Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Dance Video: ‘ময়না ছলাৎ ছলাৎ’, প্রকাশ্য রাস্তায় দুর্দান্ত নাচ একরত্তি খুদের, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও

Updated :  Tuesday, November 1, 2022 1:56 PM

বর্তমান যুগে সোশ্যাল মিডিয়া আজকের প্রজন্মের কাছে একটা গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠেছে। অনেকে এই সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার বানিয়েই নিজের প্রতিভাকে হাজার হাজার মানুষের সামনে তুলে ধরছেন। ফলও পাচ্ছেন হাতেনাতে। বর্তমান যুগে সোশ্যাল মিডিয়ায় কোনোকিছুই ভাইরাল হতে বিশেষ সময় লাগে না। আর যদি কোন প্রতিভাবান মানুষ তার নিজের প্রতিভাকে পৌঁছে দিতে চান সকলের কাছে! তাহলে তাতে তিনি সফল হন। সেকথা আলাদাভাবে বলার প্রয়োজন নেই। আজকের সময়ে দাঁড়িয়ে বাচ্চারাও যে এই সোশ্যাল মিডিয়ার প্রতিযোগিতার থেকে দূরে নেই, সেকথা বলাই বাহুল্য।

কেউ নিজের গান, কেউবা নাচ, কেউ আঁকা কিংবা আবৃত্তির ভিডিও শেয়ার করে থাকেন সোশ্যাল মিডিয়ার পাতায়। প্রত্যেকেই নিজের শিল্পীসত্তাকে প্রকাশ করতে আগ্রহী থাকেন এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। সম্প্রতি তেমনি এক একরত্তি সুমন্তী মন্ডল নিজের নাচের প্রতিভাকে কাজে লাগিয়ে পৌঁছে গিয়েছেন লাখো মানুষের কাছে। পরিচিত হয়েছেন নেটিজেনদের একাংশের মধ্যেও। তার নাচ দেখতে পছন্দ করেন অনেকেই। সোশ্যাল মিডিয়া বর্তমান প্রজন্মের কাছে উপার্জনের অন্যতম মাধ্যম হয়ে উঠেছে, তা আর আলাদাভাবে বলার অপেক্ষা রাখছে না।

সম্প্রতি সুমন্তী নিজের যে নাচের ভিডিওর সূত্র ধরে এই মুহূর্তে চর্চায় রয়েছেন, সেটি তার অফিসিয়াল ইউটিউব চ্যানেল ‘সুমন্তী মণ্ডলস্ ডান্স স্টুডিও’ আজ থেকে দু’বছর আগে শেয়ার করে নেওয়া হয়েছে। বছর দুয়েক আগের ভিডিও হলেও এই মুহূর্তে নেটজনতার একাংশের মাঝে নিজের ঐ নাচের ভিডিওর সূত্রেই প্রশংসিত সুমন্তী। ভিডিওতে প্রকাশ্য রাস্তায় কালো ফুলস্লিভ গেঞ্জির উপর লাল রঙের শাড়িতে দেখা গিয়েছে তাকে। একেবারে গ্রামবাংলার মেয়েদের মত করেই সেজেছিল সুমন্তী। ‘ময়না ছলাৎ ছলাৎ’এর তালে সুমন্তীর এই পুরনো নাচের ভিডিওটি আবারো নেটদুনিয়ায় নেটনাগরিকদের একাংশের মাঝে ঘোরাফেরা করছে, তা আর আলাদাভাবে বলার অপেক্ষা রাখছে না। কারণ এই ভিডিওর সূত্র ধরেই পুনরায় চর্চিত ও প্রশংসিত সুমন্তী মন্ডল।