Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

VIDEO: ‘বান্দুক চালেগি, হলুদ স্যুট আর জ্বলজ্বল আলোতে উদ্দাম নাচ স্বপ্না চৌধুরীর, দেখুন ভিডিও

Updated :  Sunday, July 10, 2022 11:22 AM

অভিনেত্রী স্বপ্না চৌধুরীকে হয়তো চেনেন অনেকেই। যারা চেনেন তারা জানবেন তিনি একজন অভিনেত্রী হওয়ার পাশাপাশি একজন ভালো নৃত্যশিল্পীও, তা তার নাচ দেখলেই স্পষ্ট হবে। সোশ্যাল মিডিয়ার পাতাতেও অভিনেত্রী ভালোই অ্যাক্টিভ। তিনি প্রায়ই নিজের একাধিক ছবি ও ভিডিও শেয়ার করে থাকেন নিজের সোশ্যাল মিডিয়ার পাতায়। তিনি যে বর্তমান প্রজন্মের কাছে বেশ পরিচিত, তা আলাদাভাবে বলার প্রয়োজন নেই। সম্প্রতি ইউটিউবের মাধ্যমে তার একটি নাচের ভিডিও ভাইরাল হয়েছে। আর সেই সূত্র ধরেই চর্চায় স্বপ্না চৌধুরী।

সোশ্যাল মিডিয়ার পাতায় কম অ্যাক্টিভ নন তিনি। নেটদুনিয়ায় তার অনুরাগীর সংখ্যা চোখে পড়ার মতো। তার শেয়ার করা ছবি ও ভিডিওর কমেন্টবক্সে চোখ রাখলেই সেইসমস্ত ইতিবাচক মন্তব্য চোখে পড়বে। বলাই বাহুল্য, প্রায় সকলেই অভিনেত্রীর শেয়ার করা যেকোন ছবি ও ভিডিও দেখে রীতিমতো মুগ্ধ হয়ে যান। প্রশংসায় ভরিয়ে দেন অভিনেত্রীকে। তার কোন পোস্টই নজর এড়ায় না নেটনাগরিকদের। সম্প্রতি ‘ত্রিমূর্ত’ নামের এই ইউটিউব চ্যানেলের মাধ্যমেই অভিনেত্রীর ৩ বছর আগেকার এই নাচের ভিডিওটি ভাইরাল হয়েছে, আর সেই সূত্র ধরেই চর্চায় তিনি।

সম্প্রতি এই ভিডিওতে স্বপ্না চৌধুরীকে ঝকমকে আলোয় হলুদ রঙের সালোয়ার কামিজে স্টেজ কাঁপাতে দেখা গিয়েছে। বলাই বাহুল্য, ধামাকেদার হরিয়ানভি গান ‘বান্দুক চালেগি’র তালে তার পারফর্ম্যান্স ছিল নজরকাড়া। তার নাচের সময় ভিড় সামলানো রীতিমতো মুশকিল হয়ে পড়ছিল, তা ভিডিওতে চোখ রাখলেই স্পষ্ট হবে। রীতিমতো নিজের নাচের মাধ্যমেই স্টেজের উপর বন্দুক চালালেন স্বপ্না চৌধুরী। তার এই পুরনো নাচের ভিডিওটি ভাইরাল হতেই আবারও মুগ্ধ নেটনাগরিকদের একাংশ, চর্চায় অভিনেত্রী।