Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

আজ ১১ই মে, জেনে নিন কোন কোন রাশিতে শুভ লক্ষণ

Updated :  Tuesday, May 11, 2021 8:49 AM

আজ, ১১ই মে ( ২৬শে বৈশাখ) মঙ্গলবার রাশি অনুযায়ী জেনে নিন কেমন কাটবে আজকের দিনটি।

মেষঃ আজ আপনার পৈতৃক সম্পত্তি লাভ হতে পারে। নাম ডাক হতে পারে। যশ প্রতিপত্তি বেড়ে যাবে। মনে হিংসে আনবেননা। দিনটি বেশ ভালোই যাবে।

বৃষঃ আজ আপনার বিলাসবহুল জীবন কাটানোর ইচ্ছে জাগতে পারে। এই বিলাসিতার জন্য অনেক টাকা পয়সা খরচ করতে পারেন। নিজেকে সময় দিন। প্রতিদিন নিয়ম করে যোগাভ্যাস করুন।

মিথুনঃ আজ আপনার সন্তানের সাথে কোনো কথা নিয়ে কিছু বিরোধ হতে পারে। মাথা ঠান্ডা রেখে সব ঝগড়া ঝামেলা মিটিয়ে নেওয়ার চেষ্টা করুন। দিনটি খুব একটা ভালো যাবেনা।

কর্কটঃ আজ আপনার আজ আপনার ভালোবাসার মানুষের প্রতি আকর্ষণ বাড়তে পারে। সঙ্গীকে পর্যাপ্ত সময় দিন। দাম্পত্য সুখ সুখকর হবে।

সিংহঃ আজ আপনার অনেক দিনের কোনো কাজ আটকে থাকলে তা আজ সফল ভাবে হতে পারে। দেখেশুনে কাজ করুন। নতুন কাজ করার জন্য দিনটি বেশ শুভ।

কন্যাঃ আজ আপনার ইউরিনের কোনো সমস্যা হতে পারে। ভালো ডাক্তারের কাছে চিকিৎসা করান। ঠিক করে ওষুধ খান। নিজের প্রতি যত্নশীল হন।

তুলাঃ আজ আপনি হঠকারিতায় কোনো সিদ্ধান্ত নিতে পারেন। এতে কোনো বড় ক্ষতি হতে পারে। চোখ কান খোলা রেখে কাজ করুন।

বৃশ্চিকঃ আজ আপনি নিজের সন্তানের ভালোবাসা থেকে বঞ্চিত হতে পারেন। কাজের পাশাপাশি সন্তানের সাথে সময় কাটানোর চেষ্টা করুন। দিনটি খুব একটা ভালো যাবেনা।

ধনুঃ আজ আপনার বাড়ির কোনো সদস্যের সাথে ব্সমস্যা হতে পারে। মাথা ঠান্ডা রেখে সব অশান্তি মিটিয়ে নেওয়ার চেষ্টা করুন। দিনটি খুব একটা ভালো যাবেনা।

মকরঃ আজ আপনি কোনো ভুল কাজের জন্য অনুতাপ করতে পারেন। ভেঙে না পড়ে মন শক্ত রাখুন। প্রতিদিন নিয়ম করে যোগাভ্যাস করুন।

কুম্ভঃ আজ আপনি একজন রমণীর ভালোবাসা পেতে পারেন। ভালোবাসার সঙ্গীর সাথে সময় কাটান। দিনটি বেশ ভালোই যাবে।

মীনঃ আজ আপনার দিনটি বেশ সুখকর। কাজের জায়গায় প্রমোশন হওয়ার সম্ভাবনা আছে। আপনার ব্যবসায়ে উন্নতি হতে পারে। আর্থিক উন্নতি হতে পারে।