে ঝড়ের গতিবেগ আরও বাড়বে বলে জানানো হয়েছে, বুধবারে ঘন্টায় ৯৫ কিলোমিটার বেগে ঝড় হতে পারে। পশ্চিমবঙ্গের দিঘা, মন্দারমনির কাছে ঝড় আছড়ে পড়তে পারে। তবে আবহাওয়াবিদদের মতে পশ্চিমবঙ্গে এই ঘূর্ণিঝড় আছড়ে পড়ার আশঙ্কা ৭০ শতাংশ ও ৩০ শতাংশ আশঙ্কা ওড়িশায়। সতর্কতা পেয়েই বিপর্যয় মোকাবিলার প্রস্তুতি শুরু করে দিয়েছে রাজ্য সরকার।

মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। ঘূর্ণিঝড় মোকাবিলার প্রস্তুতি নিয়ে ওড়িশা এবং পশ্চিমবঙ্গের সাথে ভিডিও কনফারেন্সে আলোচনাও করেছেন কেন্দ্রীয় ক্যাবিনেট সচিব। রাজ্যের স্বরাষ্ট্রসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় জানান, “বিপর্যয় মোকাবিলা কেন্দ্র এবং ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্রগুলিকে এই বিপর্যয় মোকাবিলার জন্য প্রস্তুত রাখা হচ্ছে। সমুদ্রে মাছ ধরতে যাওয়ার নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।” রাজ্যের মুখ্যসচিব রাজীব সিনহাও এই নিয়ে বৈঠক করেন বিপর্যয় মোকাবিলা দপ্তরের সাথে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026