বিনোদন

Debchandrima: সায়ন্তর সাথে ব্রেকআপ কি আর্যর জন্য? বিতর্কে মুখ খুললেন ‘চারু’ ওরফে দেবচন্দ্রিমা

টেলিভিশনের জনপ্রিয় জুটির মধ্যে একসময় সায়ন্ত মোদক আর দেবচন্দ্রিমা সিং রায় ছিল অন্যতম সেরা জুটি। সম্প্রতি এরাঁও নিজেদের প্রেমের সম্পর্ককে ইতি টেনেছেন রিলের এই জনপ্রিয় জুটি। সায়ন্ত ও দেবচন্দ্রিমার প্রেমের সূত্রপাত হয় রিল লাইফে প্রেম করতে করতে । কালারস বাংলা-র ‘কাজললতা’ ধারাবাহিকে কাজের সময় থেকেই দুজনের বিশেষ বন্ধুত্বের সূত্রপাত। প্রায় তিন বছর পেরনোর পর সেই সম্পর্ককে সকলের সামনে আনলেন ২০২০র ১৪ ফেব্রুয়ারিতে। আর নিজেদের ভালোবাসা এই দিনেই উদযাপন করেছিলেন দেবচন্দ্রিমা।

টেলিটাউনের এই জুটি এক সঙ্গেই থাকতেন এবং তাদের দুটি পোষ্য‌ও আছে। প্রায়শই নিজেদের ভালোবাসার নানান মুহূর্ত তাঁরা তুলে ধরতেন নিজেদের সোশ্যাল মিডিয়ার পাতায়। কিছুদিন আগেই দেবচন্দ্রিমার জন্মদিন উদযাপন করতে দেবচন্দ্রিমা এবং সায়ন্ত পৌঁছে গিয়েছিলেন মালদ্বীপে। মালদ্বীপে নানান রোম্যান্টিক মুডে ধরা পড়েছেন। তবে মাঝে গুঞ্জন শুরু হয় এদের সেই সম্পর্কের ভাঙনের কথা। কিছুদিন আগে নিজেদের ব্রেক আপের কথা স্পষ্ট জানিয়ে দিয়েছেন সাঁঝের বাতি খ্যাত জনপ্রিয় অভিনেত্রী।

বর্তমানে দেবচন্দ্রিমা ‘সাঁঝের বাতি’ ধারাবাহিকের উত্তর পূর্ব নিয়ে বেশ ব্যস্ত। তিনি এখন আর ‘চারু’ নন, তিনি এখন ‘চিকু’। তিন বছর ধরে ‘চারু’ হিসেবেই দর্শক মনে পাকাপাকি জায়গা করে নিয়েছিলেন দেবচন্দ্রিমা সিংহ রায়। এই ধারাবাহিকের ‘আর্য’ অর্থাৎ রিজওয়ান রব্বানি শেখের সাথে জুটি বেঁধে কাজ করছেন। দেবচন্দ্রিমার ব্রেক আপ হওয়ার কারণ হিসেবে অনেকে রিজওয়ানেকে দায়ী করেন। রিজওয়ানের সাথে ঘনিষ্ঠতার কারণে সায়ন্ত আর দেবচন্দ্রিমার সম্পর্কে ফাটল হয়। সত্যিই কি তাই?

তবে রিজওয়ান আর সায়ন্তের সাথে নিজের সম্পর্ক নিয়ে সম্প্রতি এক সংবাদমাধ্যমের দেওয়া সাক্ষাৎকারে কথা বলতে শোনা গেল অভিনেত্রীকে। দেবচন্দ্রিমা প্রথমেই স্পষ্ট করে দেন, ‘রিজওয়ান আর তিনি খুব ভালো বন্ধু। বলতে গেলে এই ইন্ডাস্ট্রিতে তাঁর সবথেকে ভালো বন্ধু। রিজওয়ানের সঙ্গে তাঁর কোনও প্রেম নেই। আর হবেও না। এই এক কথা বলতে বলতে তিনি ক্লান্ত।’ 

আর সায়ন্তর ব্যাপারে তিনি বলেন, ‘তাঁরা সম্পর্কে জড়াই নিজেদের ভালো রাখার জন্য। যদি সেখানেই ভালো না থাকি, তা হলে তো একসাথে থাকার কোনও মানেই নেই। সেরকম পরিস্থিতি তৈরি হতেই তিনি নিজেকে এই সম্পর্ক থেকে সরিয়ে এনেছি।’ ‘সাঁঝের বাতি’র চিকু আরও জানান, নিজের সম্পর্কে এত ধরনের গুঞ্জন তিনি শুনেছেন যে আর এখন অবাক হন না! এমনকী, সেই সব গুঞ্জন নাকি অভিনেত্রীর মা-ও তাঁকে হোয়াটসঅ্যাপ করে পাঠান আর সাথে একটা হাসির স্মাইলি ইমোজি। অভিনেত্রীর কথায়, ‘যে মানুষগুলো আমার কাছে গুরুত্ব পায়, তারা সত্যিটা জানে। আর কী চাই আমার?’

John Fabian

Recent Posts

PNB Customers Alert! হাতে আর বেশি সময় নেই, এই কাজটি না করলে BLOCK হতে পারে অ্যাকাউন্ট

পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (PNB)-এর গ্রাহকদের জন্য বড় সতর্কবার্তা। নির্দিষ্ট সময়ের মধ্যে KYC আপডেট না করলে…

April 13, 2026

KKR News: কেকেআরের ৩৮ কোটি টাকা জলে! কোথায় ভুল নাইটদের? জেনে নিন বিস্তারিত

আইপিএল ২০২৬-এর মরশুম শুরু হতে না হতেই ঘোর সংকটে কলকাতা নাইট রাইডার্স (KKR)। তিনবারের চ্যাম্পিয়ন…

April 13, 2026

গুগল ম্যাপকে টেক্কা দিতে আসছে JioXplor! অলিগলি খুঁজে দেবে আম্বানির নতুন প্রযুক্তি

দেশের ডিজিটাল ইকোসিস্টেমে বড় পরিবর্তনের ইঙ্গিত দিল রিলায়েন্স জিও। এবার গুগল ম্যাপের একচেটিয়া দাপটকে চ্যালেঞ্জ…

April 13, 2026

২৫০ কোটির সাম্রাজ্য, বিদেশে রেস্তোরাঁ! ছেলেদের জন্য কত সম্পত্তি রেখে গেলেন আশা ভোঁসলে জানলে অবাক হবেন

ভারতীয় সংগীত জগতের এক উজ্জ্বল নক্ষত্র ছিলেন আশা ভোঁসলে। কয়েক দশক ধরে তাঁর কণ্ঠে মুগ্ধ…

April 13, 2026

তপ্ত গরমে হঠাৎ স্বস্তির বার্তা! দক্ষিণবঙ্গে ঝড়-বৃষ্টির বড় পূর্বাভাস, কাল থেকে বদলাবে আবহাওয়া

চৈত্রের শেষ লগ্নে রাজ্যে ফের চরমে গরম ও অস্বস্তি। গত কয়েকদিনের ঝড়-বৃষ্টিতে সাময়িক স্বস্তি মিললেও…

April 13, 2026

CSK ম্যাচের আগেই KKR-র বড় ধাক্কা উল্টে সুখবর! চেন্নাইয়ে ফিরছেন ‘মিস্ট্রি’ বরুণ চক্রবর্তী

চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (IPL) এখনও জয়ের মুখ দেখেনি কলকাতা নাইট রাইডার্স (KKR)। টানা ব্যর্থতার…

April 13, 2026