Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

নীল ও সবুজ ঘাঘড়া-চোলিতে দুর্দান্ত নাচ সুন্দরী যুবতীর, দেখুন ভিডিও (VIDEO)

Updated :  Friday, June 30, 2023 10:32 AM

বর্তমান যুগে সোশ্যাল মিডিয়া আজকের প্রজন্মের কাছে একটা গুরুত্বপূর্ণ বিনোদন মাধ্যম হয়ে উঠেছে। অনেকে এই সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার বানিয়েই নিজের প্রতিভাকে হাজার হাজার মানুষের সামনে তুলে ধরছেন। ফলও পাচ্ছেন হাতেনাতে। বর্তমান যুগে সোশ্যাল মিডিয়ায় কোনোকিছুই ভাইরাল হতে বিশেষ সময় লাগে না। আর যদি কোন প্রতিভাবান মানুষ তার নিজের প্রতিভাকে পৌঁছে দিতে চান সকলের কাছে তাহলে, তাতে তিনি সফল হন। সেকথা আর আলাদাভাবে বলার প্রয়োজন নেই।

কেউ নিজের গান, কেউবা নাচ, কেউ আঁকা কিংবা আবৃত্তির ভিডিও শেয়ার করে থাকেন সোশ্যাল মিডিয়ার পাতায়। প্রত্যেকেই নিজের শিল্পীসত্তাকে প্রকাশ করতে আগ্রহী থাকেন এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। সম্প্রতি তেমনি পায়েল কুন্ডু নিজের নাচের প্রতিভাকে কাজে লাগিয়েই পৌঁছে গিয়েছেন লাখো মানুষের কাছে। পরিচিতি অর্জন করেছেন একাংশের মধ্যেও। সোশ্যাল মিডিয়া বর্তমান প্রজন্মের কাছে উপার্জনের অন্যতম একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠেছে, তা বলাই বাহুল্য।

সাম্প্রতিক ভাইরাল হওয়া ঝলকে পায়েল কুন্ডুকে বলিউডের অন্যতম জনপ্রিয় ছবি ‘বাজিরাও মাস্তানি’র গানের তালেই তাল মেলাতে দেখা গিয়েছে। শ্রেয়া ঘোষালের কন্ঠে ‘দিওয়ানি মাস্তানি’র সুরের জাদুতেই মেতে উঠেছিলেন পায়েল। আর তার সেই নাচের ঝলক যে এই মুহূর্তে নেটজনতার একাংশকে মুগ্ধ করেছে সেকথা আর আলাদাভাবে বলার নয়। এদিন কখনো ঘরের মধ্যে, আবার কখনো খোলা আকাশের নীচে থেকেই নীল ও সবুজ ঘাঘড়া-চোলিতে নিজের এই নাচের ভিডিওটি বানিয়েছিলেন তিনি। একবছর আগে নিজের অফিসিয়াল ইউটিউব চ্যানেল ‘পায়েল কুন্ডু অফিসিয়াল’ থেকে নিজের এই নাচের ভিডিওটি শেয়ার করে নিয়েছিলেন পায়েল। বর্তমানে তার এই নাচের ঝলক আড়াই লাখের কাছাকাছি মানুষের কাছে পৌঁছে গিয়েছে। বলাই বাহুল্য, এই মুহূর্তে নিজের এই একবছর আগেকার শেয়ার করে নেওয়া নাচের ঝলকের সূত্র ধরেই একাংশের মাঝে চর্চিত তিনি।