Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

VIDEO: ‘জুগনু’, শিয়ালদা স্টেশনের বাইরে টাইট পোশাক পরে চুটিয়ে নাচলেন সুন্দরী যুবতী, রইল ভিডিও

Updated :  Thursday, November 10, 2022 3:10 PM

বর্তমান যুগে সোশ্যাল মিডিয়া আজকের প্রজন্মের কাছে একটা গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠেছে। অনেকে এই সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার বানিয়েই নিজের প্রতিভাকে হাজার হাজার মানুষের সামনে তুলে ধরেছেন, ফলও পাচ্ছেন হাতেনাতে। বর্তমান যুগে সোশ্যাল মিডিয়ায় কোনোকিছুই ভাইরাল হতে বিশেষ সময় লাগে না। আর যদি কোন প্রতিভাবান মানুষ তার নিজের প্রতিভাকে পৌঁছে দিতে চান সকলের কাছে! তাহলে তাতে তিনি সফল হন। সেকথা আলাদাভাবে বলার প্রয়োজন নেই।

কেউ নিজের গান, কেউবা নাচ, কেউ আঁকা কিংবা আবৃত্তির ভিডিও শেয়ার করে থাকেন সোশ্যাল মিডিয়ার পাতায়। প্রত্যেকেই নিজের শিল্পীসত্তাকে প্রকাশ করতে আগ্রহী থাকেন এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। সম্প্রতি তেমনি এক যুবতী, সহেলী রুদ্র নিজের নাচের প্রতিভাকে কাজে লাগিয়ে পৌঁছে গিয়েছেন বহু মানুষের কাছে। পরিচিত হয়েছেন নেটিজেনদের একাংশের মধ্যেও। তার নাচ দেখতে পছন্দ করেন অনেকেই। তার শেয়ার করা কোন ভিডিওই নজর এড়ায় না নেটনাগরিকদের। সোশ্যাল মিডিয়া বর্তমান প্রজন্মের কাছে যে উপার্জনের অন্যতম মাধ্যম হয়ে উঠেছে, তা বলাই বাহুল্য।

এই মুহূর্তে সহেলী রুদ্র নিজের একটি পুরনো ভাইরাল হওয়ার নাচের রিল ভিডিওর সূত্র ধরেই চর্চায় রয়েছেন। ভিডিওতে একেবারে পাশ্চাত্যের পোশাকে দেখা দিয়েছেন তিনি। বলিউডের জনপ্রিয় গায়ক ‘বাদশাহ’র হিট গান ‘যুগ্নু’র তালেই ভিডিওতে দেখা গিয়েছিল সহেলীকে। শিয়ালদা স্টেশনের বাইরে একরাশ লোকের মাঝেই তিনি বানিয়েছিলেন ভিডিওটি। তাকে দেখে এটুকু স্পষ্ট তিনি সাধারণের মাঝে এই ধরনের নাচের ভিডিও বানাতে যথেষ্ট সাবলীল ও দক্ষ। উল্লেখ্য, সহেলীর এই নাচের ভিডিওটি এর আগেও বহুবার ভাইরাল হয়েছে নেটজনতার মাঝে। সেকথা অবশ্য আলাদাভাবে বলার অপেক্ষা রাখছে না, তার ভাইরাল হওয়া ভিডিওর কমেন্টবক্সে চোখ রাখলেই সকলের কাছে সবটা স্পষ্ট হবে। বলাই বাহুল্য, এই মুহূর্তে সহেলী রুদ্র নিজের পুরনো ভিডিওর সূত্র ধরেই পুনরায় প্রশংসিত হচ্ছেন নেটদুনিয়ায়।