মেষ – আপনি যদি কৃষি বিভাগের সঙ্গে যুক্ত থাকেন বা এই সংক্রান্ত ব্যাপার নিয়ে চর্চা করে থাকেন তবে আজকের জন্য আপনার দিনটি অত্যন্ত শুভ। বাণিজ্যিক প্রসারতা রয়েছে। আপনার আজকে ক্রয়-বিক্রয় ভালই হবে। আপনার জমিতে বীজ ছড়ানোর ব্যাপারে পরিবারের বয়স্কদের সঙ্গে আলোচনা করুন। আপনার সন্তানরা আপনাকে কৃষিক্ষেত্রে সাহায্য করবে, এমনকি আপনার স্ত্রী অথবা আপনার বাড়ির অন্যান্য লোকেরা আপনাকে সঠিক বুদ্ধি ও দেবে। শুভ রঙ হিসেবে আপনি ধারণ করতে পারেন সাদা অথবা সবুজ।
বৃষ – আজকে আপনার পকেটে ভীষণ গরম থাকবে। হঠাৎ করে কারোর থেকে আপনি একগুচ্ছ টাকা পেতে পারেন, যিনি আপনার থেকে পূর্বে টাকা ধার নিয়েছিল তিনি আপনাকে টাকা শোধ করে দিতে পারেন। আপনি যদি কোন প্রাইভেট সংস্থায় টাকা জমিয়ে রাখেন তবে তার সুখবর আজকে আপনি পেতে পারেন। ধনবৃদ্ধির পাশাপাশি আপনার বৈবাহিক জীবন ও সুখকর হয়ে উঠবে। আপনি হয়তো খুব শীঘ্র আপনার পরিবারের সঙ্গে ভ্রমণের প্ল্যান করতে পারেন। আপনার পিতা-মাতার স্বাস্থ্যের প্রতি নজর দিন, দিনের শুরু করুন যোগাভ্যাস দাঁড়া। আপনার জন্য আজকে শুভ রং হল হলুদ।
মিথুন – হয়তো আপনি পরিবারের জন্য অনেক খাটাখাটনি করেন কিন্তু আপনি সেই পরিমাণ সম্মান পান না, আজ পাবেন। হয়তো আপনি ব্যবসায় অধিক পরিশ্রম করেছেন কিন্তু সেই পরিমাণ অর্থ উপার্জন করতে পারছেন না কিন্তু আজ পাবেন। আজ আপনার অর্থ ও মান দুইই বৃদ্ধি পাবে। কিন্তু যদি আপনি আপনার বচন সংযত করতে না পারেন তবে ন্যায্য প্রাপ্তি থেকে বঞ্চিত হতে পারেন। সম্ভব হলে আপনি শিবের আরাধনা করুন আপনার মনে কেন শক্তি বৃদ্ধি পাবে। আপনার জন্য শুভ রং হল লাল এবং হলুদ।
কর্কট – পরিবার হোক বা বাইরে আপনি কারও না কারও সঙ্গে আজকে চরম কলহে পৌঁছে যেতে পারেন। আপনার চঞ্চল মনোভাব এর জন্য দায়ী। আপনি খুব কাছের বন্ধু আজকে আপনাকে ভুল বুঝতে পারে, মনোমালিন্য যোগ রয়েছে। মনকে শান্ত রাখার জন্য যোগাভ্যাস করুন। আপনার জন্য শুভ রং হল সাদা।
সিংহ – আজকে আপনার মধ্যেই সাহিত্যচর্চার ভাব জেগে উঠবে, বাড়িতে বন্ধু সমাগম হবে অথবা আপনি বন্ধুর বাড়িতে গিয়ে সঙ্গীত চর্চা করতে পারেন। আপনি যদি শিল্পী মানুষ হয়ে থাকেন তবে আজকের দিনটা আপনার জন্য অত্যন্ত শুভ, নতুন কোন কাজের সুযোগ পেতে পারেন। যারা সংগীত অথবা হাতের কাজের সঙ্গে যুক্ত আছেন তারা নতুন কাজের সন্ধান পাবেন। স্বাস্থ্য আপনার ভালোই যাবে তবে আপনি আপনার পিতা-মাতার স্বাস্থ্যের প্রতি নজর দিন। যদি আপনার ধূমপানের মতন কোনো রকম কু অভ্যাস থেকে থাকে তা এখনই ত্যাগ করার চেষ্টা করুন। আপনার জন্য আজকে শুভ রং হল নীল।
কন্যা – এই রাশির জাতক-জাতিকাদের মধ্যে যারা খেলার সঙ্গে যুক্ত আছেন তারা আজকে সফলতা পাবেন। আপনি হয়তো আজকে নতুন কোন ক্রীড়াবিদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন। আপনার পারফরম্যান্স দেখে আপনার পিতা মাতা গর্ব করবে। আপনি আপনার ব্যক্তিগত জীবনে আজকে এমন কাউকে পাবেন যাকে ঘিরে আপনার অনেক আদর্শ ছিল। যদি আপনি বিবাহিত হয়ে থাকেন তবে আপনার স্ত্রীর অথবা স্বামীর থেকে পূর্ণ সহযোগিতা পাবেন। আপনার জন্য শুভ রং হল সাদা এবং হলুদ।
তুলা – পারিবারিক দায়িত্বের বোঝা আজকে আপনার উপর বিশেষভাবে বর্তাবে। পরিবারে যদি কেউ বেশি অর্থ প্রদান করে আপনাকে আজকে তার থেকেও বেশি অর্থ প্রদান করতে হবে। আপনার বাড়িতে শুভ অনুষ্ঠানে যোগ রয়েছে। আপনার স্ত্রী অথবা স্বামী আপনার কাছে আজকে একটু দামি কোন জিনিস উপহার হিসেবে যাইতে পারেন। আপনার বাড়িতে বন্ধু সমাগম হবে, এবং আপনার কাছে এক নতুন সত্য উদ্ঘাটন হবে। সবকিছুর জন্য নিজেকে প্রস্তুত রাখুন। আপনার জন্য আজকে শুভ রং হল সাদা।
বৃশ্চিক- লং ড্রাইভে যেতে পারেন আপনার স্বামীর হাত ধরে অথবা প্রেমিকের হাত ধরে। ভ্রমণের দুর্দান্ত সুযোগ আপনি পাবেন। হয়তো আপনি দীর্ঘদিনের অব্যাহতি পাবেন কাছ থেকে। বিদেশ ভ্রমণের যোগ রয়েছে, আপনার পরিবারের কোন সদস্য যদি বিদেশে থেকে থাকেন তবে তার সঙ্গে সাক্ষাৎ করে নিতে পারেন এই সুযোগে। যারা বেসরকারি চাকরি করছেন তাদের জন্য আজকের দিনটি অত্যন্ত শুভ। নতুন কাজের সন্ধান আসতে পারে অথবা আপনার পদোন্নতি হতে পারে। আপনার জন্য আজকে শুভ রং হল বেগুনি অথবা নীল।
ধনু – আপনি আপনার ডায়েট থেকে ঝাল অতিরিক্ত তেল ও মসলাজাতীয় খাবার বাদের তালিকায় রাখুন। যারা গ্যাস্ট্রিকের সমস্যায় ভুগছেন তাদের সমস্যা বাড়তে পারে। আপনি রাত্রিবেলা করে নিয়মিত ঠান্ডা দুধ সেবন করুন। যাদের যকৃতের সমস্যা রয়েছে তা আজকে কোন কারণে আপনাকে বিব্রত করতে পারে। ঔষধ কখনো মিস করবেন না। দিনের শুরুটা আপনার ভাল থাকলে ও বিকেলের পর থেকে ছন্দ পতন হবে। আপনার জন্য আজকে শুভ রং হল সাদা।
মকর – আপনার সন্তানদের অবাধ্যতা আপনাকে পীড়া দেবে। আপনার মনে এক অদ্ভুত অশান্তি তৈরি হবে যা আপনার দৈনন্দিন কাজের ব্যাঘাত ঘটাতে পারে। সন্তানদের বসে আনার জন্য তাদের কোন সংস্কৃতি মূলক শিক্ষা দিন। আঁকা র স্কুল অথবা গানের স্কুলে ভর্তি করান। নীল ও হলুদ আজকে আপনার জন্য শুভ রং।
কুম্ভ – আপনি আজকে যেই কাজে হাত দেবেন সে কাজে সফলতা পাবেন। যারা ইঞ্জিনিয়ারিং লাইনের সঙ্গে যুক্ত আছেন তারা নতুন কাজের সুযোগ পাবেন। আপনার প্রশংসায় পঞ্চমুখ থাকবে আপনার পরিবার এবং অফিসের কলিগরা। বন্ধুদের সঙ্গে কোনো আনন্দ অনুষ্ঠানে যোগ দেওয়ার সম্ভাবনা রয়েছে। যারা ব্যবসা করছেন তাদের ব্যবসা ভালো লাভ হবে। শুভ রং হিসেবে আপনি আজকে ধারণ করতে পারেনি সাদা অথবা হলুদ।
মীন – যারা ব্যবসা করছেন তাদের ব্যবসার গতি আজকে ভালো যাবে না। বিশেষত যারা ইমপোর্ট এক্সপোর্টের ব্যবসা সঙ্গে যুক্ত রয়েছেন তাদের কাজ আজকে কিছুটা ঢিলে হয়ে যাবে। যারা কৃষি ক্ষেত্রে যুক্ত হয়েছেন তাদের জন্য আজকের দিনটা অত্যন্ত শুভ। দিনের শেষে আপনি লাভের মুখ দেখতে পারবেন। আপনার জন্য আজকে শুভ রং হল সবুজ এবং কমলা।
ABC’s Dancing With the Stars is giving fans a brand-new way to connect with the…
Gore Verbinski returns after a decade-long hiatus with Good Luck, Have Fun, Don’t Die, a…
The countdown to the end of The Kelly Clarkson Show is officially underway, but fans…
ABC’s Dancing with the Stars is stepping outside the ballroom for the first time in…
Jimmy Eat World is marking a major milestone in 2026. The Arizona rock band will…
Marc Anthony has broken his silence after unexpectedly finding himself caught in the middle of…