Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

VIDEO: ‘চাকা চাক’, প্রকৃতির মাঝে অসাধারন নাচ সুন্দরীর, প্রসংশায় ভরালেন নেটনাগরিকরা

Updated :  Tuesday, June 14, 2022 1:36 PM

বর্তমান যুগে সোশ্যাল মিডিয়া আজকের প্রজন্মের কাছে বিনোদনের একটা গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠেছে। অনেকে এই সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার বানিয়েই নিজের প্রতিভাকে হাজার হাজার মানুষের সামনে তুলে ধরছেন, ফলও পাচ্ছেন হাতেনাতে। সোশ্যাল মিডিয়ায় কোনোকিছুই ভাইরাল হতে বিশেষ সময় লাগে না। আর যদি কোন প্রতিভাবান নেটিজেন তার নিজের প্রতিভাকে পৌঁছে দিতে চান সকলের কাছে, তাহলে তাতে তিনি সফল হন সেকথা আলাদা ভাবে বলার প্রয়োজন পরে না।

বর্তমান যুগে যেকোনো মানুষ পৃথিবীর যেকোনো প্রান্ত থেকে নিমেষের মধ্যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পৌঁছে যেতে পারেন বহু মানুষের কাছে। কেউ নিজের গান, কেউবার নাচ, কেউ আঁকা কিংবা আবৃত্তির ভিডিও শেয়ার করে থাকেন সোশ্যাল মিডিয়ার পাতায়। প্রত্যেকেই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নিজের শিল্পীসত্তাকে প্রকাশ করতে আগ্রহী থাকেন। সম্প্রতি এক প্রতিভাবান নৃত্যশিল্পী নিজের ইউটিউব চ্যানেলের মাধ্যমে পৌঁছতে পেরেছেন বহু মানুষের কাছে। আর তারই নাচের একটি ভিডিও এই মুহূর্তে তুমুল ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ার পাতায় নেটিজেনদের একাংশের মাঝে।

গতবছর ডিজনি প্লাস হটস্টারে মুক্তি পেয়েছিল ‘আতরাঙ্গি রে’ ছবিটি। এই ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করতে দেখা গিয়েছিল অক্ষয় কুমার, সারা আলি খান ও ধানুষকে। এই ছবির ‘চাকা চাক’ গানটি তুমুল হিট করেছিল দর্শকদের মাঝে। সোশ্যাল মিডিয়ায় এই গান রীতিমতো ট্রেন্ডিং রয়েছে এখনো। আর সেই গানের সাথেই প্রকৃতির মাঝে খোলা আকাশের নীচে নৃত্য পরিবেশন করতে দেখা গিয়েছে জয়ন্তী চক্রবর্তীকে। তার নাচ দেখেই স্পষ্ট হয়েছে তিনি যথেষ্ট পারদর্শী নৃত্য পরিবেশনায়। ইউটিউবে নিজের চ্যানেল ‘জে সি ওয়ার্ল্ড’ থেকেই নিজের এই নাচের ভিডিওটি শেয়ার করেছেন জয়ন্তী। তিনি প্রায়ই নিজের নাচের নানা ভিডিও শেয়ার করে থাকেন, তা তার চ্যানেলে চোখ রাখলেই তা স্পষ্ট হবে।

সম্প্রতি ভাইরাল হওয়া ভিডিওটি প্রায় পাঁচমাস আগে শেয়ার করা হয়েছিল। ইতিমধ্যেই এই ভিডিওর ভিউজ ১৬ লাখ ছড়িয়েছে। হলুদ ও সবুজের সংমিশ্রণের একটি শাড়িতে দেখা গিয়েছে জয়ন্তীকে। তিনি নিজের এই চ্যানেলে সব মিলিয়ে এখনো পর্যন্ত ৫৫’টি নাচের ভিডিও শেয়ার করেছেন। বলাই বাহুল্য, বর্তমানে জয়ন্তী চক্রবর্তী সোশ্যাল মিডিয়ায় ভিডিও ক্রিয়েটর হিসেবে একজন পরিচিত মুখ।