জ্যোতিষ

আজ ১৯ শে নভেম্বর, জানুন আজকের রাশিফল

মেষ – আজ আপনার বাড়িতে অনেক অতিথি আসবে এবং আপনার পকেট যতই গরম থাকুক না কেন আজকে সমস্ত দায়িত্ব আপনার ঘাড়ে এসে পড়বে। অর্থ খরচ বেশি হবে। তাই আপনি আজকে যত বেশি আয় করুন না কেন আপনার ব্যয় হবেই হবে। যারা ব্যবসা করছেন তাদের অর্থ লাভের সম্ভবনা রয়েছে। আপনার জন্য শুভ রং হল লাল।

বৃষ – যানবাহনে বিপদ হতে পারে আজকে আপনার। রাস্তায় সাবধানে চলাফেরা করুন। ট্রাফিক নিয়ম মেনে চলুন। আপনার অসাবধানতা এবং তাড়াহুড়ো বিপদ ডেকে আনতে পারে। আজকের দিনের শুরুটা আপনার চরম ব্যস্ততার মধ্যে দিয়ে কাটবে কিন্তু দিনের শেষভাগে আপনার সময় রোমান্টিক দিকে যাত্রা করবে। আপনার স্ত্রী অথবা স্বর্ণের আপনার সঙ্গে রোমান্টিক আচরণ করবে। আপনার পিতা-মাতার স্বাস্থ্য ভালো যাবে কিন্তু আপনি আপনার স্বাস্থ্যের দিকে নজর দিন। আপনার জন্য আজকে শুভ রং হল গোলাপি।

মিথুন – আপনার দূরের কোনো আত্মীয় আপনার বাড়িতে আজকে ফোন করতে পারে অথবা এসে উপস্থিত হতে পারে। আপনার পরিবারকে দ্রুত কেও বশীভূত করতে পারে, কেউ আপনার ব্যাপারে কুমন্ত্রণা দেবে। আপনার পরিবারে আজকে অযথা কলহ সৃষ্টি হবে। তবে দিনের শেষভাগে আপনার দিনটি সমুদ্র হয়ে উঠবে। আজ আপনার স্ত্রী অথবা স্বামী আপনাকে দুর্দান্ত কিছু উপহার দিতে পারে। আপনার জন্য আজকে শুভ রং হল সাদা এবং নীল।

কর্কট – বিনা কারণে আজকে আপনি মামলা-মোকদ্দমা বিষয় জড়িয়ে যেতে পারেন, পারিবারিক কলহ বৃদ্ধি পাবে। আপনার পরিবারের কেউ আজকে আপনার সঙ্গে মতবিরোধের জড়িয়ে যাবে এবং এই কলহ অনেক দূর পর্যন্ত যাবে। যারা চাকরি করছেন তাদের জন্য আজকের দিনটি মিশ্র এবং ছাড়া ব্যবসা করছেন তাদের জন্য আজকের দিনটি মিশ্র। যারা লটারি কাটেন তারা আজকের দিনটি এড়িয়ে যেতে পারে। আপনার জন্য আজকে শুভ রং হল হলুদ এবং সাদা

সিংহ – আপনার যদি কলেস্টেরল থেকে থাকে তবে খাওয়া-দাওয়া সঠিকভাবে মেনটেইন করুন, আপনার নিয়মিত ব্যায়াম করা জরুরি। আপনি সকাল সন্ধ্যে দৌড়াতে পারেন। যদি আপনার ধূমপানের অভ্যাস থাকে তবে তা আজ থেকেই পরিত্যাগ করুন। আপনার পিতা-মাতার স্বাস্থ্য খুব একটা ভালো যাবে না, তাদের স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখুন। আজ আপনার বাড়িতে বন্ধু সমাগম হবে। দিনের প্রথমভাগে আপনার কর্ম ব্যস্ততার মধ্যে দিয়েই কাটলে ও সন্ধ্যার পর থেকে আকুলতা বৃদ্ধি পাবে। আপনার জন্য আজকে শুভ রং হল সাদা এবং হলুদ।

কন্যা – আপনি যদি উঁচু কোন স্থানে উঠতে চান অর্থাৎ আপনি ভ্রমণে গিয়ে কোন উঁচু স্থানে গমন করে থাকেন তবে সেই জায়গা থেকে বিরত থাকুন। বিপদের আশঙ্কা রয়েছে আজ আপনার। কোন স্থান থেকে আপনি আজকে পিছলে পড়ে যেতে পারেন। আপনি যদি অন্তঃসত্ত্বা থাকেন তবে খুব সাবধানে চলাফেরা করুন। বিদ্যার্থীদের জন্য আজকের দিনটি অত্যন্ত শুভ। উচ্চশিক্ষার সুবর্ণ সুযোগ রয়েছে। যারা বেকারত্বের জ্বালা ভুগছেন তাদের কাছে নতুন খবর আসতে পারে। আপনার জন্য আজকে শুভ রং হলো হলুদ এবং নীল।

তুলা -আজকে আপনি যেই কাজে হাত দেবেন সেই কাজে সফলতা পাবেন। আপনার পরিবারের খুব কাছের মানুষ আপনাকে কাজে উৎসাহ দেবে। যারা কলা ও সংস্কৃতি বিভাগের যুক্ত রয়েছেন তাদের প্রতিভা প্রকাশ পাবে। আপনি হয়তো আজকে নতুন কিছু আবিষ্কার করে ফেলতে পারেন যেমন ধরুন নতুন কোন রান্না অথবা নতুন কোন বিষয় অথবা আপনার হাতের কাজ খুব সুন্দর ভাবে আজকে প্রস্ফুটিত হবে। আপনার দিনটিকে সাফল্যমন্ডিত করে তোলার জন্য সাদা অথবা লাল রঙের পোশাক পরিধান করুন।

বৃশ্চিক – আজ আপনি আপনার কাজে আপনার রুচির পরিচয় দেবেন। আপনার মধ্যে আজকে খারাপ কাজ করার প্রবণতা থাকবে, আপনার কামুক মনোভাব সর্বনাশ ডেকে আনতে পারে। সন্তর্পনে বন্ধু নির্বাচন করুন। সম্ভব হলে আপনি আজকে হনুমান চালিশা পাঠ করতে পারেন অথবা শিবের আরাধনা করতে পারেন। মনকে শান্ত ও পবিত্র রাখার জন্য যোগাভ্যাস করুন। আপনার জন্য আজকে শুভ রং হল লাল এবং হলুদ।

ধনু – আপনার বাড়িতে আজকে বন্ধু সমাগম হবে এবং বিশেষ কোনো এক বন্ধুর সঙ্গে আপনার পরিচয় ঘটবে যিনি আপনাকে বিশেষ কোনো আইডিয়া দেবেন যা আপনার পারিবারিক শান্তি বজায় রাখার জন্য বিশেষভাবে কার্যকরী হবে। আপনার স্ত্রী অথবা স্বামী আপনার মনের কথা বুঝবে এবং আপনার কথাকে প্রশ্রয় দেবে। সন্তানের বশে আনার জন্য ওদের সঙ্গে কথা বলুন এবং ওদের মনের কথা বোঝার চেষ্টা করুন। আপনি যদি আজকে চাকুরীর জন্য কোথাও ইন্টারভিউ দিতে চান তবে সফল হবেন। আপনার জন্য আজকে শুভ রং হল কমলা এবং সাদা।

মকর – প্রেয়সির থেকে আজকে আপনি মনোবেদনা পাবেন। আপনার প্রেমিক বা প্রেমিকা আজকে আপনার মনের কথা বুঝতে চাইবে না। হয়তো তিনি আজকে এমন কিছু আপনার কাছ থেকে ডিমান্ড করবেন যে আপনি দিতে পারবেন না। আপনার পরিবারের লোক আপনাকে বুঝবে, কিন্তু আপনার মধ্যে হতাশা এবং দুঃখ কাজ করবে। দিনের শুরু আজকে আপনার খুব ভালো কাটলো মধ্যভাগ থেকে আপনার মত বিড়ম্বনা তৈরি হবে। আপনি আজকে হনুমান চালিশা পাঠ করতে পারেন। শুভ রং হিসেবে ধারন করুন হলুদ এবং সাদা।

কুম্ভ – আজকে আপনার সন্তানরা আপনার থেকে দামী কোন জিনিস চাইবে, আপনার স্ত্রী হয়তো ভ্রমণের জন্য আবদার করতে পারেন। আপনার আয়ের থেকে ব্যয় বেশি হওয়ার জন্য অর্থচিন্তা লেগেই থাকবে। দিনের শুরুতে আপনার মধ্যে অর্থচিন্তা থাকলেও সন্ধ্যের পর থেকে সে চিন্তা গায়েব হয়ে যাবে। শ্বশুরবাড়ি থেকে আপনি সাহায্য করতে পারেন। আপনি বন্ধুদের থেকে যদি কোন বকেয়া টাকা পান তবে তার সঙ্গে যোগাযোগ করে বকেয়া টাকা তুলে নিতে পারেন। আপনার জন্য আজকে শুভ রং হল লাল এবং হলুদ।

মীন – আপনি যদি ব্যবসার সঙ্গে যুক্ত থাকেন তবে আজকে সেখানে বাধা প্রাপ্ত হবেন। আপনি আজকে এমন কোনো কাস্টমারের সঙ্গে মুখোমুখি হবেন যিনি আপনাকে লেনের দায়ে ডুবিয়ে দিতে পারে। তবে আপনার ব্যবহার, আপনার বুদ্ধিমত্তা এবং পরিশ্রম আপনাকে সফলতা নিতে পারে। কাস্টমারের সঙ্গে এমন ভাবে ব্যবসা করুন যেখানে আপনি আপনার আয় ও ব্যয়ের সামঞ্জস্য ধরে রাখতে পারেন। আপনার জন্য আজকে শুভ রং হলো লাল তবে আপনি হলুদ রঙের পোশাক পরিধান করতে পারেন এবং লক্ষী দেবীর আরাধনা করতে পারেন।

Anirban Kundu

Published by
Anirban Kundu

Recent Posts

You’ll Never Guess the Jedi Cynthia Erivo Secretly Played in Star Wars

LOS ANGELES — Cynthia Erivo may be best known for her powerhouse performance as Elphaba…

March 21, 2026

Sam Raimi’s New Horror Thriller ‘Send Help’ Will Leave You Stranded in Terror

LOS ANGELES — Horror fans have a new thriller to add to their watchlist this…

March 21, 2026

Nicholas Brendon’s Health Struggles Before His Passing

LOS ANGELES — Buffy the Vampire Slayer star Nicholas Brendon, who died in his sleep…

March 21, 2026

Nicole Kidman Sparks Romance Rumors With Simon Baker

NEW YORK — Nicole Kidman is making headlines again, this time for her rumored romance…

March 21, 2026

Christy Carlson Romano Sparks Debate After Shia LaBeouf Comment

LOS ANGELES — Former Disney Channel star Christy Carlson Romano has ignited controversy after suggesting…

March 21, 2026

Sarah Michelle Gellar Honors Nicholas Brendon With Emotional Tribute

LOS ANGELES — The Buffy the Vampire Slayer community is mourning the loss of Nicholas…

March 21, 2026