ভাইরাল & ভিডিও

Dance Video: ‘আইলা রে নয়া দামান’, বাড়ির ছাদেই দুর্দান্ত নাচ এই সুন্দরীর, রইল ঝলক

বর্তমান যুগে সোশ্যাল মিডিয়া আজকের প্রজন্মের কাছে একটা গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠেছে। অনেকে এই সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার বানিয়েই নিজের প্রতিভাকে হাজার হাজার মানুষের সামনে তুলে ধরছেন। ফলও পাচ্ছেন হাতেনাতে। বর্তমান যুগে সোশ্যাল মিডিয়ায় কোনোকিছুই ভাইরাল হতে বিশেষ সময় লাগে না। আর যদি কোন প্রতিভাবান মানুষ তার নিজের প্রতিভাকে পৌঁছে দিতে চান সকলের কাছে! তাহলে তাতে তিনি সফল হন। সেকথা আলাদাভাবে বলার প্রয়োজন নেই।

কেউ নিজের গান, কেউবা নাচ, কেউ আঁকা কিংবা আবৃত্তির ভিডিও শেয়ার করে থাকেন সোশ্যাল মিডিয়ার পাতায়। প্রত্যেকেই নিজের শিল্পীসত্তাকে প্রকাশ করতে আগ্রহী থাকেন এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। সম্প্রতি তেমনি এক সুন্দরী যুবতী, সোনামিকা নিজের নাচের প্রতিভাকে কাজে লাগিয়ে আবারো পৌঁছে গিয়েছেন হাজারো মানুষের কাছে। তার নাচ নিঃসন্দেহে দেখতে পছন্দ করেন নেটজনতার একাংশ। সোশ্যাল মিডিয়া বর্তমান প্রজন্মের কাছে উপার্জনের অন্যতম মাধ্যম, তা বলাই বাহুল্য।

সাম্প্রতিক ভাইরাল হওয়া ভিডিওটি নিজের অফিসিয়াল ইউটিউব চ্যানেল ‘উবিরুঙ্গিয়া’ থেকে সোনামিকা ১ বছর আগে শেয়ার করে নিয়েছিলেন নিজেই। বর্তমানে সেই ভিডিওটি ৬৯ লাখেরও বেশি মানুষের কাছে পৌঁছে গিয়েছে। ভিডিওতে সোনামিকাকে ‘আইলা রে নয়া দামান’এর সাথে নিজের বাড়ির ছাদেই নৃত্য পরিবেশন করতে দেখা গিয়েছে। ভিডিওটি বানানোর সময় মানানসই কালো শাড়িতে নজর কেড়েছেন তিনি। ভিডিওটি বানানোর সময় খোলা চুলে মানানসই সাজে ছিলেন এদিন।

বলাই বাহুল্য, নিজের এই ভিডিওটির সূত্র ধরেই পুনরায় নেটজনতার একাংশের মাঝে আবারো প্রশংসিত সোনামিকা। তিনি যে নিঃসন্দেহে একজন দক্ষ নৃত্যশিল্পী, তা অবশ্য আলাদাভাবে উল্লেখ করার প্রয়োজন নেই। তার ইউটিউব চ্যানেলের পাতায় চোখ রাখলেই সেকথা স্পষ্ট হবে সকলের কাছে। ইতিমধ্যেই সোনামিকা নিজের অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে নিজের ২৩২’টি ভিডিও শেয়ার করে দিয়েছেন।

Devparna Acharya

Recent Posts

১৪ হাজারের নিচে 5G ঝড়! 6300mAh ব্যাটারিতে বাজিমাত Redmi A7 Pro 5G

বাজেট স্মার্টফোনের বাজারে বড় চমক দিল Xiaomi। ভারতের বাজারে লঞ্চ হল তাদের নতুন স্মার্টফোন Redmi…

April 14, 2026

চেন্নাইয়ের বিরুদ্ধে জিততে মরিয়া KKR, প্রথম একাদশে জোড়া পরিবর্তনের সম্ভাবনা

চেন্নাইয়ের ২২ গজে সুবিধা পান স্পিনার এবং ধীর গতির বোলারেরা। এই তথ্য অজানা নয় কেকেআর…

April 14, 2026

বড় খবর! I-PAC ডিরেক্টর গ্রেপ্তার, নির্বাচনের আগে চাঞ্চল্য দেশজুড়ে

নির্বাচনের প্রাক্কালে দেশের রাজনৈতিক পরিস্থিতিতে বড়সড় চাঞ্চল্য তৈরি হল। রাজনৈতিক পরামর্শদাতা সংস্থা I-PAC-এর সহ-প্রতিষ্ঠাতা ও…

April 14, 2026

মাধ্যমিকের রেজাল্ট কবে হাতে পাবেন? দিনক্ষণ জানিয়ে দিল পর্ষদ

২০২৬ সালের মাধ্যমিক পরীক্ষা শেষ হওয়ার পর থেকেই ছাত্র-ছাত্রীদের মধ্যে একটাই প্রশ্ন—কবে প্রকাশ হবে রেজাল্ট?…

April 14, 2026

যুবসাথীর টাকা এখনও আসেনি? কবে পাবেন ভাতা, জানুন নতুন আপডেট

পশ্চিমবঙ্গ সরকারের ‘যুবসাথী’ প্রকল্প এখন ভোটের আবহে বেশ চর্চায়। এই প্রকল্পের আওতায় মার্চ মাস থেকে…

April 14, 2026

১২৫ গ্রাম সোনা থেকে কোটি টাকা! কত সম্পত্তির মালিক অরূপ বিশ্বাস, জানুন বিস্তারিত

তৃণমূল কংগ্রেসের অভিজ্ঞ নেতা অরূপ বিশ্বাস আবারও টালিগঞ্জ কেন্দ্র থেকে নির্বাচনী লড়াইয়ে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের…

April 13, 2026