Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Horoscope: আজ ৫ই সেপ্টেম্বর, কোন কোন রাশির সময় ভালো

Updated :  Sunday, September 5, 2021 7:56 AM

আজ ৫ই সেপ্টেম্বর (১৯শে ভাদ্র) রবিবার রাশি অনুযায়ী জেনে নিন কেমন কাটবে আজকের দিনটি।

মেষঃ আজ আপনি শারীরিক ভাবে কষ্ট পেতে পারেন। জ্বর সর্দি কাশি হলে ভালো জায়গায় চিকিৎসা করান। নিজের প্রতি যত্নশীল হবেন। ভেঙে পড়বেননা।

বৃষঃ আজ আপনি কোনো কারণে পুলিশি ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন। দেখে শুনে কাজ করুন। সাবধান হন। সবাইকে বিশ্বাস করবেননা। দিনটি খুব একটা সুখকর নয়।

মিথুনঃ আজ আপনার কাছের কোনো বন্ধুর সাথে বিচ্ছেদ ঘটতে পারে। ভেঙে পড়বেননা। মন শান্ত রাখুন। নিজের কাজ করুন। দিনটি খুব একটা ভালো যাবেনা।

কর্কটঃ আজ বিজ্ঞানীদের জন্য দিনটি বেশ শুভ। নতুন গবেষণার বিষয়ে সাফল্য পেতে পারেন। কোনো নতুন বিষয় নিয়ে গবেষণা করতে পারেন। মন দিয়ে কাজ করুন।

সিংহঃ আজ আপনার কোনো আত্মীয়ের সাথে পারিবারিক অশান্তি হতে পারে। মাথা ঠান্ডা রেখে সব অশান্তি মিটিয়ে নেওয়ার চেষ্টা করুন। দিনটি খুব একটা ভালো যাবেনা।

কন্যাঃ আজ আপনার বাড়িতে প্রিয়জনের সমাগম ঘটতে পারে। সকল আত্মীয়দের প্রতি যত্নশীল হন। আত্মীয় পরিজনের সাথে হাসি মজাতে দিনটি বেশ ভালোই কাটবে।

তুলাঃ আজ আপনি অত্যধিক মানসিক চাপে সঠিক সিদ্ধান্ত নিতে ব্যর্থ হতে পারেন। বড় কাজে হাত দেওয়ার আগে অবশ্যই পরিবারের সঙ্গে আলোচনা সেরে নিন।

বৃশ্চিকঃ আজ আপনার দিনটি খুব একটা সুখকর নয়। আর্থিক সমস্যার সম্মুখীন হতে পারেন। বুঝে শুনে টাকা খরচ করুন। দেখে শুনে টাকা ঋণ নিন। বেশি চিন্তা করবেননা।

ধনুঃ আজ আপনার বিদ্যুৎ থেকে কোনো বিপদ হতে পারে। চোখ কান খোলা রেখে কাজ করুন। জল হাত দিয়ে বিদ্যুতের কোনো কাজ করবেননা। সাবধানে থাকুন। দিনটি খুব একটা ভালো যাবেনা।

মকরঃ আজ আপনি ভালো কাজের জন্য প্রবীণ মানুষের কাছ থেকে আশীর্বাদ লাভ করবেন। ইতিবাচক ভাবনা চিন্তা নিয়ে সময় কাটান। দিনটি বেশ ভালোই হবে।

কুম্ভঃ আজ আপনার দিনটি বেশ সুখকর নয়। দীর্ঘদিন অসুস্থ থাকলে ফেলে না রেখে ভালো কোথাও চিকিৎসা করান। স্বল্প খরচে চিকিৎসায় বিভ্রাট দেখা দিতে পারে। দেখে শুনে কাজ করুন।

মীনঃ আজ আপনার জন্য দিনটি বেশ ভালো। সাধারণ মানুষের জন্য সমাজসেবার কাজে বেশ ব্যস্ত থাকতে পারেন। সমাজসেবায় বেশ খরচ হতে পারে। কাজের সাথে নিজের প্রতি যত্নশীল হন।