Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Viral: ‘অলিরও কথা শুনে’ গানের সাথে প্রকৃতির কোলে নাচলেন মৌ, শেয়ার হতেই ভাইরাল ভিডিও

Updated :  Sunday, March 6, 2022 2:23 PM

ডান্স স্টার মৌ সোশ্যাল মিডিয়ার অন্যতম পরিচিত মুখ। নিজের নাচের জন্যই তিনি পরিচিত নেটিজেনদের একাংশের মাঝে। ইউটিউবে তার নিজস্ব একটি চ্যানেল রয়েছে, যার নাম ‘ডান্স স্টার মৌ’। নিজের এই চ্যানেলের মাধ্যমে মৌ নামক মেয়েটি নিজের নাচের নানা ভিডিও শেয়ার করে থাকেন, যা বেশ জনপ্রিয় নেটিজেনদের একাংশের মাঝে। ইউটিউবে তার চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যাও নেহাত কম নয়, প্রায় দেড় লাখ সাবস্ক্রাইবার রয়েছে তার। সম্প্রতি তার নাচের আরো একটি ভিডিও ভাইরাল হয়েছে নেটিজেনদের মধ্যে।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে মৌ নামক মেয়েটি ‘অলিরও কথা শুনে’ গানের সাথে প্রকৃতির কোলে নৃত্য পরিবেশন করছেন। সাদা-কালোর মিশেলে শাড়ি পরেছিলেন তিনি। তার ব্লাউজে ছিল সোনালী রঙের ছোঁয়া। খোঁপায় ছিল ফুলের সাজ। নিঃসন্দেহে তাকে দেখতে খুব সুন্দর লাগছিল। তিনি যে একজন দক্ষ প্রশিক্ষণপ্রাপ্ত নৃত্যশিল্পী, তা এতদিনে স্পষ্ট সকলের কাছেই। আটমাস আগে এই ভিডিওটি নিজের চ্যানেল থেকে শেয়ার করে নিয়েছিলেন মৌ। বর্তমানে এই ভিডিওর ভিউজ এক লাখ।

বর্তমান যুগে সোশ্যাল মিডিয়া আজকের প্রজন্মের কাছে একটা গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠেছে। অনেকে এই সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার বানিয়ে নিজের প্রতিভাকে হাজার হাজার মানুষের সামনে তুলে ধরছেন। ফলও পাচ্ছেন হাতেনাতে। বর্তমান যুগে সোশ্যাল মিডিয়ায় কোনোকিছুই ভাইরাল হতে বিশেষ সময় লাগে না। আর যদি কোন প্রতিভাবান নেটিজেন তার নিজের প্রতিভাকে পৌঁছে দিতে চান সকলের কাছে, তাহলে তাতে তিনি সফল হন সেকথা আলাদা ভাবে বলার প্রয়োজন পরে না।

কেউ নিজের গান, কেউবার নাচ, কেউ আঁকা কিংবা আবৃত্তির ভিডিও শেয়ার করে থাকেন সোশ্যাল মিডিয়ার পাতায়। প্রত্যেকেই নিজের শিল্পীসত্তাকে প্রকাশ করতে আগ্রহী থাকেন এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। সম্প্রতি তেমনি এই ডান্স স্টার মৌ নিজের নাচের প্রতিভাকে কাজে লাগিয়ে পৌঁছে গিয়েছেন লাখো মানুষের কাছে। পরিচিত হয়েছেন নেটিজেনদের একাংশের মধ্যে।