জ্যোতিষ

আজ ২৬শে অক্টোবর, জানুন আজকের রাশিফল

মেষ – আজ যেকোনো কাজ আপনাকে ব্যস্ত করে তুলতে পারে। সময়ের সঙ্গে সঙ্গে এগিয়ে যান। পিছুটান আপনার কাজ ও মেধাকে তরান্বিত করতে পারে। প্রেমে সফলতা পাবেন। শত্রু দমনে উৎসাহ পাবেন। পিতা মাতার স্বাস্থ্য খুব একটা ভালো থাকবে না। ওনাদের যত্ন নিন। আপনার সন্তান আজ এমন কিছু করবে যা আপনাকে গর্ব অনুভব করাবে। আজ আপনি ফাঁকা সময়ে আপনার গুরুত্বপূর্ণ কাজ করে নেওয়ার চেষ্টা করুন। শুভ রং আজ আপনার জন্য লাল।

বৃষ- আপনার অলসতা আপনাকে আজ কর্ম বিমুখ করে তুলতে পারে। নতুন কোন কাজ করার উৎসাহ পাবেন না। আপনার বাড়িতে বন্ধু সমাগম হবে কিন্তু আপনার অলসতার জন্য আজ সব প্ল্যান ভেস্তে যেতে পারে। প্রেমিক বা প্রেমিকার সঙ্গে মনোমালিন্য হওয়ার চান্স আছে। আপনি আজ সকাল সকাল যোগা করতে পারেন এবং মাঠে কয়েক পাক দৌড়ে আসতে পারেন। গাছের চারা লাগান অথবা নতুন কোন রেসিপি তৈরি করুন। মন চাঙ্গা না থাকলে আপনার বিজয়া দশমী আজ ভেস্তে যেতে পারে। আপনার জন্য আজ শুভ রং হল কমলা ও সবুজ।

মিথুন – আজ আপনি আনন্দ করতে চাইবেন কিন্তু আপনার নাক-কান-গলা অথবা দাঁত আপনাকে সমস্যায় ফেলতে পারে। এগুলিতে পীড়া হতে পারে। যদি ব্যথার কোন ওষুধ থাকে ডাক্তারি প্রেসক্রিপশন অনুযায়ী তবে তা হাতের কাছে রাখুন। যাদের এই ধরণের সমস্যা নেই তাঁদের কোন সময়া হবে না। বিজয়া দশমীর উৎসব ভালোই কাটবে। প্রেমে দারুন সফলতা পাবেন। আপনার প্রেমিকা আজ আপনার জন্য গর্ব অনুভব করবে বিশেষ কোন কারণে। আপনার সন্তান আজ আপনার জন্য সারপ্রাইজ দিতে পারে। আপনার জন্য আজ শুভ রং হল নীল।

কর্কট- আপনার যদি পুরনো কোন রোগ থাকে তবে তা মাথাচাড়া দিয়ে উঠতে পারে। আপনার শরীরের পুরনো বেদনা জেগে উঠতে পারে। একটানা দীর্ঘক্ষণ কথা বললে আপনার বুকে সমস্যা দেখা দিতে পারে। মাথা ঠাণ্ডা রেখে চলুন। চিকিৎসকের ফোন নম্বর সাথে রাখুন। আপনার পিতা মাতা আজ আপনাকে নতুন কোন কিছু উপহার করতে পারে। এমনকি আপনার প্রিয় মানুষ আপনার জন্য নতুন কিছু করতে পারে। আপনি চাইলে আজ নতুন কোন কাজে নিজেকে নিয়োগ করতে পারেন। সম্ভব হলে চারাগাছ লাগান অথবা নতুন কিছু রান্না করুন বা শৈল্পিক কাজে নিজেকে নিয়োগ করুন। আজ আপনার জন্য শুভ রং হল লাল।

সিংহ- আজকের দিনটি আপনার জন্য সেরা দিন হতে পারে। আপনার সন্মান বৃদ্ধির যোগ রয়েছে। আপনার প্রেম আজ আপনার কাছে ফিরে আসবে। আপনার মনের মানুষকে আজ আপনি কাছে পাবেন। আজ আপনি আপনার আত্মীয়দের মুখোশ টেনে খুলতে পারবেন। আপনি বুঝতে পারবেন কেউ আপনার পিছনে ষড়যন্ত্র করছে। তবে আজ আপনাকে মাথা ঠাণ্ডা রাখতে হবে। স্বাস্থ্য ভালো থাকবে। প্রেমের সাফল্যকে অনুভব করার চেষ্টা করুন। আজ আপনার শুভ রং গোলাপি।

কন্যা- পারিবারিক কারণে আপনার মনে উদ্বেগ বৃদ্ধি পাবে। আপনার সঙ্গী কেমন আচরন করবে আপনার সঙ্গে তা নিয়ে আপনার মনে সংশয় থাকবে। হয়তো আজ আপনি আপনার মনের কথা প্রকাশ করতে পারবেন।আপ্নার প্রচেষ্টা আপনার প্রেমিক বা প্রেমিকা মনে আবেগ তৈরি করতে পারে। আজ আপনার শুভ রং লাল। স্বাস্থ্য আপনার ভালো থাকবে। আজ আপনি মন খুলে মনের কথা আপনার প্রিয়তম বা প্রিয়তমাকে জানাতে পারবেন। সম্ভব হলে আজ আপনি শিবের মাথায় জল ঢালতে পারেন ও তাঁর আরাধনা করতে পারেন। আপনি বিজয় প্রাপ্ত হবেন।

তুলা- এই রাশির জাতক জাতিকারা আজ মিশ্র ফল পাবেন। বিদ্যার্থীদের জন্য আজকের দিনটি দাতুন হতে পারে। আপনার মন আজ সঠিক কাজ করার প্রেরণা দেবে। আপনার মধ্যে আজ নতুন কাজ করার ইচ্ছে প্রকাশ পাবে। আপনি যদি আঁকতে ভালবাসেন তবে নতুন ছবি আঁকার চেষ্টা করতে পারেন। আপনার স্বাস্থের অবনতির হওয়ার খানিক সম্ভবনা রয়েছে। সম্ভব হলে আজ আপনি যোগা করুন। হালকা শরীর চর্চা আজ আপনার মনকে ফুর্তিতে রাখতে পারে। আপনার জন্য শুভ রং হল সাদা।

বৃশ্চিক- কোন বিশেষ কারণে আজ আপনার মনে দুঃখ হতে পারে। হতাশা আজ আপনাকে অভিমানী করে তুলতে পারে। বন্ধুরা আপনাকে নিয়ে ব্যঙ্গ করতে পারে। কিন্তু আপনার মনোবল দৃঢ় রাখতে হবে। সম্ভব হলে আপনি আজ শিবের আরাধনা করতে পারেন। যোগা করুন। মনোবল বৃদ্ধি পাবে। প্রেমে সাফল্য নাও পেতে পারেন, তবে আপনি যদি ধৈর্য রাখেন তবে সাফল্য আপনার পায়ের কাছে আসবে। আজ আপনার শুভ রং সবুজ।

ধনু – আপনার স্ত্রীর সঙ্গে অথবা স্বামীর সঙ্গে ছোট্ট কোন ব্যপারে মনোমালিন্য তৈরি হতে পারে। আপনার সঙ্গী দুঃখ পাবে কিন্তু আপনি সেই দুঃখ মেটাতে আজ অক্ষম থাকবেন। আপনি আজ ঘুরতে যাওয়ার প্ল্যান করতে পারেন। প্রেমের উচ্ছ্বাস অনুভব করার জন্য কাউকে খুঁজে পেতে পারেন। যারা মামলা মোকদ্দমা নিয়ে আইনি লড়াই লড়ছেন তাঁরা আজ বেশি করে সমস্যায় জড়িয়ে যেতে পারেন। আজ আপনার শুভ রং হলুদ।

মকর – ব্যবসায়ীদের আজ মাথা খাটিয়ে অধিক পরিশ্রমের সঙ্গে লড়াই করতে হবে। আপনি যদি আজ হাল ছেড়ে দেন বা অলস ভাবে কাজ করেন তবে ব্যবসায় ক্ষতি হওয়ার সম্ভবনা থাকবে। হয়তো আপনার টাকা গচ্ছা যেতে পারে অথবা চুরি হতে পারে। টাকা সামলে রাখুন। স্বাস্থ্য আপনার আজ মিশ্র কাটবে। যদি আপনার বাতের ব্যথা থাকে তবে তা মাথাচাড়া দিয়ে উঠতে পারে। সম্ভব হলে যোগা করুন। অথবা হাঁটুন। আজ আপনার শুভ রং আকাশী।

কুম্ভ- কেউ আজ আপনার মান সন্মান নিয়ে খেলা করতে পারে। আপনাকে অপমান করতে পারে। আপনার মনের মানুষের সঙ্গে আজ উত্তেজনাপূর্ণ কিছু ঘটতে পারে। কর্মক্ষেত্রে আজ আপনি আপনার কিছু ভাল কাজের জন্য সম্মানিত হবেন। প্রেমে সাফল্য না পেলেও আপনি কর্মক্ষেত্রে বিশেষ কিছু করতে পারেন। সহকর্মীরা আপনার কাজে ঈর্ষা করতে পারে। সম্ভব হলে সঙ্গীর সঙ্গে নিরিবিলিতে কথা বলুন। সমস্যা মেটানোর চেষ্টা করুন। আজ আপনার প্রিয় রং হলুদ।

মীন – আপনি আজ কোন কারণে আচমকা বিপদের সন্মুখিন হতে পারেন। হয়তো আপনার মবাইল হারিয়ে যেতে পারে অথবা আপনার টাকার ব্যাগ। শারীরিক আঘাতও পেতে পারেন। তবে আপনি যদি সচেতন থাকেন এইসব বিপদ থেকে উদ্ধার পেতে পারেন। আপনি কঠোর পরিশ্রম ও ধৈর্যের মাধ্যমে আপনার লক্ষ্যে পৌঁছাতে পারবেন। আজ আপনার জন্য শুভ রং লাল।

Anirban Kundu

Published by
Anirban Kundu

Recent Posts

Zach Galifianakis Goes Green in Netflix’s This is a Gardening Show

Zach Galifianakis is trading punchlines for plants in his new Netflix series This is a…

March 18, 2026

BTS Set to Reunite on The Tonight Show After Military Service

BTS is officially returning to late-night television. The Grammy-nominated K-pop supergroup will appear on The…

March 18, 2026

The Shocking True Story of Jane Andrews, the Royal Dresser Convicted of Murder

BritBox’s new drama The Lady revisits the extraordinary and tragic life of Jane Andrews, once…

March 18, 2026

Leah McSweeney’s Lawsuit Against Andy Cohen and Bravo Moves Forward

Leah McSweeney’s legal battle against Bravo and Andy Cohen has taken a significant step forward.…

March 18, 2026

Pearl Jam Shocks Fans: What’s Next After Matt Cameron’s Exit?

Pearl Jam is moving forward after the unexpected exit of longtime drummer Matt Cameron, who…

March 18, 2026

Guillermo del Toro Directs Skeleton Crew in Patrón Tequila Ad

Fresh off winning three Oscars for his film Frankenstein, Guillermo del Toro has surprised fans…

March 18, 2026