Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

আজ ১০ই আগস্ট সোমবার জানুন আজকের রাশিফল

Updated :  Monday, August 10, 2020 6:06 AM

আজ ১০ই আগস্ট, সোমবার। রাশি অনুযায়ী জেনে নিন কেমন কাটবে আজকের দিনটি।

মেষঃ হঠাৎ করেই আজ আপনি কোনো সুসংবাদ লাভ করতে পারেন। মানসিক দিক দিয়ে খুবই ভালো কাটবে।

বৃষঃ আজকের দিনটি আপনার বিশেষ ভাবে ভালো কাটতে পারে। যশ ও প্রতিপত্তি লাভ করতে পারেন।

মিথুনঃ হঠাৎ করেই আজ আপনি আইনি পরামর্শ লাভ করতে পারেন। সবমিলিয়ে দিনটি ভালো কাটতে পারে।

কর্কটঃ আর্থিক দিক দিয়ে আজ আপনার মোটেই ভালো কাটবে না। কোনো বিশেষ ক্ষেত্রে প্রবল ব্যয় ঘটতে পারে।

সিংহঃ আজ আপনি জনসেবায় ব্যস্ত থাকতে পারেন। মানসিক দিক দিয়ে খুবই ভালো কাটতে পারে দিনটি।

কন্যাঃ আর্থিক দিক দিয়ে আজ আপনার খুবই ভালো কাটতে পারে। স্বনিযুক্তি প্রকল্পে আয় বৃদ্ধি হতে পারে।

তুলাঃ শারীরিক দিক দিয়ে আজকের দিনটি বিশেষ ভালো কাটবে। চিকিৎসায় সাফল্য লাভ করতে পারেন।

বৃশ্চিকঃ আজকের দিনটি আপনার পারিবারিক দিক দিয়ে খুবই ভালো কাটবে। কাছের মানুষদের সাথে ভালো সময় কাটাবেন।

ধনুঃ কর্মক্ষেত্রে আজ আপনার পরিশ্রম বৃদ্ধি পেতে পারে। দায়িত্ব সহকারে নিজের কাজ করার চেষ্টা করুন।

মকরঃ আজ আপনি হঠাৎ করেই অনৈতিক কর্মে জড়িয়ে পড়তে পারেন। নিজেকে সংযত রাখা একান্ত জরুরি।

কুম্ভঃ কর্মক্ষেত্রে আজ আপনার পরিকল্পনা সফল হতে পারে। ফলে সুনাম বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা তৈরি হবে।

মীনঃ হঠাৎ করেই আজ আপনি কোনো কারণে ব্যথিত বোধ করতে পারেন। কাছের মানুষদের সাথে সমস্যার কথা জানান।