Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

ব্যবসায়ে বিপুল ক্ষতি হওয়ার সম্ভাবনা এই জাতক রাশির, জানুন আপনার রাশিফল

Updated :  Wednesday, March 10, 2021 8:40 AM

আজ ১০ই মার্চ (২৫ শে ফাল্গুন) বুধবার রাশি অনুযায়ী জেনে নিন কেমন কাটবে আজকের দিনটি।

মেষঃ আজ আপনার জন্য কোনো সুখবর আসার সম্ভাবনা আছে। ভালো বিয়ের সমন্ধ আসতে পারে। দেখে শুনে সমন্ধ ঠিক করুন। দিনটি বেশ সুখকর।

বৃষঃ আজ আপনার কোনো কাজে একাধিকবার ব্যর্থ হলে ভেঙে না পড়ে মনে আশা রাখুন। আজকের দিনটি আপনার জন্য শুভ।

মিথুনঃ নতুন কর্মে সাফল্য আসতে পারে। অপরকে উৎসাহ প্রদানে জীবনে বাড়তি আনন্দের সম্ভাবনা। সব মিলিয়ে দিনটি ভালোই কাটবে।

কর্কটঃ আজ আপনার ব্যস্ত কর্মজীবনে কাজের চাপে মানসিক শান্তি বিঘ্নিত হতে পারে। পরিস্থিতি সামাল দিতে কাছের মানুষের সঙ্গে পরামর্শ করুন। প্রতিদিন নিয়ম করে যোগাভ্যাস করুন।

সিংহঃ আজ আপনি কোনো প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে সেটিতে সাফল্য পেতে পারেন। মন দিয়ে নিজের খেলাটা খেলুন। জিততে পারেন। দিনটি বেশ ভালোই কাটবে।

কন্যাঃ আজ আপনার কোনো সুপ্ত প্রতিভা মানুষের সামনে প্রকাশ পেতে পারে। মন দিয়ে নিজের কাজ করুন। নিজের কার্যে সফলতা পেতে পারেন। দিনটি বেশ ভালোই যাবে।

তুলাঃআজ আপনার বিলাসবহুল জীবন কাটানোর ইচ্ছে জাগতে পারে। এই বিলাসিতার জন্য অনেক টাকা পয়সা খরচ করতে পারেন। নিজেকে সময় দিন। প্রতিদিন নিয়ম করে যোগাভ্যাস করুন।

বৃশ্চিকঃ আজ আপনার দিনটি বেশ শুভ। লটারির টিকিট কেটে থাকলে জিততে পারেন। লটারির অর্থ প্রাপ্তি হওয়ার সম্ভাবনা আছে। দিনটি বেশ ভালোই কাটবে।

ধনুঃ আজ আপনি বাইরে ভ্রমণে বিমানে যাতায়াতের সম্ভাবনা আছে। ভালো করে ও সাবধানে বাইরে ঘুরবেন। বাইরে পরিবারের সাথে ভ্রমণে বেশ আনন্দে দিনটি যাবে।

মকরঃ আজ আপনার পরিবারের কোনো সদদ্যের সাথে কোনো কিছু নিয়ে ঝগড়া ঝামেলা হতে পারে।মাথা ঠান্ডা রেখে সব ঝগড়া মিটিয়ে নেওয়ার চেষ্টা করুন।

কুম্ভঃ আজ আপনার ব্যবসায়ে বিপুল ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। মন দিয়ে নিজের ব্যবসার কাজ করুন। আর্থিক সমস্যা দেখা দিতে পারে। ব্যবসার কাজেতে কাউকে খুব তাড়াতাড়ি বিশ্বাস করবেননা

মীনঃ আজ আপনি অত্যধিক মানসিক চাপে সঠিক সিদ্ধান্ত নিতে ব্যর্থ হতে পারেন। বড় কাজে হাত দেওয়ার আগে অবশ্যই পরিবারের সঙ্গে আলোচনা সেরে নিন।