একুশে বাংলা বিধানসভা নির্বাচনের দামামা বেজে গেছে ইতিমধ্যেই। আজ বাংলায় আছে তৃতীয় দফা নির্বাচন। এই বাকি ৬ দফা নির্বাচনের জন্য রাজ্যের সমস্ত রাজনৈতিক দল পূর্ণ উদ্যমে ভোট প্রচার করতে মাঠে নেমে পড়েছে। এরইমধ্যে তারকা দেবলীনা কুমার গত ১ এপ্রিল মমতার সাথে একই মঞ্চে উপস্থিত ছিলেন এবং গতকাল ৫ এপ্রিল তাকে তার পিতা দেবাশীষ কুমারের ছায়া সঙ্গী হিসেবে দেখা গেল। অবশ্য এটি যে প্রথমবার এমন কোন কথা নয়। এর আগেও পৌরসভা ভোটের সময় বাবার প্রচার সঙ্গী ছিল দেবলীনা। সে তখন বাড়ি বাড়ি গিয়ে বাবা এর হয়ে প্রচার করেছেন ও পদযাত্রায় হেঁটেছেন। বিধানসভা নির্বাচনেও একই পথ ধরে আবারো বাবার সাথে রাস্তায় নেমে প্রচারে ঝড় তুলেছেন দেবলীনা।
গতকাল দেবাশীষ কুমার মনোনয়নপত্র জমা দিয়েছেন। স্বভাবতই বাবার সাথে সকাল সকাল বেরিয়ে পড়েন দেবলীনা। তার পরনে ছিল ছিমছাম সাদা সালোয়ার কুর্তা ওড়না। চোখে রোদচশমা। সে গতকালই মমতা বন্দ্যোপাধ্যায়ের গুনোগান গাইতে গিয়ে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের বিরুদ্ধে একাধিক ইস্যুতে গলায় সুর তুলেছেন। দিলীপ ঘোষের বিলাসবহুল গাড়ি প্রসঙ্গে তিনি ব্যঙ্গ করে বলেছেন, “ওই গাড়িতে এসি থেকে এলইডি টিভি সব আছে। একদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগে পায়ে হেটে প্রচার করতেন। এখন পায়ে চোট পেয়েছেন বলে হুইল চেয়ারে ঘুরে বেড়াচ্ছেন। আর এদিকে দিলীপ ঘোষ বিলাসবহুল ভ্যানিটি ভ্যানে ঘুরে বেড়ায়। এর জন্যই বলি মমতা ও দিলিপের মধ্যে আকাশ-পাতাল তফাৎ রয়েছে।”
এছাড়াও এদিন দেবলীনা দিলীপ ঘোষের শিল্পীদের রগড়ে দেব মন্তব্যের তীব্র বিরোধিতা করেছিলেন আগেই। দিলীপ ঘোষ এই কথা বললে তিনি তার সোশ্যাল মিডিয়াতে সেই উদ্ধৃতি তুলে কটাক্ষ করেছেন। তবে গতকাল বাবার মনোনয়নপত্র জমা দেয়ার সময় সেই ব্যাপারে তাকে আর মুখ খুলতে দেখা যায়নি।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…