Categories: অফবিট

কর্মক্ষেত্রে মেয়ের উন্নতি, কাঁপা কাঁপা হাতে মেয়ে কাঁধে হাত পিতার

শ্রেয়া চ্যাটার্জি – এখনো আমাদের সমাজে পুত্র সন্তানকে অগ্রাধিকার দেওয়া হয়। পুত্র সন্তান না হলে সেই সাত সন্তানের মাকে দোষারোপ করা হয়। কন্যা ভ্রুণ হত্যা করা হয়। কিন্তু আমরা কেউ জানিনা সেই কন্যা বড় হয়ে কোন পুত্র সম কোন কাজ করবে কিনা। সমাজের একটা অংশ এখনো কুসংস্কারে নিমগ্ন। সমাজের একাংশ মানতেই চান না, সন্তান পুত্র হবে না কন্যা হবে তা স্থির হয় সেই সন্তানের পিতার উপর। মহিলারা আজও অনেকাংশ প্রচারিত। কিন্তু কথাতেই তো আছে ‘নারীরা অর্ধেক আকাশ’।

তবে কেন সে অর্ধেক আকাশ থেকেও নারীকে বঞ্চিত করা হচ্ছে? এর উত্তর আছে, নারীদের কাছেই। নারীরা নিজেদেরকেই যদি ঘরের কোণে আটকে রাখে তাহলে তো সমাজের আরেকদল নিজের জায়গা করে নেবেই। তাই এগিয়ে আসতে হবে নিজেকেই। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ছবি ঘুরপাক খাচ্ছে যা লক্ষ লক্ষ মানুষের নজর কেড়েছে, মনের মনিকোঠায় জায়গা করে নিয়েছে। ছবিটি একটি গর্বিত পিতা এবং সফল কন্যার। মেয়ের কর্মে উন্নতি হয়েছে। সে মনিপুরের ডিএসপি থেকে অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেনডেন্ট হয়েছেন। পুলিশের ইউনিফর্মের কাঁধে রাখা স্টার ঘুরিয়ে ঘুরিয়ে দেখছেন বৃদ্ধ পিতা। মেয়ে কাঁধ সোজা করে বাবার দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে, আর হাসছে। বাবাও হাত ঘুরিয়ে ঘুরিয়ে তার মেয়ের একটু একটু করে পদোন্নতি দেখে খুশিতে আপ্লুত হচ্ছেন।

তিনি হলেন রত্তানা নাগাসেপাম।রত্তানা প্রমাণ করে দিয়েছে, কন্যা সন্তান হয়েও তিনি পুত্রের থেকে কোন কম কাজ করেননি। যে সমাজ আজও পুত্র সন্তান কামনায় কন্যা ভ্রুণ হত্যা করে তাদের সামনে তিনি এক জ্বলন্ত দৃষ্টান্ত তৈরি করেছেন। পুত্রের মতো কন্যা সন্তানকেও পড়াশোনা করে তৈরি করতে পারলে তার চাকরির পদোন্নতিতেও যে কতটা আনন্দ হতে পারে তা এই ছবি প্রমান করে। রত্না শুধু তার বাবার মন জয় করে নি জয় করে নিয়েছেন গোটা দেশবাসীর মন।

সোশ্যাল মিডিয়ায় দেওয়ার সাথে সাথেই মানুষজন সাড়া দিতে শুরু করে। দেবে নাই বা কেন! এমন ছবি তো চিরকাল মনের মনিকোঠায় ফ্রেমবন্দি করে রাখার মতন ছবি। এ নারী শক্তির জয়। মেয়েরা চাইলে সব করতে পারে। শুধু মনের জোর প্রয়োজন। আর পাশে যদি থাকেন এমন বাবা, মা। তাহলে তো এগিয়ে যাওয়ার পথ আরো সুগম হয়। বাবা, মেয়ের এমন ছবি চিরকালের হয়ে থাকবে।

Anirban Kundu

Published by
Anirban Kundu
Tags: offbeat

Recent Posts

৩ দিনের ঝড়-বৃষ্টির সতর্কতা! ৬০ কিমি গতিতে ঝোড়ো হাওয়া, বজ্রপাত-শিলাবৃষ্টির আশঙ্কা বাংল

রাজ্যে ফের বদলাতে চলেছে আবহাওয়া। স্কোয়াল ফ্রন্টের প্রভাবে আজ থেকে টানা তিন দিন দক্ষিণবঙ্গ ও…

March 27, 2026

১৯ বছরের ছোট ব্যবসায়ীর সঙ্গে নাম জড়াল! মালাইকার প্রেম নিয়ে চাঞ্চল্য, কী বললেন ছেলে আরহান?

বলিউড অভিনেত্রী মালাইকা আরোরা আবারও শিরোনামে। অর্জুন কাপুরের সঙ্গে বিচ্ছেদের পর থেকেই তাঁর ব্যক্তিগত জীবন…

March 27, 2026

RCB-র এই ৫ আগুন তারকার তাণ্ডবে ছিন্নভিন্ন হবে SRH, জয় ছিনিয়ে আনায় তাঁরা বিশেষজ্ঞ

আইপিএল ২০২৬ শুরুর আগেই উত্তেজনা চরমে, আর প্রথম ম্যাচেই হতে চলেছে হাইভোল্টেজ সংঘর্ষ। বেঙ্গালুরুর চিন্নাস্বামী…

March 27, 2026

DA বকেয়া নিয়ে বড় ধোঁয়াশা কাটল! নতুন নিয়মে সরাসরি হাতে টাকা নয়—জানুন কীভাবে পাবেন

রাজ্য সরকারি কর্মীদের বহু প্রতীক্ষিত বকেয়া মহার্ঘ ভাতা (DA) নিয়ে অবশেষে বড় আপডেট সামনে এল।…

March 27, 2026

টাকা আসেনি অ্যাকাউন্টে? যুবসাথী নিয়ে বড় আপডেট—কেন দেরি, কীভাবে পাবেন ১৫০০ টাকা জানুন

আবেদন করার পরও এখনও অনেকের অ্যাকাউন্টে যুবসাথীর টাকা ঢোকেনি—এই নিয়ে স্বাভাবিকভাবেই উদ্বেগ বাড়ছে। অনেকেই ভাবছেন,…

March 27, 2026

ভোটের আগে বিস্ফোরক চার্জশিট! ৩৮ পাতায় তৃণমূলের বিরুদ্ধে কী কী অভিযোগ তুলছে BJP—জানলে চমকে যাবেন

ভোটের মুখে রাজ্যের রাজনীতি আরও গরম হতে চলেছে। বিজেপি এবার তৃণমূল সরকারের বিরুদ্ধে একটি বড়সড়…

March 27, 2026