Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Daily Horoscope: আজ ১১ই জুন, জেনে নিন কোন রাশির সময় খারাপ

Updated :  Friday, June 11, 2021 8:37 AM

আজ ১১ই জুন(২৭শে জ্যৈষ্ঠ) শুক্রবার রাশি অনুযায়ী জেনে নিন কেমন কাটবে আজকের দিনটি।

মেষঃ আজ আপনি সাধারণ মানুষের হয়ে কাজ করবেন। জনসেবায় সারাদিন ব্যস্ত থাকবেন। মন দিয়ে নিজের কাজ করুন। পাশাপাশি নিজের খেয়াল রাখতে ভুলবেননা।

বৃষঃ আজ আপনার অস্ত্রোপচারে সাফল্য পেতে পারেন। ভালো চিকিৎসায় আরোগ্য লাভ করতে পারেন। নিজের শরীরের প্রতি যত্নশীল হন। দিনটি বেশ সুখকর।

মিথুনঃ আজ আপনার অফিসে কাজের চাপ বাড়তে পারে। ব্যবসায়ে পরিশ্রম বৃদ্ধি হতে পারে। দেখেশুনে মন দিয়ে কাজ করুন। কাজের পাশাপাশি নিজের প্রতি যত্ন নিন।

কর্কটঃ আজ আপনার যে কোনো কাজ করতে গেলে তাতেই অনীহা হবে। মাথা ঠান্ডা রাখুন ও মন শান্ত রাখুন। বেশী মাথার ওপর চাপ দেবেননা। আস্তে আস্তে কাজ করার চেষ্টা করুন।

সিংহঃ আজ আপনার প্রেমের সম্পর্কে ভুল বোঝাবুঝি হতে পারে। মাথা ঠান্ডা রেখে সব ঝগড়া ঝামেলা মিটিয়ে নেওয়ার চেষ্টা করুন। দিনটি খুব একটা সুখকর নয়।

কন্যাঃ আজ আপনি কোনো ভুল কাজের জন্য অনুতাপ করতে পারেন। ভেঙে না পড়ে মন শক্ত রাখুন। প্রতিদিন নিয়ম করে যোগাভ্যাস করুন।

তুলাঃ আজ আপনার কাছের কোনো মানুষ বিশ্বাসঘাতকতা করতে পারেন। দেখে শুনে বন্ধু করুন। সহজে সকলকে বিশ্বাস করবেননা। দিনটি খুব একটা ভালো যাবেনা।

বৃশ্চিকঃ আজ আপনার বহুদিনের কোনো পুরোনো দ্রবাদি খুজে পাওয়ার আকাঙ্ক্ষা থাকবে তা পূরণ হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রাপ্তির পর কোনো মানত থাকলে অবশ্যই পূরণ করুন।

ধনুঃ আজ আপনার বেশ সুখকর হতে পারে। কাজের জায়গায় বেশ নাম ডাক হতে পারে। মান মর্যাদা বৃদ্ধি হতে পারে। কাজের জন্য ভালো জায়গায় প্রতিষ্ঠা লাভ হতে পারে।

মকরঃ আজ আপনার মেজাজ বিগড়ে যাওয়ার সম্ভাবনা প্রবল। বাকবিতন্ডায় না জড়িয়ে ঠান্ডা মেজাজে সমস্যার সমাধান করুন। কারোর প্রতি অভদ্র আচরণ করবেন না।

কুম্ভঃআজ আপনার দিনটি বেশ সুখকর নয়। কাছের কোনো বন্ধু দ্বারা কোনো বড় ক্ষতি হতে পারে। টাকা পয়সার সমস্যার সম্মুখীন হতে পারেন। চোখ কান খোলা রেখে বন্ধু নির্বাচন করুন।

মীনঃ আজ আপনার ব্যবসায়ে বেশ উন্নতি হতে পারে। ব পার্টনারশিপে লাভ হওয়ার সম্ভাবনা আছে। আয় বৃদ্ধি হতে পারে। দিনটি বেশ ভালোই কাটবে।