Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

VIRAL: দুধ সাদা পোশাকে ‘দাইয়া রে’ গানে দুর্দান্ত নাচ সুন্দরী যুবতীর, ভাইরাল ভিডিও

Updated :  Sunday, June 12, 2022 4:40 PM

বর্তমান যুগে সোশ্যাল মিডিয়া আজকের প্রজন্মের কাছে একটা গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠেছে। অনেকে এই সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার বানিয়েই নিজের প্রতিভাকে হাজার হাজার মানুষের সামনে তুলে ধরছেন। ফলও পাচ্ছেন হাতেনাতে। বর্তমান যুগে সোশ্যাল মিডিয়ায় কোনোকিছুই ভাইরাল হতে বিশেষ সময় লাগে না। আর যদি কোন প্রতিভাবান মানুষ তার নিজের প্রতিভাকে পৌঁছে দিতে চান সকলের কাছে! তাহলে তাতে তিনি সফল হন। সেকথা আলাদাভাবে বলার প্রয়োজন নেই।

কেউ নিজের গান, কেউবা নাচ, কেউ আঁকা কিংবা আবৃত্তির ভিডিও শেয়ার করে থাকেন সোশ্যাল মিডিয়ার পাতায়। প্রত্যেকেই নিজের শিল্পীসত্তাকে প্রকাশ করতে আগ্রহী থাকেন এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। সম্প্রতি তেমনি মৌমিতা বিশ্বাস নিজের নাচের প্রতিভাকে কাজে লাগিয়ে পৌঁছে গিয়েছেন লাখো মানুষের কাছে। পরিচিত হয়েছেন নেটিজেনদের একাংশের মধ্যেও। তার নাচ দেখতে পছন্দ করেন অনেকেই। সোশ্যাল মিডিয়া বর্তমানে আট থেকে আশি সকলের কাছেই উপার্জনের অন্যতম মাধ্যম হয়ে উঠেছে, তা বলাই বাহুল্য।

সম্প্রতি ভাইরাল হওয়া ভিডিওতে প্রিয়াঙ্কা সুর নামের এক সুন্দরীকে খোলা আকাশের নীচে বলিউডের গানে নৃত্য পরিবেশনায় দেখা গিয়েছে। বলিউডের হিট গান ‘দাইয়া দাইয়া দাইয়া রে’এর তালে নিজের বাড়ির ছাদেই বানিয়েছেন এই নাচের ভিডিওটি। ভিডিওটি বানানোর সময় তার পরনে মানানসই দুধসাদা পোশাক দেখা গিয়েছে। পাশাপাশি খোলা চুলে, মানানসই মেকাপে ছিলেন তিনি। তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের বিশ্লেষণ অনুযায়ী তিনি একজন ফ্যাশন মডেল, পাশাপাশি একজন নৃত্যশিল্পীও। সোশ্যাল মিডিয়ার পাতায় তিনি প্রায়ই এমন ধরনের ভিডিও শেয়ার করে থাকেন, তা দেখলেই বোঝা যাবে। সম্প্রতি নিজের এই রিল ভিডিওটির সূত্র ধরেই চর্চায় প্রিয়াঙ্কা সুর।