Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

আজ ৪ঠা আগস্ট মঙ্গলবার জানুন আজকের রাশিফল

Updated :  Tuesday, August 4, 2020 5:42 AM

আজ ৪ঠা আগস্ট, মঙ্গলবার। রাশি অনুযায়ী জেনে নিন কেমন কাটবে আজকের দিনটি।

মেষঃ আজকের দিনটি আপনার বিশেষ ভালো কাটতে চলেছে। কর্মে সুখ্যাতি লাভ করার সম্ভাবনা রয়েছে।

বৃষঃ কোনো কারণে আজ আপনার বিমান যাত্রা হতে পারে। সবমিলিয়ে আজকের দিনটি ভালোই কাটবে।

মিথুনঃ হঠাৎ করেই আপনার শিক্ষাক্ষেত্রে বিঘ্ন ঘটতে পারে। সমস্যার সমাধান করা একান্ত জরুরি।

কর্কটঃ অর্থনৈতিক দিক দিয়ে আজ খুব একটা ভালো কাটবে না। প্রবল ব্যয়ের সম্ভাবনা দেখা দিতে পারে।

সিংহঃ কাছের মানুষের দ্বারা আজ আপনি ষড়যন্ত্রের শিকার হতে পারেন। ভাবনাচিন্তা করে পদক্ষেপ নেওয়া জরুরি।

কন্যাঃ কোনো কারণে আজ আপনার মনঃকষ্ট দেখা দিতে পারে। হতাশ না হয়ে সমস্যা সমাধান করার চেষ্টা করুন।

তুলাঃ যারা ব্যবসার সাথে যুক্ত তাদের জন্য আজকের দিনটি বিশেষ ভাবে শুভ। সাফল্য লাভ করতে পারেন।

বৃশ্চিকঃ শারীরিক দিক দিয়ে আজ আপনার খুবই ভালো কাটতে চলেছে। পুরনো রোগ থেকে মুক্ত হতে পারেন।

ধনুঃ কোনো কারণে হঠাৎ করে জীবনে অশান্তির আশঙ্কা দেখা দিতে পারে। কাছের মানুষদের সাথে আলোচনা করে সমস্যা সমাধান করুন।

মকরঃ আজকের দিনটি আপনার খুবই ভালো কাটতে চলেছে। মানসিক সংযম দেখা দেওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে।

কুম্ভঃ হঠাৎ করেই আজ আপনার জীবনে মেধার বিকাশ দেখা দিতে পারে। সবমিলিয়ে দিনটি বেশ ভালো কাটবে।

মীনঃ কোনো কারণে আজ আপনার সন্তানের কারণে উদ্বেগ দেখা দিতে পারে। হতাশ না হয়ে সমস্যা সমাধান করুন।