Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

আজ শুভ মহালয়া, জানুন আজ কোন রাশির ব্যক্তিরা ভালো ফল পাবেন

Updated :  Thursday, September 17, 2020 7:34 AM

সুপ্রভাত। দেখে নেওয়া যাক আজকে কোন রাশির মানুষের ভাগ্যে কী ঘটতে পারে।

মেষ– শারীরিক কোনো রোগে ভুগতে থাকলে আজ আরোগ্য লাভের সম্ভাবনা। কারোকে কোনোরকম চাপ দিয়ে কোনো কাজে বাধ্য করতে যাবেন না, এতে আপনারই সমস্যা হবে।

বৃষ– ওজন বুঝে খাওয়াদাওয়া করুন। কর্মক্ষেত্রে বিশেষ উন্নতির সুযোগ আজ।

মিথুন– আজ মনমেজাজ বেশ ভালো থাকবে, সৃজনশীল কাজে মনোনিবেশ করুন। আজ যে কোনো পরীক্ষায় সাফল্যলাভ করবেন।

কর্কট– আপনার আত্মবিশ্বাসের বলে বেশ কঠিন কাজ সেরে ফেলবেন। আর্থিক লাভও হওয়ার সম্ভাবনা। তবে কোনো বন্ধুর দ্বারা প্রতারিত হতে পারেন, তেমন কোনো খাদ রাখবেন না।

সিংহ– অতীতের পরিশ্রমের কোনো সাফল্য আজ পেতে পারেন। তবে কোনো বিশেষ বিষয়ে উপেক্ষা করলে ক্ষতি হয়ে যেতে পারে। তাই ছোট ছোট বিষয়কেও মূল্য দিয়ে চলুন।

কন্যা– কর্মক্ষেত্রে বা বাড়িতে কোনো মতান্তর বা কথা কাটাকাটির জন্য মানসিক চাপ আসতে পারে। এ থেকে রাগও জন্মাতে পারে। ভালো হয় নিজের মত পছন্দ মত সময় ব্যয় করুন।

তুলা– আজ আর্থিক উন্নতি লাভের বিশেষ সুযোগ। কোনো মানুষের থেকে অনুপ্রেরণা পেয়ে মনে আশা জাগবে। তবে সেই অনুপ্রেরণা থেকে শক্তি আপনাকে নিজেকেই জোগাড় করতে হবে।

বৃশ্চিক– সমস্যায় ভুগলে আশেপাশের বা কাছের মানুষের থেকে পরামর্শ নিন, তারপর নিজে তা নিয়ে ভাবুন। হৃদ রোগে আক্রান্ত মানুষজন একটু সতর্ক থাকুন, ন্যূনতম সমস্যা হলেই চিকিৎসকের পরামর্শ নিন।

ধনু– কর্মক্ষেত্র বা পরিবারে কোনো মতানৈক্যের ফলে মানসিক চাপ আসতে পারে। সবচেয়ে ভালো হয় নিজেকে নিজে সময় দিন। মানহানি হতে পারে এমন কাজ বা বিষয় থেকে বিরত থাকুন।

মকর– আজ কোনো ইন্টার্ভিউ বা চাকরির আবেদনের জন্য ভালো দিন। কারোর থেকে কোনো রকম অসহযোগিতা পেলে ঘাবড়াবেন না, নিজেকে নিজে সাহায্য করুন, কাজটিতে সাফল্য আসবে।

কুম্ভ– মদ বা কোনো বাজে নেশা ছাড়ার জন্য ভালো দিন। অর্থ সঞ্চয়ের জন্যও দিনটা শুভ। সতর্ক থাকুন, অসৎ ষড়যন্ত্রে পা দেবেন না।

মীন– যারা উচ্চশিক্ষা গ্রহণ করছেন, কোনোরকম বাধা বিঘ্ন এলে ঘাবড়াবেন না। পরিস্থিতি বুঝে ঠান্ডা মাথায় বাধা এড়িয়ে বেরোন। আজ অর্থ ও মূল্যবান জিনিসপত্রগুলি সাবধানে রাখুন।