কেয়া সেন : পর্দায়, অভিনয়ের স্বার্থে নিজেকে সব সময় ভাঙতে পছন্দ করেন দেব। কেরিয়ার অনেক দিনের হেলেও, শেষ পাঁচ-ছয় বছরে এমন কিছু চরিত্র উপহার দিয়েছেন দর্শকদের যা একে অপরের থেকে একেবারেই আলাদা। জানুয়ারি মাস থেকেই ফুটবলার হওয়ার প্রস্তুতিতে, শ্যুটিং ফ্লোরে নামতে চলেছেন অভিনেতা। তবে তার আগে ১৫ই নভেম্বর থেকে বেঙ্গল টকিজের প্রযোজনায়, শুরু করে দিলেন আপকামিং বাংলা ছবি ‘টনিক’ এর শ্যুটিং।নবাগত পরিচালক, অভিজিৎ সেন-এর পরিচালনায় নর্থ বেঙ্গলে জোরকদমে চলছে শ্যুটিং। সেট থেকে পরিচালক, প্রযোজক ও ডিওপি কে সঙ্গে নিয়ে বানিয়েছেন একটি ভিডিও, শেয়ার করেছেন নিজের ফ্যানেদের সঙ্গেও।
টনিকের অসাধারণ পোস্টার (যেখানে ফুঁটে উঠছে দুই প্রজন্মের না বলা অনেক কথা)-এর মধ্যে দিয়েই ঘোষণা করা হয়েছিল ছবির শ্যুটিং শুরুর তারিখ।
প্রথম দিনের শ্যুটিংয়ে দেব তো ছিলেনই, হাজির ছিলেন পরান বন্দোপাধ্যায় ও শকুন্তলা বড়ুয়া। যদিও শ্যুটিং য়ের কোনো ছবি এখনো প্রকাশ্যে আসেনি। তাই এখন শুধুই অপেক্ষা ‘টনিক’ -এর প্রথম ঝলকের।
আইপিএল মানেই শুধু রোমাঞ্চ নয়, সঙ্গে থাকে বিতর্কও। এবার সেই তালিকায় নতুন সংযোজন—ব্যাটের মাপ নিয়ে…
আইপিএল ২০২৬ শুরু হওয়ার আগেই চর্চার কেন্দ্রে অর্জুন টেন্ডুলকার। লখনউ সুপার জায়ান্টসের হয়ে একটি অনুশীলন…
আইপিএল মানেই শুধু রোমাঞ্চ নয়, কখনও কখনও এমন ঘটনাও ঘটে যা চমকে দেয় সবাইকে। পঞ্জাব…
ভোটার তালিকা নিয়ে দীর্ঘদিন ধরেই অনিশ্চয়তা তৈরি হয়েছিল। কার নাম থাকবে, কার নাম বাদ যাবে—এই…
এপ্রিলের শুরুতেই বড় ধাক্কা খেলেন অটোচালকরা। জ্বালানির বাজারে নতুন করে অস্থিরতা তৈরি হয়েছে, যার প্রভাব…
টলি পাড়ায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুকে ঘিরে। ঘটনার তদন্তে নয়া মোড় এনে…