Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

আজ ১১ই আগস্ট মঙ্গলবার জানুন আজকের রাশিফল

Updated :  Tuesday, August 11, 2020 5:47 AM

আজ ১১ই আগস্ট, মঙ্গলবার। রাশি অনুযায়ী জেনে নিন কেমন কাটবে আজকের দিনটি।

মেষঃ আজকের দিনটি আপনার বিশেষ ভালো কাটতে চলেছে। কর্মে সুখ্যাতি লাভ করার সম্ভাবনা রয়েছে।

বৃষঃ অসতর্কতার কারণে প্রবল ক্ষতির সম্ভাবনা রয়েছে। সাবধানতা অবলম্বন করা একান্তই জরুরি।

মিথুনঃ হঠাৎ করেই আপনার শিক্ষাক্ষেত্রে বিঘ্ন ঘটতে পারে। সমস্যার সমাধান করা একান্ত জরুরি।

কর্কটঃ সঠিক বুদ্ধি প্রয়োগে কার্যোদ্ধার হওয়ার সম্ভাবনা রয়েছে। অন্যান্য দিক দিয়েও বেশ শুভ হবে দিনটি।

সিংহঃ কাছের মানুষের দ্বারা আজ আপনি ষড়যন্ত্রের শিকার হতে পারেন। ভাবনাচিন্তা করে পদক্ষেপ নেওয়া জরুরি।

কন্যাঃ কোনো বিশেষ কারণে আজ আপনার মনঃকষ্ট দেখা দিতে পারে। মানসিক দিক দিয়ে প্রস্তুত থাকুন।

তুলাঃ যারা ব্যবসার সাথে যুক্ত তাদের জন্য আজকের দিনটি বিশেষ ভাবে শুভ। সাফল্য লাভ করতে পারেন।

বৃশ্চিকঃ অর্থনৈতিক দিক দিয়ে আজকের দিনটি বিশেষ ভালো কাটবে। পুরনো ঋণ শোধ হওয়ার সম্ভাবনা রয়েছে।

ধনুঃ কোনো কারণে হঠাৎ করে জীবনে অশান্তির আশঙ্কা দেখা দিতে চলেছে। কাছের মানুষদের সাথে আলোচনা করে সমস্যা সমাধান করুন।

মকরঃ আজকের দিনটি আপনার খুবই ভালো কাটতে চলেছে। মানসিক সংযম দেখা দেওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে।

কুম্ভঃ অতিরিক্ত ভাবপ্রবণতায় আজ আপনার ক্ষতির সম্ভাবনা তৈরি হতে পারে। নিজেকে সংযত রাখার চেষ্টা করুন।

মীনঃ কোনো বিষয়ে আজ আপনার সন্তানের কারণে উদ্বেগ দেখা দিতে পারে। হতাশ না হয়ে সমস্যা সমাধান করুন।