টেক বার্তা

জিওকে টেক্কা দিল এয়ারটেল, ১০০ টাকার কমে মিলবে দ্বিগুণ ডেটার সুবিধা

সাম্প্রতিক করোনা পরিস্থিতিতে বাড়িতে বসেই কাজ করছেন সাধারণ মানুষ। ফলে ডেটার চাহিদা বেড়ে গিয়েছে বহুগুণ। গ্রাহকদের সুবিধার্থে বিভিন্ন টেলিকম সংস্থাগুলি এনে চলেছে একাধিক রিচার্জ প্ল্যান। কিছুদিন আগেই রিলায়েন্স জিও কর্তৃপক্ষ ১০১ টাকায় ১২ জিবি ডেটার একটি প্ল্যান এনেছে। তবে এবার জিওকে টেক্কা দিতে চলেছে এয়ারটেল। তাদের ৯৮ টাকার প্রিপেইড প্ল্যানে ডেটার পরিমাণ দ্বিগুণ করা হয়েছে বলে জানা গিয়েছে।

এর আগে এই ৯৮ টাকার প্ল্যানে ৬ জিবি করে ডেটা পেতেন গ্রাহকেরা। তবে এই রিচার্জ প্ল্যানটি সংস্করণ করে তার বদলে ১২ জিবি ডেটা দেওয়া হবে। যদিও কোন ভয়েস কলিং বা এসএমএস এর সুবিধা পাবেননা গ্রাহকেরা।

তবে আরও একটি সুবিধা দিচ্ছে এই কর্তৃপক্ষ। জিওর ১০১ টাকার প্ল্যানে কোন বৈধতা নেই তবে এয়ারটেলের ৯৮ টাকার প্ল্যানটিতে ২৮ দিনের বৈধতা দেওয়া হবে।

অন্যদিকে, শুধু ৯৮ টাকার প্ল্যানটিই নয় এয়ারটেল আরও কিছু প্ল্যানে বাড়তি সুবিধা দিচ্ছে গ্রাহকদের। যেমন- ৫০০ টাকা রিচার্জে ৪২৩.৭৩ টাকার পরিবর্তে ৪৮০ টাকার টকটাইম দেওয়া হচ্ছে। এছাড়াও ১০০০ টাকা রিচার্জে ৯৬০ টাকা এবং ৫০০০ টাকা রিচার্জে ৪৭০০ টাকা টকটাইম পাবেন গ্রাহকেরা।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026