Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

VIDEO: ‘যতই তুমি বাহানা করো’, সবুজ শাড়িতে অসাধারণ নাচ সুন্দরীর, দেখুন নাচের ভিডিও

Updated :  Tuesday, May 23, 2023 6:29 PM

বর্তমান যুগে সোশ্যাল মিডিয়া আজকের প্রজন্মের কাছে একটা গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠেছে। অনেকে এই সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার বানিয়েই নিজের প্রতিভাকে হাজার হাজার মানুষের সামনে তুলে ধরছেন, ফলও পাচ্ছেন হাতেনাতে। বর্তমান যুগে সোশ্যাল মিডিয়ায় কোনোকিছুই ভাইরাল হতে বিশেষ সময় লাগে না। আর যদি কোন প্রতিভাবান মানুষ তার নিজের প্রতিভাকে পৌঁছে দিতে চান সকলের কাছে তাহলে, তাতে তিনি সফল হন। সেকথা আলাদাভাবে বলার প্রয়োজন নেই।

কেউ নিজের গান, কেউবা নাচ, কেউ আঁকা কিংবা আবৃত্তির ভিডিও শেয়ার করে থাকেন সোশ্যাল মিডিয়ার পাতায়। প্রত্যেকেই নিজের শিল্পীসত্তাকে প্রকাশ করতে আগ্রহী থাকেন এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। সম্প্রতি তেমনি মৌমিতা বিশ্বাস নিজের নাচের প্রতিভাকে কাজে লাগিয়ে আবারো পৌঁছে গিয়েছেন বহু মানুষের কাছে। পরিচিত হয়েছেন নেটিজেনদের একাংশের মধ্যেও। তার নাচ দেখতে পছন্দ করেন অনেকেই। তার শেয়ার করা কোন ভিডিওই নজর এড়ায় না নেটনাগরিকদের। সোশ্যাল মিডিয়া বর্তমান প্রজন্মের কাছে উপার্জনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠেছে, তা বলাই বাহুল্য।

সাম্প্রতিক ভাইরাল হওয়া ভিডিওটি মৌমিতা নিজের অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে ১ মাস আগে শেয়ার করে নিয়েছিলেন। বর্তমানে যার সূত্র ধরেই নজর কেড়েছেন ৭৫ হাজারেরও বেশি মানুষের। এই ভিডিওতে মৌমিতাকে একটি গাঢ় সবুজ রঙের শাড়িতে খোলা আকাশের নীচেই, সবুজের মাঝে ‘ঝুমকা’র তালেই নৃত্য পরিবেশন করতে দেখা গিয়েছিল। মানানসই সাজে এদিন পরেছিলেন মানানসই অলংকারও। নিঃসন্দেহে সবসময়ের মতোই মিষ্টি দেখাচ্ছিলো মৌমিতাকে। এই মুহূর্তে নিজের এই সাম্প্রতিক নাচের ভিডিওটির সূত্র ধরেই একাংশের মাঝে পুনরায় তুমুল প্রশংসিত হয়েছেন তিনি। সেই ঝলক অবশ্য তার এই ভাইরাল হওয়া ভিডিওর কমেন্টবক্সে নজর রাখলেই মিলবে। ইতিমধ্যেই নিজের চ্যানেল থেকে ১৪৫’টি ভিডিও শেয়ার করে ফেলেছেন মৌমিতা, যার কোনটিই নজর এড়ায়নি তার অনুরাগীমহলের।