চল কুন্তল, গোত্র, হামি, মহালয়া প্রায় অনেক ছবিতেই এই সুন্দরীকে দেখা গেছে। টানা টানা চোখ আর মিষ্টি হাসি অনেকের নজর কেড়েছে। মডেলিং দিয়েই অভিনয়ের জগতে আসা তাই ডিজাইনার শর্বরী দত্তের প্রয়াণে আঘাত পেয়েছিলেন অভিনেত্রী। ওহ অভিনেত্রীর নামটাই বলা হয়নি। যদিও হেডলাইনে দেখে নিয়েছেন। দেবলীনা কুমার, যিনি শেষ শর্বরী দত্তের পোশাকে সেজে উঠে একটি পত্রিকার সঙ্গে শ্যুট করেছিলেন, সঙ্গে ছিল উত্তম কুমারের নাতি গৌরব চট্টোপাধ্যায়।
টলি পাড়ায় গুঞ্জন আছে ‘রঙ্গবতী’র দেবলীনা আর করুণাময়ী রাণী রাসমনির জামাই মথুর বেশ জমিয়ে প্রেম করছেন। যদিও প্রকাশ্যে মুখ খুলতে নারাজ দু’জনেই। দেবলীনার বা গৌরবের ইন্সটাগ্রাম পেজ ভিজিট করলেই দেখতে পাবেন যুগলের একাধিক ছবি। যেখানে দেবলীনা একটি কাপল ফটো পোস্ট করে লিখেছেন, “Oh baby when u Look like that, You make Your woman Go mad”
গৌরবের সঙ্গে প্রেম নিয়ে দেবলীনাকে জিজ্ঞাসা করা হলে, অভিনেত্রী জানান, গৌরব তাঁর খুব ভালো বন্ধু। এক সাক্ষাৎকারে দেবলীনাকে গৌরবের ব্যপারে জিজ্ঞাসা করা হলে অভিনেত্রী বলেন, “আমি ইনস্টাগ্রামে ছবি দিই। বললাম যে, আমি ইন্ডাস্ট্রিতে নতুন। আমার তেমন বন্ধু নেই। ওর সঙ্গে কাজ নিয়ে গল্প হয়। ওর সঙ্গে পছন্দগুলো মেলে। সময় কাটাতে ভাল লাগে। আর আমাদের ছবিতে পাশাপাশি দেখতে খুব ভাল লাগে। মানে, আমি বলতে চাইছি গৌরব আর আমি জুটি হিসেবে খুব আকর্ষণীয়।”
অনেক হল গৌরব- দেবলীনার মুচমুচে প্রেম। এবারে অভিনেত্রী একেবারে কোমরে এঁকে বসলেন প্রজাপতির ট্যাটু। বাঙালি বিয়েতে প্রজাপতিকে শুভ চিহ্ন মনে করা হয় । সেই প্রজাপতিই এখন দেবলীনার কোমরে শোভা পাচ্ছে। দেখুব সেই ছবি।
View this post on Instagram
Coming Soon This pujo❤️ #lalgendaphool @sonymusicindia #dancer #actor #blessed
ট্যাটু করিয়ে এরকম একটি হট ছবি শেয়ার করেছেন অভিনেত্রী আর ক্যাপশনে লিখেছেন, Coming Soon This pujo’ । এতে বোঝা যাচ্ছে এটি কোনও শ্যুটিংয়ের ছবি। তবে কি ট্যাটুটি নকল?














Piers Morgan Explains Why Michael Jackson Sets His Halftime Show Standard