Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

আজ ৭ ই জানুয়ারি, জানুন আজকের রাশিফল

Updated :  Thursday, January 7, 2021 8:00 AM

আজ ৭ই জানুয়ারি বৃহষ্পতিবার রাশি অনুযায়ী জেনে নিন কেমন কাটবে আজকের দিনটি।

মেষঃ আজ আপনার জন্য দিনটি বেশ সুখকর নয়। আজ আপনার ব্যবসায়ে মন্দা ভাব দেখা দিতে পারে। মন দিয়ে নিজের কাজ করুন। সাবধানে থাকুন।

বৃষঃআজ আপনার দিনটি বেশ সুখকর হবে। আজ আপনার প্রিয় মানুষের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেবেন। মন দিয়ে নিজের কাজ করে যান। পরের উপকারের জন্য নাম ডাক ও হতে পারে।

মিথুনঃ আজ আপনার কোনো কাজের জন্য ন্যর্যপ্রাপ্তিতে কোনো কারণে বাধা আসতে পারে। সাবধানে কাজ করুন। মাথা ঠান্ডা রাখুন। দিনটি খুব একটা ভালো যাবেনা।

কর্কটঃ আজ আপনার টাকা রোজগারে কোনো সমস্যা দেখা দিতে পারে। সঞ্চয় বৃদ্ধিতে কোনো সমস্যা দেখা দিতে পারে। মাথা ঠান্ডা রেখে নতুন করে অন্য কাজ শুরু করুন।

সিংহঃআজ আপনি কোনো কারণে মানসিক কষ্টে ভুগতে পারেন। অতৃপ্তি কিংবা অপূর্ণতা কোনোভাবে আপনার মনে হতাশা সৃষ্টি করতে পারে। প্রতিদিন নিয়ম করে যোগাভ্যাস করুন।

কন্যাঃ আজ আপনার স্ত্রীর সাথে কোনো কারণে বিবাদ বা ঝগড়া হতে পারে। মাথা ঠান্ডা রেখে সব ঝগড়া মিটিয়ে নেওয়ার চেষ্টা করুন। দিনটি খুব একটা ভালো যাবে না।

তুলাঃ আজ আপনার দিনটি বেশ সুখকর। আজ আপনার অফিসে কাজের প্রমোশন হতে পারে। মন দিয়ে অফিসের কাজ করুন। ব্যবসার কাজেও সুখ্যাতি হতে পারে।

বৃশ্চিকঃআজ আপনার দিনটি বেশ অশুভ। আজ আপনার আয়ের চেয়ে বেশি ব্যয় হতে পারে। দেখে শুনে টাকা পয়সা খরচ করুন। টাকা সঞ্চয় করতে শিখুন।

ধনুঃ আজ আপনি বেশ অস্থিরতায় ভুগতে পারেন। কোনো কারণে আজ চঞ্চলতা বৃদ্ধি পাবে। মাথা ঠান্ডা ও মন শান্ত রাখুন। মন শান্ত করতে প্রতিদিন নিয়ম করে যোগাভ্যাস করুন।

মকরঃআজ আপনার মনের মানুষের সাথে কোনো কারণে ভুল বোঝাবুঝি হতে পারে। মাথা ঠান্ডা রেখে সব ঝগড়া মিটিয়ে নেওয়ার চেষ্টা করুন। সঙ্গীকে সময় দিন।

কুম্ভঃ আজ আপনি কোনো কাছের মানুষের ব্যবহারে কষ্ট পেতে পারেন। নিজেকে সামলান। সহজে ভেঙে পড়বেননা। নিজেকে সময় দিন। দিনটি খুব একটা ভালো যাবে না।

মীনঃআজ আপনার দিনটি বেশ সুখকর নয়৷ আজ আপনি কোনো কারণে দুশ্চিন্তাগ্রস্ত থাকতে পারেন। মন শান্ত রেখে কাজ করুন। ভেঙে পড়বেন না। নিজেকে সময় দিন।