Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Daily Horoscope: আজ ১লা জুন, জেনে নিন মাসের প্রথম দিনটি কেমন কাটবে

Updated :  Tuesday, June 1, 2021 8:42 AM

আজ ১লা জুন (১৭ই জ্যৈষ্ঠ) মঙ্গলবার রাশি অনুযায়ী জেনে নিন কেমন কাটবে আজকের দিনটি।

মেষঃ আজ আপনি শারীরিক ভাবে অসুস্থ থাকতে পারেন। রক্তপাতের সম্ভাবনা আছে। নিজের প্রতি যত্নশীল হন। ঠিক করে পথ্য নিন। দিনটি খুব একটা মধুর যাবেনা।

বৃষঃ আজ আপনি কোনো কারণে পুলিশি ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন। দেখে শুনে কাজ করুন। সাবধান হন। সবাইকে বিশ্বাস করবেননা।

মিথুনঃ আজ আপনার অফিসে কাজের জন্য বেশ প্রশংসিত হবেন। প্রমোশন হওয়ার সম্ভাবনা আছে। মন দিয়ে নিজের কাজ কর্ম করুন। দিনটি বেশ ভালোই কাটবে।

কর্কটঃ আজ আপনার দিনটি খুব একটা সুখকর নয়। টাকার সমস্যার সম্মুখীন হতে পারেন। বুঝে শুনে খরচ করুন। ঋণ নেওয়ার সম্ভাবনা আছে। দেখে শুনে টাকা ঋণ নিন।

সিংহঃ আজ আপনার বহুদিনের কোনো পুরোনো দ্রবাদি খুজে পাওয়ার আকাঙ্ক্ষা থাকবে তা পূরণ হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রাপ্তির পর কোনো মানত থাকলে অবশ্যই পূরণ করুন।

কন্যাঃ আজ আপনার বিলাসবহুল জীবন কাটানোর ইচ্ছে জাগতে পারে। এই বিলাসিতার জন্য অনেক টাকা পয়সা খরচ করতে পারেন। নিজেকে সময় দিন। প্রতিদিন নিয়ম করে যোগাভ্যাস করুন।

তুলাঃ আজ আপনার সঞ্চিত অথ বিপুল পরিমাণে খরচ হওয়ার সম্ভাবনা আছে। বুঝে- শুনে টাকা ব্যয় করুন। বিনা কারণে টাকা পয়সা খরচ করবেননা। সব দিক বিবেচনা করুন।

বৃশ্চিকঃ চাকরি ও ব্যবসা উভয়ক্ষেত্রে আশাতীত লাভের সম্মুখীন হতে পারে। নতুন ব্যবসা শুরু করার দিনটি বেশ শুভ। ভালো কাজের জন্য প্রশংসা পেতে পারেন।

ধনুঃ আজ আপনি কোনো ভালো কাজের জন্য মানসিক তৃপ্তি পেতে পারেন। কাজের জন্য বেশ নাম ও হতে পারে। বেশ আনন্দে ও হাসি মজাতে দিনটি বেশ ভালোই কাটবে।

মকরঃ আজ আপনার রাস্তায় বিপদের সম্ভাবনা আছে। বাইক বা সাইকেলে কোনো বিপদের সম্মুখীন হতে পারেন। চোখ কান খোলা রেখে রাস্তা দিয়ে হাঁটাচলা করুন।

কুম্ভঃ আজ আপনার প্রেমের সম্পর্কে ভুল বোঝাবুঝি হতে পারে। মাথা ঠান্ডা রেখে সব ঝগড়া ঝামেলা মিটিয়ে নেওয়ার চেষ্টা করুন। দিনটি খুব একটা সুখকর নয়।

মীনঃ ভালো মন্দ সব মিলিয়েই কাটবে আজকের দিনটি। অপ্রত্যাশিত ঘটনায় ভেঙে পড়বেন না। মনে সাহস রাখুন। প্রতিদিন নিয়ম করে যোগাভ্যাস করুন।