Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Dance Video: লাল পাড় সাদা শাড়িতেই ‘বলো দুগ্গা এলো’ গানে দুর্দান্ত নাচ সুন্দরী যুবতীর, রইল ভিডিও

Updated :  Tuesday, September 6, 2022 8:30 AM

বর্তমান যুগে সোশ্যাল মিডিয়া আজকের প্রজন্মের কাছে একটা গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠেছে। অনেকে এই সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার বানিয়েই নিজের প্রতিভাকে হাজার হাজার মানুষের সামনে তুলে ধরছেন। ফলও পাচ্ছেন হাতেনাতে। বর্তমান যুগে সোশ্যাল মিডিয়ায় কোনোকিছুই ভাইরাল হতে বিশেষ সময় লাগে না। আর যদি কোন প্রতিভাবান মানুষ তার নিজের প্রতিভাকে পৌঁছে দিতে চান সকলের কাছে! তাহলে তাতে তিনি সফল হন। সেকথা আলাদাভাবে বলার প্রয়োজন নেই।

কেউ নিজের গান, কেউবা নাচ, কেউ আঁকা কিংবা আবৃত্তির ভিডিও শেয়ার করে থাকেন সোশ্যাল মিডিয়ার পাতায়। প্রত্যেকেই নিজের শিল্পীসত্তাকে প্রকাশ করতে আগ্রহী থাকেন এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। সম্প্রতি তেমনি মৌমিতা বিশ্বাস নিজের নাচের প্রতিভাকে কাজে লাগিয়ে পৌঁছে গিয়েছেন লাখো মানুষের কাছে। পরিচিত হয়েছেন নেটিজেনদের একাংশের মধ্যেও। তার নাচ দেখতে পছন্দ করেন অনেকেই। তার শেয়ার করা কোন ভিডিওই নজর এড়ায় না নেটনাগরিকদের। সোশ্যাল মিডিয়া বর্তমান প্রজন্মের কাছে উপার্জনের অন্যতম মাধ্যম হয়ে উঠেছে, তা বলাই বাহুল্য।

সম্প্রতি মৌমিতা নিজের যে নাচের ভিডিওটির সূত্র ধরে নেটনাগরিকদের একাংশের মাঝে চর্চায় রয়েছেন, সেটি তিনি নিজের অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে ২ দিন আগে শেয়ার করে নিয়েছেন। সুনিধি চৌহানের গাওয়া ‘বলো দুগ্গা এলো’র তালেই প্রাণবন্ত নৃত্য পরিবেশনায় দেখা গিয়েছে মৌমিতাকে। খোলা আকাশের নীচে কাশ ফুলে ঘেরা প্রকৃতির মাঝেই এই নাচের ভিডিওটি বানাতে দেখা গিয়েছে তাকে। ভিডিওটি বানানোর সময় মানানসই লাল পাড় সাদা শাড়িতে ছিলেন মৌমিতা। দুদিনের মধ্যেই তার নাচের এই ভিডিওটি পৌঁছে গিয়েছে ১৫ হাজার এরও বেশি মানুষের কাছে। উল্লেখ্য তিনি যে একজন দক্ষ নৃত্যশিল্পী, তা আর আলাদাভাবে বলার অবকাশ রাখে না।