বিনোদন

গুরুতর অপরাধে যে যে অভিনেতার জেলে যেতে হয়েছিল

কৌশিক পোল্ল্যে: বলিউডের রঙিন দুনিয়ায় সুপারস্টার হয়ে টিকে থাকা মুখের কথা নয়। পাবলিক ফিগার হিসেবে সর্বক্ষন বিতর্ক এদের নিত্যদিনের সঙ্গী। সামান্য কিছু ভুলচুক হয়ে গেলে তার মাশুল গুনতে হয় সেই সেলেবকেই। সাফল্য অর্জনের পর বেশ কিছু তারকা এমন কিছু শাস্তিযোগ্য অপরাধ করে ফেলেছিলেন যে কারনে পুলিশি আইনে জেলে রাত কাটাতে হয়েছিল এই সকল জনপ্রিয় অভিনেতাকে। কোন কোন জনপ্রিয় অভিনেতা এখনও পর্যন্ত জেলে গিয়েছেন? কেন এরকমটা ঘটেছিল তাদের সাথে? কি ছিল তার কারন? চলুন সেই নিয়েই বিস্তারিত জেনে নেওয়া যাক।

১) সলমান খান: বলিউডের ভাইজান আইনকে ফাঁকি দিতে পারেননি। শাস্তিযোগ্য অপরাধে তাকেও জেলের ঘানি টানতে হয়েছিল বইকি। ‘হাম সাথ সাথ হ্যায়’ সিনেমার শ্যুটিং চলাকালীন কৃষ্ণসার হরিন হত্যা মামলায় এই ছবির তারকাদের নাম জড়িয়ে যায়, পরে অবশ্য সলমানকেই মূল অভিযুক্ত হিসেবে দোষী সাব্যস্ত করা হয়। এরপর গাড়ি দুর্ঘটনায় আরও এক পুলিশি বিবাদে জড়িয়ে পড়েন সলমান, গাড়ির নিয়ন্ত্রন হারিয়ে ফুটপাতের কিছু মানুষের উপর দিয়ে গাড়ি চালিয়ে দেন এই অভিনেতা যে কারনে তার শাস্তিও হয়েছিল।

২) সঞ্জয় দত্ত: এই অভিনেতার জীবন পুলিশি বিতর্কে পরিপূর্ন। জেলের চক্করে তার ফিল্ম কেরিয়ারে যথেষ্ট প্রভাব পড়ে এবং ফিল্মসিটিতে তার রেপুটেশন যথেষ্ট পড়ে যায়। অভিনেতার সঙ্গে আন্ডারত্তয়ার্ল্ডের যোগসূত্র থাকার সন্দেহে তাকে জেলবন্দী করা হয় এবং ২০১৩ থেকে ২০১৬ অবধি অভিনেতার হাজতবাস হয়।

৩) সুরোজ পাঞ্চোলি: হাজতবাসের কারনেই এই উঠতি অভিনেতার কেরিয়ারে বড়সড় প্রভাব পড়েছিল। ২০১৩ সালে অভিনেত্রী জিয়া খানের আকস্মিক আত্মহত্যার ঘটনায় বাকরুদ্ধ হয়ে গিয়েছিল গোটা বলিউড। অভিনেতার সঙ্গে সে সময় জিয়া প্রেমের সম্পর্কে ছিলেন এবং মৃত্যুর কারন হিসেবে প্রেমজনিত সমস্যাকেই দায়ী করে পুলিশি বিতর্কে সুরজকে জেলে যেতে হয়েছিল।

৪) সঈফ আলি খান: পতৌদি ঘরনার এই নবাব পুত্রকেও জেলে রাত কাটাতে হয়েছিল। একটি হোটেলে সঈফ এবং তার বন্ধুরা হইহট্টগোলে মেতে ছিলেন ফলে এক বিশৃঙ্খল পরিবেশের সৃষ্টি হয়েছিল। এমত অবস্থায় হোটেলের আর এক এনআরআই গ্রাহক তাদের শান্ত হবার পরামর্শ দিলে সঈফের মাথায় রাগ চড়ে যায় এবং তিনি ওই ব্যক্তিকে মারধর করতে শুরু করেন। পরে ওই ব্যক্তি সঈফের নামে পুলিশের শরনাপন্ন হলে অভিনেতা আইনি বিতর্কে জড়িয়ে পড়েন।

৫) জন আব্রাহাম: অগনিত তরুনীদের ক্রাশ এই ফিটনেস ফ্রিক অভিনেতাও হয়েছিলেন হাজতবাসের শিকার। তার বাইক চড়ার প্রতি ভীষন আগ্রহ ছিল এবং সেই শখেরই বড়সড় দাম দিতে হয়েছিল অভিনেতাকে। বাইক চালাতে গিয়েই ঘটে বিপত্তি, তিনি বাইক অ্যাক্সিডেন্টে দুই ব্যক্তিকে গুরুতর আহত করেন যার দরুন ১৫দিনের জন্য অভিনেতার হাজতবাস হয়।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026