মেষ – আজকে আপনার মন ভ্রমণের জন্য ব্যাকুল হয়ে উঠবে কিন্তু আপনি বেশিদূর গমন করতে পারবেন না। মাথাধরা, ক্লান্তি বোধ, এবং বমি ভাব আপনার ভ্রমণের ব্যাঘাত ঘটাবে। চাকরিজীবীদের জন্য আজকের দিনটি অতীব শুভ। যারা ইতিমধ্যে কলকারখানায় কাজ করছেন তাদের জন্য সুখবর আসতে চলেছে। রাশির জাতক-জাতিকাদের বৈবাহিক জীবন সুখকর হয়ে উঠবে। সকাল থেকেই আপনার স্ত্রী অথবা আপনার স্বামী আজকে আপনার সাথে রোমান্টিক আচরণ করবে। আজকের জন্য আপনার শুভ রং হল গোলাপি।
বৃষ – আপনি যদি খুচরা ব্যবসায়ী হয়ে থাকেন তবে লাভের আশায় আজকে আপনাকে অনেক খাটনি খাটতে হবে। ব্যবসায় অগ্রগতি আজ নেই বললেই চলে। তবে আপনার পরিশ্রম ও উদ্যমী মনোভাব আপনাকে সঠিক স্তরে নিয়ে যেতে পারে। কাস্টমারদের সঙ্গে ভালো ব্যবহার করুন। ব্যবসায় ছল একেবারেই গ্রাহ্য নয়। বৈবাহিক জীবন আপনার সুখকর হয়ে উঠবে। আজ আপনি আপনার স্ত্রী অথবা স্বামীর জন্য দামী কোন জিনিস কিনতে পারেন। বিদ্যার্থীদের জন্য আজকের দিনটি মিশ্র। আপনি আজ হলুদ বর্ণের পোশাক পরিধান করতে পারেন।
মিথুন – আপনার অজান্তেই আপনার দ্বারা এমন কোন কাজ প্রকাশ পাবে যার দ্বারা আপনি গর্ব অনুভব করবেন। সকলের প্রশংসা কুড়ানোর দিন আজ। আপনার সন্তানরা আপনার কাজ দেখে প্রভাবিত হবে। দিনের শেষে আপনার শারীরিক অবনতি ঘটতে পারে, নিজের শরীরের প্রতি যত্ন নিন। দূরের কোনো ভ্রমণ থেকে বিরত থাকুন। আজকের জন্য আপনার শুভ রং হল লাল।
কর্কট – যদি আপনার বাড়িতেও সন্তান থেকে থাকে তবে সেই সন্তানেরা আজকে আপনাকে মনে কষ্ট দিয়ে কথা বলতে পারে। আপনার সঙ্গে বিরুদ্ধাচরণ করতে পারে। সন্তানদের বন্ধু হয়ে উঠুন এবং ওদের মনের কথা বোঝার চেষ্টা করুন। আপনার পিতা-মাতার স্বাস্থ্য ভালো যাবে কিন্তু আপনার স্বাস্থ্যের অবনতি ঘটতে পারে। আপনার সঙ্গী অর্থাৎ স্ত্রী অথবা স্বামী আজকে আপনাকে সারপ্রাইজ গিফট করতে পারে। দিনটিকে সাফল্যমন্ডিত করে তোলার জন্য আজকে আপনি হলুদ রঙের পোশাক পরিধান করতে পারেন।
সিংহ – গুপ্ত শত্রু আপনার জন্য ফাঁদ পাচ্ছে। বিষয়সম্পত্তি ব্যাপারে সাবধান হোন। আপনার পরিবারের লোকেরা আপনার বিরুদ্ধাচরণ করতে পারে। আপনার সন্তান আজ আপনাকে কটু কথায় জবাব দেবে। পারিবারিক শান্তি বজায় রাখার জন্য স্ত্রীর সঙ্গে অথবা পরিবারের অন্যান্য পরিজনদের সঙ্গে ঠান্ডা মাথায় কথা বলুন এবং শান্ত স্বভাব ধরে রাখুন। আজকের জন্য আপনার শুভ রং হল খয়রি অথবা লাল।
কন্যা – আপনার পারিবারিক কলহ বৃদ্ধি পাবে। পারিবারিক কলহের জেরে আপনার মনে হতাশা তৈরি হবে। পরিবারের শান্তি বজায় রাখার জন্য হনুমানজির প্রার্থনা করুন। আপনার মাতার স্বাস্থ্যের প্রতি নজর দিন। চাকুরীর ক্ষেত্রে বিশেষভাবে সজাগ হন। কেউ আপনার সঙ্গে প্রতারণা করুক তার আগে আপনি আপনার স্টেপ নিন। আপনার জন্য আজকে শুভ রং হল লাল।
তুলা – আপনার বাড়িতে কোন শুভ অনুষ্ঠানে যোগ রয়েছে। আপনি যদি প্রেম করে থাকেন এবং বিয়ের পরিকল্পনা করতে চান তবে আপনি আজকে আপনার পরিবারের সঙ্গে এই বিষয় নিয়ে আলোচনা করতে পারেন। আপনার পরিবার আপনার স্বপক্ষে আজ কথা বলবে। চাকরিজীবীদের জন্য আজকের দিনটি মধ্যম। আপনার অমনোযোগী মনোভাব আপনার কাজের জগতে কিছুটা হল প্রভাব ফেলতে পারে। ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি লাভজনক। আপনার পরিবারের কাজ কেউ অসুস্থ হয়ে যেতে পারে। চিকিৎসকের ফোন নাম্বার আপনার সঙ্গে রাখুন। আজকে আপনার শুভ রং হল লাল।
বৃশ্চিক – আজ আপনার শরীর খুব একটা ভালো থাকবে না। সর্দি অথবা শ্লেষ্মা জাতীয় রোগ আপনাকে আক্রমণ করবে। আপনার যদি দাঁতের বেদনা থেকে থাকে তবে তা আজকে বৃদ্ধি পাবে। শুধু দাঁতের ব্যথা নয়, আপনি যদি বাতের ব্যথা থেকে থাকে তবে আজ তা বৃদ্ধি পাবে। আপনি নিয়মিত যোগাভ্যাস অথবা শরীরচর্চা করতে পারেন। প্রতিদিন সকালবেলা ভেজানো ছোলা অথবা বাদাম খান। আপনার বৈবাহিক জীবন মিশ্র কাটবে। শরীর অসুস্থ থাকার কারণে আপনার মনে হতাশা কাজ করবে। সম্ভব হলে আপনি হনুমানজির স্মরণ করতে পারেন। আপনার জন্য আজকে শুভ রং হল লাল।
ধনু – আপনার পরিবার থেকে আজকে আপনজনেরা দূরে কোথাও ভ্রমণের উদ্দেশ্যে যেতে পারেন। আপনার দূরে কোথাও বদলি হতে পারে। চাকুরী ক্ষেত্রে উন্নতির যোগ রয়েছে। আপনার সঙ্গীর সঙ্গে আজকে আপনার মত বিরোধ তৈরি হবে। আপনি আপনার সঙ্গীকে আজকে আপনার মনের কথা সঠিকভাবে প্রকাশ করতে পারবেন না। আপনার জন্য আজকে শুভ রং হল বেগুনি এবং নীল।
মকর – আপনি আপনার পরিবারের তরফ থেকে হঠাৎ করে আজ উপহার পেতে পারেন। আপনার যদি আজ জন্মদিন হয়ে থাকে তবে আপনার স্ত্রী অথবা আপনার স্বামী আপনার জন্য কোনরকম সারপ্রাইজ প্ল্যান করতে পারে। বকেয়া টাকা আপনি আজ পাবেন। ব্যবসার লাভের মুখ দেখতে পারবেন। আজকের জন্য আপনার শুভ রং হল হলুদ।
কুম্ভ – ব্যবসায় আপনার আজ মন্দা দেখা যাবে। আপনি হয়তো লাভের আশায় অনেক দূর পর্যন্ত যাবেন কিন্তু আজকে আপনার ততোধিক লাভ হবে না। চেষ্টা করুন আপনার কাস্টমারদের সঙ্গে ভালো ব্যবহার করার। অর্থ উপার্জনের জন্য অন্য কোন চিন্তা করতে পারেন। আপনার বৈবাহিক জীবন মধুর হয়ে উঠবে আজ। সন্তানদের অবাধ্যতার কারণে আপনার মনে রাগ সৃষ্টি হবে। আপনার জন্য আজকে শুভ রং হল সাদা।
মীন – আপনার পরিবারের লোকেরা আজকে আপনার মনের কথা বুঝতে চাইবে না। আপনার প্রিয়জন আপনার আজ মতের বিরুদ্ধে গিয়ে কাজ করবে। সন্তানরা আপনার অবাধ্য হয়ে উঠবে। চাকুরী ক্ষেত্রে উন্নয়নের যোগ হতে হতে বাধা প্রাপ্ত হবেন আপনি আজ। আজকে আপনি হনুমান চালিশা পাঠ করতে পারেন। আপনার জন্য আজকে শুভ রং হল নীল।
Luke Grimes is enjoying fatherhood while stepping back into his role as Kayce Dutton in…
John Boyega’s Finn was one of the most exciting new characters introduced in The Force…
Chris Hemsworth and Elsa Pataky have been married for more than 15 years, and the…
The entertainment industry is buzzing after Paramount and Warner Bros. Discovery announced a $111 billion…
Madonna brought star power to Milan Fashion Week, making a surprise front-row appearance at Dolce…
The Real Housewives of Salt Lake City community is mourning alongside Mary Cosby after the…