দক্ষিণেশ্বর: আজ, শনিবার দীপান্বিতা অমাবস্যা। আর এদিন দক্ষিণেশ্বরে সকাল থেকেই শুরু হয়েছে মা ভবতারিণীর পুজো অর্চনা। তবে প্রত্যেকবারই মায়ের আরাধনা সঙ্গে এবারের মায়ের আরাধনার মধ্যে রয়েছে কিছু পার্থক্য। কারণ, করোনা পরিস্থিতির জেরে সমস্তরকমের স্বাস্থ্যবিধি, সামাজিক দুরত্ববিধি মেনে, শরীরের তাপমাত্রা দেখে, স্যানিটাইজ গেটের মধ্যে দিয়ে মন্দিরে প্রবেশ করানো হচ্ছে দর্শনার্থীদের। এমনকি পিপিই কিট পরে রয়েছেন পুরোহিতরা। কারণ, প্রসাদ বিতরণের জন্য দর্শনার্থীদের নিকটে যেতে হচ্ছে তাদের।
তবে এ বছর, মন্দিরের গর্ভগৃহে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। কোনও তাবড় তাবড় নেতা, মন্ত্রী তারকারাও ঢুকতে পারবেন না গর্ভগৃহে। তবে করোনা পরিস্থিতির কারণে প্রত্যেকবারের চেয়ে ভিড় এখনও পর্যন্ত কম লক্ষ্য করা যাচ্ছে। রাত বাড়লে দর্শনার্থীদের ঢল দেখতে পাওয়ার সম্ভাবনা রয়েছে বলে মনে করছে মন্দির কর্তৃপক্ষ। তাই সকাল থেকেই বিভিন্নরকম সুরক্ষাবিধি মেনে কাজ করা হচ্ছে।
কোনও দর্শনার্থী ফুল, ধূপ ধুনো নিয়ে গর্ভগৃহে প্রবেশ করতে পারবেন না। মাস্ক পরা বাধ্যতামূলক। বলা চলে কালীপুজোর দিন একেবারে ভিন্ন দৃশ্য দেখা যাচ্ছে দক্ষিণেশ্বরে।মায়ের সিংহাসন স্যানিটাইজ করা হয়েছে। শুধুমাত্র মায়ের দর্শন করা যাচ্ছে।
তবে এসবের মধ্যেও মা ভবতারিণীকে সোনার অলংকারের সুসজ্জিত করে সাজানো হয়েছে। বেনারসী পড়ানো হয়েছে মাকে। প্রত্যেকবারের মতো সোনার গয়নায়ে যেন এক অন্যরূপে দাঁড়িয়ে রয়েছেন মা, ভক্তদের সামনে আশীর্বাদ দেওয়ার জন্য। বিশ্বের যা পরিস্থিতি, তাতে এ ছর মা ভবতারিণীর কাছে সকলের একটাই প্রার্থনা, ‘সবার মঙ্গল করো মা, পৃথিবী থেকে করনাকে মুছে ফেল মা’।
২০২৬ সালের মাধ্যমিক পরীক্ষা শেষ হওয়ার পর থেকেই ছাত্র-ছাত্রীদের মধ্যে একটাই প্রশ্ন—কবে প্রকাশ হবে রেজাল্ট?…
পশ্চিমবঙ্গ সরকারের ‘যুবসাথী’ প্রকল্প এখন ভোটের আবহে বেশ চর্চায়। এই প্রকল্পের আওতায় মার্চ মাস থেকে…
তৃণমূল কংগ্রেসের অভিজ্ঞ নেতা অরূপ বিশ্বাস আবারও টালিগঞ্জ কেন্দ্র থেকে নির্বাচনী লড়াইয়ে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের…
পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (PNB)-এর গ্রাহকদের জন্য বড় সতর্কবার্তা। নির্দিষ্ট সময়ের মধ্যে KYC আপডেট না করলে…
আইপিএল ২০২৬-এর মরশুম শুরু হতে না হতেই ঘোর সংকটে কলকাতা নাইট রাইডার্স (KKR)। তিনবারের চ্যাম্পিয়ন…
দেশের ডিজিটাল ইকোসিস্টেমে বড় পরিবর্তনের ইঙ্গিত দিল রিলায়েন্স জিও। এবার গুগল ম্যাপের একচেটিয়া দাপটকে চ্যালেঞ্জ…