Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

আজ ১২ই মে, জেনে নিন কোন রাশিতে কী সুফল আছে

Updated :  Wednesday, May 12, 2021 9:01 AM

আজ ১২ই মে (২৮শে বৈশাখ) বুধবার রাশি অনুযায়ী জেনে নিন কেমন কাটবে আজকের দিনটি।

মেষঃ আজ আপনি কোনো কারণে মানসিক আঘাত পেতে পারেন। অতৃপ্তি কিংবা অপূর্ণতা আপনার মনে হতাশা সৃষ্টি করতে পারে। পরিবারের সঙ্গে সময় কাটান।

বৃষঃ আজ আপনার জন্য শুভ সংবাদ আসতে পারে। নতুন চাকরির খোঁজ আসতে পারে।ভালো বিয়ের সমন্ধ আসতে পারে। দেখে শুনে সমন্ধ ঠিক করুন। দিনটি বেশ সুখকর।

মিথুনঃ আজ আপনি ক্রীড়া দুনিয়ায় বেশ নাম-ডাক হতে পারে। মন দিয়ে খেলার প্রশিক্ষণ নিন। খেলাতে সাফল্য পেতে পারেন। দিনটি বেশ ভালোই যাবে।

কর্কটঃ আজ আপনি অনেক দিনের ঋণের থেকে মুক্তি পাবেন। মাথা ঠান্ডা রেখে কাজ করুন। দেখে শুনে কাজ করুন। আজ আপনার দিনটি বেশ ভালোই কাটবে।

সিংহঃ আজ আপনার দিনটি বেশ সুখকর হবে। নতুন অফিসে কাজের সুযোগ পাওয়ার সম্ভাবনা আছে। ভালো চাকরিতে অন্য জায়গায় বদলি হতে পারে। মন দিয়ে কাজ করুন।

কন্যাঃ আজ আপনি কোনো কারণে অসুস্থ হতে পারেন। ভালো জায়গায় নিজের চিকিৎসা করান। ফেলে না রেখে নিজের প্রতি যত্নশীল হন। ঠিক করে পথ্য নিন।

তুলাঃ আজ আপনার বাড়িতে অতিথীদের সমাগম ঘটতে পারে। সকল আত্মীয়ের প্রতি যত্নশীল হন। আত্মীয় পরিজনের সাথে হাসি মজাতে দিনটি বেশ ভালোই কাটবে।

বৃশ্চিকঃ আপনার দিনটি বেশ শুভ। লটারির টিকিট কেটে থাকলে জিততে পারেন। লটারির অর্থ প্রাপ্তি হওয়ার সম্ভাবনা আছে। দিনটি বেশ ভালোই কাটবে।

ধনুঃ আজ অভিনেতাদের জন্য দিনটি বেশ শুভ। সিনেমায় নাচ গান অভিনয়ের জন্য বেশ নাম ডাক হতে পারে। নিজের কলানুশীলনের জন্য প্রশংসা পেতে পারেন। মন দিয়ে কাজ করুন।

মকরঃ আজ আপনার সাধনার ইচ্ছা আসতে পারে। ভগবানের জন্য সাধনার কাজে মগ্ন হন। মন শান্ত রাখতে ধ্যান করুন। দিনটি বেশ ভালোই কাটবে।

কুম্ভঃ আজ আপনার জন্য দিনটি বেশ সুখকর হবে। কাজের জায়গায় উপস্থিত বুদ্ধির জন্য সম্মান প্রাপ্তি হতে পারে। মন দিয়ে নিজের কাজ করুন। আয় বৃদ্ধি হবে।

মীনঃ আজ আপনি অন্যায় কিংবা অবিচারের শিকার হতে পারেন। ভাই-ভাই দ্বন্দ্ব কিংবা সম্পত্তি নিয়ে বোঝাপড়ার সঠিক দিন আজ নয়। সমস্যা দেখলে এড়িয়ে চলুন।