Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

আজ ৪ ঠা সেপ্টেম্বর জানুন আজকের রাশিফল

Updated :  Friday, September 4, 2020 7:39 AM

সুপ্রভাত। দেখে নেওয়া যাক আজকে কোন রাশির মানুষের ভাগ্যে কী ঘটতে পারে।

মেষ– সকাল থেকে মেজাজ একটু বিগড়ে থাকতে পারে, নিজের মত থাকুন। কোনো গুরুত্বপূর্ণ উদ্দেশ্য সিদ্ধিলাভ করতে পারে।

বৃষ– কর্মক্ষেত্রে কোনো অশান্তিতে জড়িয়ে পড়তে পারেন। কোনো কাছের বন্ধু আত্মীয়ের থেকে সাহায্য লাভ করতে পারেন।

মিথুন– আজ কোনো মামলায় জড়িয়ে পড়লে হার হওয়ার সম্ভাবনা। প্রেমে অবিশ্বাস্য কোনো মোড় আসতে পারে।

কর্কট– অর্থ বা অপ্রত্যাশিত উপহার লাভ করতে পারেন। বৃত্তিগত কোনো প্রশিক্ষণের সুযোগ আসতে পারে।

সিংহ– কোনো কারণে রাগ আসতে পারে, কিন্তু মনকে নিয়ন্ত্রণে রাখুন। কর্মক্ষেত্রে প্রতিষ্ঠা লাভের বিশেষ সম্ভাবনা রয়েছে।

কন্যা– কোনো রকম ভালো কাজের জন্য প্রশংসা লাভ করতে পারেন। শরীরের দিকে একটু দেখুন, সামান্য খারাপ হতে পারে।

তুলা– বন্ধু বা কোনো আত্মীয়ের সঙ্গে ভুল বোঝাবুঝি বা বিবাদ তৈরি হতে পারে। নিজের অহং ভাবকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন।

বৃশ্চিক– কোনো ঝুকিবহুল কাজ করতে হতে পারে। ব্যক্তিগত কোনো সমস্যার জন্য মানসিক ভাবে একটু অখুশি থাকতে হতে পারে।

ধনু– আজকের দিনে পরিবারের কারোর থেকে সদুপদেশ পাবেন। দিনটা ব্যয়বহুল হয়ে উঠতে পারে আপনার জন্য।

মকর– বিকল্প কোনো কাজের খোঁজে লাগতে পারেন। আজ প্রেমের জন্য খুব সুন্দর অভিজ্ঞতা হতে পারে।

কুম্ভ– আজ একটু সতর্ক থাকুন। ব্যবসা সংক্রান্ত বিষয়ে তীক্ষ্ণ দৃষ্টি রাখুন। পরিবারের সঙ্গে সময় ব্যয় করার সম্ভাবনা।

মীন– ব্যবসায়িক অংশীদারত্বে লাভ হওয়ার সম্ভাবনা। ভালোবাসার মানুষের সঙ্গে ধৈর্য রেখে কথা বলতে চেষ্টা করবেন। আজ অতীতের কোনো আত্মীয় বন্ধুর সঙ্গে যোগাযোগ হতে পারে।