Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

আজ ৬ই আগস্ট বৃহস্পতিবার জানুন আজকের রাশিফল

Updated :  Thursday, August 6, 2020 6:16 AM

আজ ৬ই আগস্ট, বৃহস্পতিবার। রাশি অনুযায়ী জেনে নিন কেমন কাটবে আজকের দিনটি।

মেষঃ শত্রুতার কারণে আজ আপনার প্রবল ক্ষতির সম্ভাবনা রয়েছে। ভাবনাচিন্তা করে পদক্ষেপ নিন।

বৃষঃ কর্মক্ষেত্রে আজ আপনার পরিবর্তন দেখা দিতে পারে। বদলির সম্ভাবনা রয়েছে, সবমিলিয়ে আজ ভালোই কাটবে।

মিথুনঃ আজকের দিনটি আপনার অন্যরকম কাটতে চলেছে। তীর্থভ্রমণের সুযোগ আসতে পারে।

কর্কটঃ পুরনো কাজ সম্পাদনের সুযোগ আসতে পারে আজ। সবমিলিয়ে আজকের দিনটি আপনার ভালোই কাটবে।

সিংহঃ কোনো কারণে আজ আপনার পারিবারিক অশান্তি দেখা দিতে পারে। আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করুন।

কন্যাঃ কর্মক্ষেত্রে আজ আপনার খুবই ভালো কাটবে। দক্ষতা প্রদর্শন করার সুযোগ আসতে পারে।

তুলাঃ শারীরিক দিক দিয়ে আজকের দিনটি মোটেই ভালো কাটবে না। শ্বাস-কাশাদিতে কষ্ট পেতে পারেন।

বৃশ্চিকঃ পারিবারিক দিক দিয়ে আজ আপনার বিশেষ ভালো কাটতে পারে। স্বজন সমাগমের সম্ভাবনা রয়েছে।

ধনুঃ আজ হঠাৎ করেই আপনার দানধ্যানের প্রতি আগ্রহ বাড়তে পারে। ফলে মানসিক দিক দিয়ে খুবই ভালো থাকবেন।

মকরঃ আজকের দিনটি আপনার অন্যরকম কাটতে পারে। বিশেষ কোনো কারণে কর্ম পরিবর্তন দেখা দিতে পারে।

কুম্ভঃ অর্থনৈতিক দিক দিয়ে আজকের দিনটি আপনার খুবই ভালো কাটবে। অর্থাগম দেখা দিতে পারে।

মীনঃ কোনো কারণে বাড়িতে পরিচারিকা সমস্যা দেখা দিতে পারে। আলোচনার মাধ্যমে সমাধান করুন।