হিন্দুদের অন্যতম প্রধান দেবী দক্ষিণাকালী, কিভাবে হল পুজোর সূত্রপাত
শ্রেয়া চ্যাটার্জি – হিন্দুদের প্রধান দেবী কালীর এক অন্যতম রূপ দক্ষিণা কালী। এই কালীর রূপ মহাকালী এবং শ্মশানকালী থেকে একটু আলাদা। দক্ষিণ দিকের অধিপতি যম, যে কালীর ভয়ে পালিয়ে যায়, তার নামই দক্ষিণাকালী।
দক্ষিণা কালীর ডান পা শিবের বুকের ওপর। তিনি অন্যান্য কালীর রূপ থেকে একটু আলাদা এবং তাকে ঘর, মন্দিরে পূজা করা হয়। মুক্তকেশ, চতুর্ভূজা এবং মুণ্ডমালা গলায় ঝুলছে। গায়ের রং গভীর নীল বর্ণ, আকাশ এবং নীল সমুদ্রে ন্যায়, তিনি দিগম্বরী। দাঁত উজ্জ্বল শ্বেতবর্ণ, স্তনযুগল উন্নত, তিনি ত্রিনয়নী। তার তৃতীয় নয়নের নিচে সূর্য, চন্দ্র, অগ্নির প্রতীক দেখা যায়।
গুরু কৃষ্ণানন্দ আগমবাগীশ, যিনি ছিলেন রামপ্রসাদ সেনের গুরু তিনি স্বপ্নে কালীর ভাবমূর্তি রচনা করার আদেশ পান। সেখানেই দেবী জানান, পরের দিন সকালে যে নারীকে তিনি দেখবেন, তার রূপ অনুযায়ী কালীর রূপ তৈরি করতে হবে। সেই মতো পরেরদিন সকালে তিনি যে নারীকে দেখেন তিনি কৃষ্ণবর্ণা, তার ডানপা সামনে, উন্মুক্ত কালো কেশ এবং বাম হাত উত্তোলন এর দ্বারা দেওয়ালে গোবর স্থাপন করছেন। হঠাৎ করে আগমবাগীশ কে দেখে সেই নারী লজ্জা কাটে। এই নারীর রূপ কে ভেবেই দক্ষিণাকালী তৈরি হয়।
বাজেট স্মার্টফোনের বাজারে বড় চমক দিল Xiaomi। ভারতের বাজারে লঞ্চ হল তাদের নতুন স্মার্টফোন Redmi…
চেন্নাইয়ের ২২ গজে সুবিধা পান স্পিনার এবং ধীর গতির বোলারেরা। এই তথ্য অজানা নয় কেকেআর…
নির্বাচনের প্রাক্কালে দেশের রাজনৈতিক পরিস্থিতিতে বড়সড় চাঞ্চল্য তৈরি হল। রাজনৈতিক পরামর্শদাতা সংস্থা I-PAC-এর সহ-প্রতিষ্ঠাতা ও…
২০২৬ সালের মাধ্যমিক পরীক্ষা শেষ হওয়ার পর থেকেই ছাত্র-ছাত্রীদের মধ্যে একটাই প্রশ্ন—কবে প্রকাশ হবে রেজাল্ট?…
পশ্চিমবঙ্গ সরকারের ‘যুবসাথী’ প্রকল্প এখন ভোটের আবহে বেশ চর্চায়। এই প্রকল্পের আওতায় মার্চ মাস থেকে…
তৃণমূল কংগ্রেসের অভিজ্ঞ নেতা অরূপ বিশ্বাস আবারও টালিগঞ্জ কেন্দ্র থেকে নির্বাচনী লড়াইয়ে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের…