Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

আজ ১৯শে আগস্ট বুধবার জানুন আজকের রাশিফল

Updated :  Wednesday, August 19, 2020 6:05 AM

আজ ১৯শে আগস্ট, বুধবার। রাশি অনুযায়ী জেনে নিন কেমন কাটবে আজকের দিনটি।

মেষঃ আজকের দিনটি আপনার বিশেষ ভালো কাটবে না। দাম্পত্যকলহ দেখা দিতে চলেছে, আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করুন।

বৃষঃ হঠাৎ করেই আজ আপনার গৃহ সমস্যা দেখা দিতে পারে। হতাশ না হয়ে, সমস্যা মিটিয়ে নেওয়া জরুরি।

মিথুনঃ অর্থনৈতিক দিক দিয়ে আজ আপনার বিশেষ ভালো কাটবে না। চিকিৎসায় বহুব্যয় হতে চলেছে।

কর্কটঃ কর্মক্ষেত্রে আজকের দিনটি আপনার খুব একটা ভালো কাটবে না। কর্ম পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে।

সিংহঃ আজকের দিনটি আপনার মোটেই ভালো কাটবে না। মানসিক ক্লেশ দেখা দিতে চলেছে, কাছের মানুষের সাথে আলোচনা করুন।

কন্যাঃ কোনো কারণে আজ পরগৃহে বাস করতে হতে পারে। সবমিলিয়ে আজ মোটের উপর দিয়ে ভালো কাটবে।

তুলাঃ পারিবারিক দিক থেকে আজ আপনার মোটেই ভালো কাটবে না। সন্তানের কারণে উদ্বেগ দেখা দিতে পারে।

বৃশ্চিকঃ কর্মক্ষেত্রে আজকের দিনটি খুবই ভালো কাটবে। আশাতীত লাভ হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে।

ধনুঃ যারা রাজনীতির সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য আজকের দিনটি বিশেষ ভাবে শুভ। সুখ্যাতি লাভ হতে পারে।

মকরঃ হঠাৎ করেই আজ আপনার কর্মক্ষেত্রে পরাক্রম বৃদ্ধি পেতে পারে। মানসিক দিক দিয়ে খুবই ভালো থাকবেন।

কুম্ভঃ আজ আপনার ধর্মে আসক্তি বৃদ্ধি পেতে পারে। পাশাপাশি গুণীজনের সঙ্গ লাভ করতে পারেন।

মীনঃ কোনো বিশেষ কারণে আজ আপনার শুভ যোগাযোগ ঘটতে চলেছে। মানসিক দিক দিয়ে খুবই ভালো থাকবেন।