জ্যোতিষ

আজ ১৮ ই নভেম্বর, জানুন আজকের রাশিফল

মেষ – আপনার কাজে দুর্দান্ত অগ্রগতি হবে এবং আপনি আপনার প্রতিভার বিকাশ ঘটাতে পারবেন আজ। কারণ আপনার আজ এমন কিছু মানুষের সঙ্গে সাক্ষাৎ হবে এবং এমন কিছু মানুষের পরামর্শ পাবেন যারা আপনার ভবিষ্যৎকে সচ্ছল করতে সাহায্য করবে। আপনার বাড়িতে আজকে অতিথি সমাগম হবে, দিনের প্রথমভাগে আপনি আপনার কাজের অগ্রগতি ঘটাতে পারবেন, শেষ ভাগে আপনার মধ্যে অলসতা কাজ করবে। তাবিজের উচ্চশিক্ষার জন্য আগ্রহী তারা আজকে সুপরামর্শ পাবেন। আপনার জন্য আজকে শুভ রং হল লাল।

বৃষ – আপনার শিক্ষা এবং আপনার বুদ্ধিমত্তা আজকে আপনার জন্য বিশেষভাবে সহায়ক হবে, চাকুরী ক্ষেত্রে কেউ আপনাকে আজকে পরাজয় করতে চেষ্টা করবে, কিন্তু আপনি যদি আপনার বুদ্ধিমত্তাকে খাটান তবে কাজ অগ্রগতি ঘটাতে পারবেন। আপনার আপনার মুখ থেকে বলা প্রত্যেকটি বাক্য আজকে আপনার সাথ দেবে। আপনার প্রেমিক বা প্রেমিকা আজকে আপনার প্রতি রোমান্টিক আচরণ করবে, তার সঙ্গে আজকে আপনি শরীরচর্চা করতে পারেন অথবা লং ড্রাইভে যেতে পারেন। আপনার জন্য শুভ রং হল সাদা এবং নীল।

মিথুন – আপনার উচ্চপদস্থ কর্মচারী আজকে আপনাকে বিনা কারণে অপদস্ত করবে। চাকুরী ক্ষেত্রে অসম্মান প্রাপ্ত হবে আজকে আপনার। তবে আপনার শান্ত স্বভাব এবং মিষ্টি বাক্য আপনাকে জয় ও সাফল্য এনে দেবে। দিনের শুরু আপনার মন্দ গেলেও দিনের শেষ ভাগ আপনার রোমান্টিক হয়ে উঠবে। আপনি যাকে পছন্দ করেন আপনি আপনার মনের কথা প্রকাশ করতে পারেন। যারা ব্যবসা করছেন তাদের ব্যবসায় অগ্রগতি রয়েছে।‌ আপনার পরিবার আপনাকে ব্যবসার দিকে সাহায্য করবে আজ। শুভ রঙ হিসেবে আপনি ধারণ করুন নীল এবং সবুজ।

কর্কট – আজকে আপনার খুব কাছের লোকের সঙ্গে মতবিরোধ ঘটবে। আপনার প্রেমিক বা প্রেমিকা আপনাকে যেই পথ দেখাবে আপনি ঠিক তার উল্টো পথে আজকে হাঁটবেন। যারা ব্যবসা করছেন তারা লাভবান হবেন এবং যারা কৃষিকাজের হয়েছেন তারাও লাভবান হবেন। আপনি যদি ইলেকট্রনিক্স কোন জিনিস সারাই করেন তবে সাবধান হোন, এই ডিপার্টমেন্টে যারা কাজ করছেন তাদের জন্য আজকের দিনটি মিশ্র থাকবে। আপনি আপনার কোন নিকট কর্মচারী থেকে ভুল তথ্য পেতে পারেন। কর্মে বিঘ্ন প্রাপ্ত হবে। আপনার জন্য আজকে শুভ রং হল হলুদ এবং কমলা।

সিংহ – আপনার বিদেশ ভ্রমণের যোগ আছে তবে যারা বিমান যাত্রা করতে চাইছেন বা আজকের দিনের টিকিট কাটা রয়েছে তাদের জন্য আজকের দিনটি অত্যন্ত সুখকর নাও হতে পারে। বিপদের সম্ভাবনা রয়েছে আজকে আপনার। যদি আর্জেন্ট কোন কাজ না থাকে তবে আজকের টিকিট আপনি বাতিল করতে পারেন। যান্ত্রিক গোলযোগের জন্য আপনি আপনার কাজে বাধা প্রাপ্ত হবেন। দিনের শুরু আপনার ভালো গেলেও দিনের শেষভাগে আপনার মনে হতাশা এবং নিরানন্দ ভাব থাকবে। আপনি আজ সকালে উঠে হানুমান চালিশা পাঠ করতে পারেন। ‌ আপনার জন্য আজকে শুভ রং হল কমলা এবং সাদা।

কন্যা – যারা রাজনীতিতে যুক্ত আছেন অথবা যারা এনজিও চালান তাদের জন্য আজকের দিনটি অত্যন্ত ভালো। জনসেবামূলক কাজে আজকে আপনার মন টানবে, আজকে আমি জন সেবামূলক কাজে নিজেকে ব্রতী হতে পারবেন। আপনি নিজেকে আজ ভাগ্যবান মনে করবেন। আপনি আপনার সমস্যা আজকে স্ত্রীর সঙ্গে শেয়ার করতে পারেন, আপনার স্ত্রী আপনার কাজে আজকে ভর্তি হবেন। আপনার জন্য আজকে শুভ রং হল সবুজ এবং নীল।

তুলা – আপনার শরীরের প্রতি আপনি যত্ন নিন, নিয়মিত শরীরচর্চা করা আপনার উচিত। আপনি যদি এখন থেকে জাঙ্কফুড খাওয়া নিয়ন্ত্রণ করতে না পারেন তবে খুব শীঘ্রই আপনি ডায়াবেটিসের মতো ভয়ঙ্কর রোগে আক্রান্ত হতে পারেন। বিশেষ কিছু কারণে আপনার মধ্যে শারীরিক কষ্ট হতে পারে। আপনার যদি গ্যাসের সমস্যা দেখে থাকে তবে দুধ খাওয়া বন্ধ করুন। যারা চাকরি করছেন তাদের ক্ষেত্রেও সুসংবাদ আসতে পারে, পুরনো কোন ক্ষেত্র থেকে আপনি নতুন চাকরির অফার পেতে পারেন। আপনি আজকে আপনার খুব প্রিয় বন্ধুকে মিস করবেন, সম্ভব হলে বন্ধুর সঙ্গে দেখা করুন অথবা ফোনে কথা বলুন। আপনি চাইলে আজকে লাল অথবা গোলাপি রঙের ড্রেস পরিধান করতে পারেন।

বৃশ্চিক – আপনি আপনার বাড়ির কাজে হাত দেবেন।যদি আপনি বাড়ি রং করতে চান অথবা যদি কেউ বাড়ি কিনতে চান তবে আজকের জন্য দিনটি আপনার খুব শুভ। বাড়ি সংস্করণের জন্য আজকের দিনটি অত্যন্ত ভালো। ‌ আজ আপনার অর্থপ্রাপ্তির যোগ আছে, ব্যবসায় সাফল্য আছে। যারা শিক্ষকতার কাজে কাজ করছেন তাদের দায়িত্ব বৃদ্ধি হবে। আপনার জন্য আজকে শুভ রং হল লাল এবং সবুজ।

ধনু – যারা মেকানিক্যাল পদে যুক্ত আছেন এবং যারা শিক্ষকতা কাজে যুক্ত আছেন তাদের দায়িত্ব বৃদ্ধি হবে। নতুন কাজের সূচনা হবে। এবং যারা ব্যবসা করে যুক্ত রয়েছেন তাদের ব্যবসায় অগ্রগতি হবে। আপনার জন্য আজকের দিনটি অত্যন্ত শুভ। অফিসে বসের কাছ থেকে অতিরিক্ত সম্মান পাবেন, এবং আপনার পারিশ্রমিকও বৃদ্ধি পাবে। আপনার পদোন্নতি আপনার মনে আনন্দ বয়ে আনবে এবং আপনার বৈবাহিক সম্পর্ক উন্নত হবে। আপনার জন্য আজকে শুভ রং হল সবুজ রং বেগুনি।

মকর – আজকে আপনার স্ত্রী অথবা স্বামী আপনার মনের কথা বুঝতে পারবে না। দাম্পত্য কলহে আপনি অকারণে জড়িয়ে যেতে পারেন। চাকুরী ক্ষেত্র বিশেষ সুবিধা করতে পারবেন না আপনি আজকে। আপনার বস আজকে আপনার ওপর অকারণে রেগে যেতে পারেন। সম্ভব হলে পরিবারের সঙ্গে সময় কাটান, আপনি আপনার সমস্যা কোথায় আপনার সঙ্গীকে বুঝিয়ে বলুন। সম্পর্ক উন্নত করার জন্য বাইরে ডিনারে যেতে পারেন, মন খুলে কথা বলুন। আপনার জন্য শুভ রং হল সবুজ এবং লাল।

কুম্ভ – আজকে যতই আপনি আপনার প্রতিভা দিয়ে কাজ করুন না কেন অথবা যতই পরিশ্রম করুন না কেন বসের থেকে প্রশংসা আপনি পাবেন না। আপনার অফিসে বস আপনার কাজের গুনাগুন আজকে করবেনা, ফোনে তো আপনার মধ্যে হতাশা তৈরি হবে আজ। আপনি পরিশ্রমী মনোভাব আপনাকে নতুন পথ দেখাতে পারে। আপনার পরিবারের কেউ আপনাকে নতুন চাকরির সুযোগ করে দিতে পারে। শশুর বাড়ির কাছ থেকে সুসংবাদ পাবেন। আপনার স্ত্রী অথবা স্বামী আজকে আপনার প্রতি রোমান্টিক হয়ে উঠবে। আপনার জন্য আজকে শুভ রং হল সবুজ এবং সাদা।

মীন – আপনার বাড়িতে আজকে অতিথি সমাগম হবে এবং আপনি নতুন কাজের দায়িত্ব পাবেন। যারা মামলা মোকদ্দমা বিষয় নিয়ে লড়ছেন তাদের জন্য আজকের দিনটি অত্যন্ত শুভ। ভাই-বোনদের সঙ্গে বিবাদ থাকলে তা আজকে মিটে যাবে। পরিবারে সুখ শান্তি ফিরবে। আপনি যদি নতুন কোনো ব্যবসা শুরু করতে চান তবে আজ করতে পারেন। আপনার জন্য শুভ রং হল সবুজ এবং নীল।

Anirban Kundu

Published by
Anirban Kundu

Recent Posts

DWTS Pro Val Chmerkovskiy Reveals Vertigo Diagnosis After Hospitalization

Key Points Dancing with the Stars pro Val Chmerkovskiy was hospitalized on March 1, 2026,…

March 5, 2026

Angel Reese Stuns in Bold Skirt and Crop Top Look on Instagram

Key Points WNBA star Angel Reese shared a new Instagram photo dump on March 5,…

March 5, 2026

Barbara Palvin Stuns in Couture White Gown at Grand Dîner du Louvre

Key Points Hungarian model Barbara Palvin attended the Grand Dîner du Louvre on March 3,…

March 5, 2026

Travis Kelce Gets Heartfelt Shoutout From Niece on ‘New Heights’ Podcast

Key Points Travis Kelce received a sweet message from his niece, Elliotte “Ellie” Kelce, during…

March 5, 2026

‘Disinherited,’ New Drama From Better Call Saul Co-Creator Peter Gould, Ordered at FX and Hulu

Key Points FX Networks and Hulu have officially ordered Disinherited, a new drama from Peter…

March 5, 2026

Kim Kardashian Transforms Into Vegas Showgirl for Netflix’s The Fifth Wheel

Kim Kardashian is stepping into her first leading film role with Netflix’s upcoming comedy The…

March 5, 2026