Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

আজ ১২ই জানুয়ারি, জানুন আজকের রাশিফল

Updated :  Tuesday, January 12, 2021 9:16 AM

আজ ১২রা জানুয়ারি(২৭শে পৌষ) মঙ্গলবার রাশি অনুযায়ী জেনে নিন কেমন কাটবে আজকের দিনটি।

মেষঃ আজ আপনার জন্য দিনটি বেশ সুখকর হবে। আজ আপনার অনেক দিনের আশা পূরণ হতে পারে। ব্যবসায় সমৃদ্ধি হতে পার। জীবনে সুখ আসতে পারে।

বৃষঃ আজ আপনার দিনটি বেশ ভালো৷ নতুন কোনো কাজের জন্য উত্তেজনা বৃদ্ধি হওয়ার সম্ভাবনা আছে। মন দিয়ে নিজের কাজ করুন।

মিথুনঃ আজ আপনার পথে কোনো বড় বিপদ হওয়ার সম্ভাবনা আছে। দেখে শুনে রাস্তা দিয়ে চলাফেরা করুন। সাবধানে থাকুন। দিনটি খুব একটা ভালো যাবেনা।

কর্কটঃ আজ আপনার কর্মস্থলে দিনটি বেশ ভালোই কাটবে। আজ আপনার অফিসে কাজের ক্ষেত্রে প্রমোশন হতে পারে। মন দিয়ে কাজ করুন।

সিংহঃ আজ আপনার দিনটি বেশ সুখকর হতে পারে। আজ আপনার কোনো কাজের বেশ নাম ডাক হতে পারে। কাজের জন্য আপনার মান মর্যাদা বাড়তে পারে।

কন্যাঃ আজ আপনার ব্যবসায়ে বেশ উন্নতি হতে পারে। ব্যবসার কাজের পরিধি বাড়তে পারে। পার্টনারশিপে লাভ হওয়ার সম্ভাবনা আছে। দিনটি বেশ ভালোই কাটবে।

তুলাঃ আজ আপনার দিনটি বেশ সুখকর। আজ আপনার গৃহে আত্মীয় পরিজনের সমাগম ঘটতে পারে। সকলের প্রতি যত্নশীল হন। আত্মীয়ের সাথে দিনটি বেশ ভালোই কাটবে।

বৃশ্চিকঃআজ আপনার দিনটি খুব একটা ভালো নয়। আজ আপনি খুব ক্লান্তিতে ভুগতে পারেন। নিজের প্রতি যত্নশীল হন। প্রতিদিন নিয়ম করে যোগাভ্যাস করুন।

ধনুঃ আজ আপনি শারিরীক ভাবে অসুস্থ থাকতে পারেন। আজ আপনি রক্তাল্পতায় ভুগতে পারেন। ফেলে না রেখে ভালো ডাক্তারের কাছে চিকিৎসা করান। ঠিক করে পথ্য নিন।

মকরঃআজ আপনার জন্য দিনটি বেশ ভালো। আজ আপনার বাড়ির পৈতৃক সম্পত্তি লাভের সম্ভাবনা আছে। দেখে শুনে কাজ কর্ম করুন।

কুম্ভঃ আজ আপনার জন্য দিনটি বেশ সুখকর হবে। আজ আপনার রাজনৈতিক ক্ষেত্রে বেশ সুনাম হতে পারে। রাজনৈতিক কোনো কার্যে সাফল্য অর্জন করতে পারেন।

মীনঃআজ আপনার দিনটি বেশ ভালো কাটবে। জ্ঞানী গুনি ব্যাক্তিদের উপদেশ আপনার জীবনে বিশেষ সহায়তা এনে দিতে পারে। গুনীজনদের কথা মেনে চলুন।