Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

আজ ২৬শে সেপ্টেম্বর, জানুন আজকের রাশিফল

Updated :  Saturday, September 26, 2020 7:34 AM

সুপ্রভাত। দেখে নেওয়া যাক আজকে কোন রাশির মানুষের ভাগ্যে কী ঘটতে পারে।

মেষ– আজ কাজকর্মে বেশ একাগ্রতা থাকবে। কোনো পুরোনো বন্ধুর সঙ্গে যোগাযোগ হতে পারে, যা আপনাকে মানসিক ভাবে চাঙ্গা করবে।

বৃষ– অপ্রয়োজনীয় উত্তেজনার জন্য আপনার কান্তিক্ষয় হতে পারে। জন্মাতে পারে মানসিক অতৃপ্তি। অর্থ সঞ্চয় এবং তা ব্যয় করায় বুদ্ধি খাটাতে হবে।

মিথুন– বাতের যন্ত্রণায় ভুগতে হতে পারে। সঠিক চিকিৎসা নিন। আর্থিক লাভ হওয়ার সম্ভাবনা।

কর্কট– আজ বিভিন্ন মতান্তর বা তর্কবিতর্কের জেরে মেজাজ খারাপ থাকবে। ধৈর্য হারিয়ে যেতে কারোর সঙ্গে দুর্ব্যবহার না করে বসেন সে বিষয়ে সতর্ক থাকুন। প্রেমের আবেগ আজ বাড়ন্ত হতে চলেছে।

সিংহ– কর্মক্ষেত্রের চাপের জন্য কিছুটা মানসিক ভাবে উত্তেজিত থাকতে পারেন। তবে প্রেমের উচ্ছ্বাস মন নরম করবে। রক্তচাপজনীত সমস্যায় ভুক্তভোগীরা সতর্ক থাকবেন।

কন্যা– নিজেকে এমন কোনো কাজে ব্যস্ত রাখুন যা অপনাকে মানসিক ও শারীরিক ভাবে সন্তুষ্ট রাখে। বিশেষ কিছু প্রাপ্তি যোগ রয়েছে। বুঝে খরচ করার চেষ্টা করুন।

তুলা– স্বাস্থ্য সম্পর্কিত সমস্যা দেখা দিতে পারে, তার আগে সতর্ক থাকুন। কোনো রকম দুঃখ বা মনোবেদনা আসতেই পারে, কিন্তু তা থেকে বেরিয়ে আসা আপনার ইতিবাচক মানসিকতার উপর নির্ভর করছে।

বৃশ্চিক– মানসিক ভাবে দৃঢ় থাকুন, লাভ পাবেন। ব্যবসায়িক যে কোনো কাজ নিয়ে সতর্ক থাকুন, বিশেষ করে অর্থ সংক্রান্ত।

ধনু– দিনটা ধ্যান যোগ দিয়ে শুরু করা উচিত। আজ মানসিক ভাবে স্থির থাকলে অনেক প্রতিকূলতার বিরুদ্ধে এগোতে পারবেন। ব্যয় বৃদ্ধির সম্ভাবনা।

মকর– কোনো শারীরিক রোগের জন্য চিকিৎসা করান। পরিবারের কোনো শীর্ষস্থানীয় কারোর থেকে কোনো বিশেষ বিষয়ে অভিজ্ঞতা নিতে পারেন। এটি আপনাকে পথ দেখাবে।

কুম্ভ– কোনো পুরোনো বিষয় নিয়ে অনুশোচনা না করে বর্তমানে স্থির থাকুন। শারীরিক ক্লান্তি আসতে পারে। এজন্য বিশ্রামের প্রয়োজন।

মীন– এমন কোনো পরিস্থিতি তৈরি না হয় যার প্রভাব বৈবাহিক সম্পর্কের উপর পড়ে। আর্থিক ক্ষতি হওয়ার সম্ভাবনা, বিশেষ ভাবে সতর্ক থাকুন। জমি বিক্রির জন্য আজ ভালো ক্রেতা পাওয়ার সম্ভাবনা।