Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Dance video : ‘ঝুমকা’র তালে খোলা আকাশের নীচে নৃত্য পরিবেশনায় জেফার-মুজা, প্রশংসায় নেটমহলের একাংশ

Updated :  Wednesday, May 10, 2023 9:38 AM

বর্তমান যুগে সোশ্যাল মিডিয়া আজকের প্রজন্মের কাছে একটা গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠেছে। অনেকে এই সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার বানিয়েই নিজের প্রতিভাকে হাজার হাজার মানুষের সামনে তুলে ধরছেন। ফলও পাচ্ছেন হাতেনাতে। বর্তমান যুগে সোশ্যাল মিডিয়ায় কোনোকিছুই ভাইরাল হতে বিশেষ সময় লাগে না। আর যদি কোন প্রতিভাবান মানুষ তার নিজের প্রতিভাকে পৌঁছে দিতে চান সকলের কাছে তাহলে, তাতে তিনি সফল হন। সেকথা আলাদাভাবে বলার প্রয়োজন নেই।

কেউ নিজের গান, কেউবা নাচ, কেউ আঁকা কিংবা আবৃত্তির ভিডিও শেয়ার করে থাকেন সোশ্যাল মিডিয়ার পাতায়। প্রত্যেকেই নিজের শিল্পীসত্তাকে প্রকাশ করতে আগ্রহী থাকেন এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। সম্প্রতি তেমনি দুই যুবতী জেফার-মুজা নিজের নাচের প্রতিভাকে কাজে লাগিয়ে পৌঁছে গিয়েছেন বহু মানুষের কাছে। পরিচিত হয়েছেন নেটিজেনদের একাংশের মধ্যেও। তাদের নাচ দেখতে পছন্দ করেন অনেকেই। তার শেয়ার করা কোন ভিডিওই নজর এড়ায় না নেটনাগরিকদের। সোশ্যাল মিডিয়া বর্তমান প্রজন্মের কাছে উপার্জনের অন্যতম মাধ্যম হয়ে উঠেছে, তা বলাই বাহুল্য।

সাম্প্রতিক ভাইরাল হওয়া ভিডিওটি নিজেদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল ‘জয়লক্ষ্মী সরকার’ থেকে ১ মাস আগে শেয়ার করে নিয়েছিলেন জেফার ও মুজা। বর্তমানে যার সূত্র ধরে নজর কেড়েছেন নেটজনতার একাংশের। পৌঁছে গিয়েছেন ৩ লাখের কাছাকাছি মানুষের কাছে। ভিডিওতে মানানসই গোলাপি শাড়িতে ও নীল ব্লাউজে খোলা আকাশের নীচে ‘ঝুমকা’র তালেই নৃত্য পরিবেশন করতে দেখা গিয়েছিল তাদের। মানানসই সাজে এদিন পরেছিলেন মানানসই অলংকারও। এই মুহূর্তে নিজেদের এই সাম্প্রতিক নাচের ভিডিওটির সূত্র ধরেই একাংশের মাঝে প্রশংসিত হয়েছেন তারা। সেই ঝলক অবশ্য ভাইরাল হওয়া ভিডিওর কমেন্টবক্সে নজর রাখলেই মিলবে।