বিনোদন

বিবাহিত পুরুষের সঙ্গে প্রেম নিয়ে মুখ খুললেন রেখা

বলিউডের চিরকালীন ‘মিস্ট্রি উওম্যান’ একজনই। তাঁর নাম ভানুরেখা গণেশন ওরফে অভিনেত্রী রেখা (Reekha)। রেখা মানেই বরাবরের বিতর্ক। রেখার সাজে সবসময় থাকে দক্ষিণী শৃঙ্গারের ছোঁয়া। জমকালো কাঞ্জিভরম, ভারি গয়না, কপালে টিপ, খোঁপায় ফুল ও সিঁথিতে সিঁদুরে রেখা এভারগ্রিন সুন্দরী। ঠোঁটের মেরুন রঙের লিপস্টিক রেখার ট্রেডমার্ক। কিন্তু তাঁর সিঁথির সিঁদুর কার নামাঙ্কিত, তা নিয়ে রয়েছে বহু অনুমান।

একসময় রেখা সম্পর্কে জড়িয়ে পড়েন অভিনেতা অমিতাভ বচ্চন (Amitabh bachchan)- এর সঙ্গে। ‘দো আনজানে’ ফিল্মের সেট থেকে রেখা-অমিতাভের সম্পর্ক শুরু হয়। এমনকি অমিতাভ-রেখার বিয়ের গুজব রটে। কিন্তু পরে তা অস্বীকার করেন রেখা। অভিনেতা ঋষি কাপুর (Rishi kapoor) ও অভিনেত্রী নিতু সিং (Nitu singh)-এর বিয়েতে রেখার সিঁথিতে প্রথমবার সিঁদুর দেখা যায়। ঋষি-নিতুর বিয়ের অনুষ্ঠানে রেখার সিঁথির সিঁদুর নিয়ে সবাই প্রশ্ন করলে রেখা বলেন, তিনি সরাসরি শুটিং থেকে এসেছেন। সিঁদুর পরে শুটিং করলেও সিঁদুর মুছতে ভুলে গিয়েছিলেন বলে জানিয়েছিলেন রেখা। কিন্তু এরপর থেকে জনসমক্ষে রেখাকে সিঁদুর পরেই দেখা যেতে থাকে। একটি সাক্ষাৎকারে রেখা জানিয়েছেন, সিঁদুরকে তিনি বিবাহের চিহ্ন বলে মনে করেন না। তাঁর মতে, সিঁদুর ভারতীয় নারীর ষোড়শ শৃঙ্গারের অংশ। এই কারণে তিনি সিঁদুর পরেন।

1981 সালে যশ চোপড়া (yash chopra) রেখা-অমিতাভ-জয়াকে নিয়ে তৈরী করেছিলেন ‘সিলসিলা’। ‘সিলসিলা’ ফিল্মটি সুপারহিট হয়েছিল। এই ফিল্মটি বিগেস্ট মিউজিক্যাল হিটও ছিল। অনেকেই বলেছেন, এই ফিল্মটির কাহিনী ছিল রেখা-অমিতাভ-জয়ার ত্রিকোণ প্রেমের বাস্তব ঘটনা অবলম্বনে নির্মিত হয়েছিল। যশ চোপড়া নিজেও ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে স্বীকার করেছিলেন এই কথা। এই ফিল্মের সবকটি গানের মধ্যে সবচেয়ে হিট হয়েছিল ‘রঙ বরষে ভিগে চুনরওয়ালী’ গানটি। গানটি গেয়েছিলেন অমিতাভ নিজে। এই গানে অমিতাভ-রেখার নাচ আইকনিক ছিল।

29 শে মার্চ, হোলির দিন, আরজে সায়েমা (sayema) টুইটারে একটি ভিডিও শেয়ার করেছেন। ভিডিওতে রেখাকে রীতিমত হারমোনিয়াম বাজিয়ে ‘রং বরষে’ গানটি গাইতে দেখা যাচ্ছে। তাঁর সঙ্গে দেখা যাচ্ছে কপিল শর্মা (Kapil sharma) ও নভজ‍্যোত সিং সিধু (Navjyot singh sidhu)-কেও। ভিডিওটি কপিল শর্মার কমেডি শোয়ের একটি পুরানো এপিসোড। সায়েমা ভিডিওটি শেয়ার করে এত সুন্দর একটি পর্ব উপহার দেওয়ার জন্য কপিল শর্মাকে ধন্যবাদ জানিয়েছেন। অপরদিকে সায়েমা ভিডিওটি শেয়ার করার সঙ্গে সঙ্গেই তা ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। আশির দশকের ‘সিলসিলা’-র নস্টালজিক রঙে নিজেদের রাঙিয়েছেন নেটিজেনরা।

এর মধ্যেই সোনি টিভির জনপ্রিয় রিয়েলিটি শো ‘ইন্ডিয়ান আইডল 12′-এর ‘রেখা স্পেশ‍্যাল’ পর্বের বেশ কয়েকটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ছবিগুলি শেয়ার করেছেন শোয়ের বিচারক ও মিউজিক ডিরেক্টর বিশাল দাদলানি (vishal Dadlani)। ছবিগুলি শেয়ার করে তিনি লিখেছেন, রেখার মনোমোহিনী কন্ঠস্বরে ‘বিশুজী’ ডাক পাগল করে দিয়েছে বিশালকে। ছবিগুলিতে বিশালের টাকে তবলা বাজাতে দেখা যাচ্ছে রেখাকে। রেখার এই রসালো মজায় বিশাল একটুও না চটে বলেছেন, রেখা খুব ভালো তবলা বাজাতে পারেন। এমনকি রেখার সঙ্গে মঞ্চে নেচেছেন বিশাল। সব মিলিয়ে ‘রেখা স্পেশ‍্যাল’ পর্ব জমজমাট হয়ে উঠেছে। ইতিমধ্যেই ভাইরাল হয়েছে পর্বটির প্রোমো। এই পর্বে রেখা অভিনীত ফিল্মের গান গেয়েছেন প্রতিযোগীরা। কিন্তু সবাইকে ছাপিয়ে নজর কেড়ে নিয়েছেন বলিউডের কিংবদন্তী রেখা।

একসময় ‘ইন্ডিয়ান আইডল 12′-এর সঞ্চালক জয় ভানুশালী (Jay bhanushali) শোয়ের বিচারক নেহা কক্কর (Neha kakkar)-কে জিজ্ঞাসা করেন, তিনি কোনো বিবাহিত পুরুষকে প্রেমে পড়তে দেখেছেন কিনা! প্রসঙ্গত, গত বছর অক্টোবরেই নেহা বিয়ে করছেন পঞ্জাবি গায়ক রোহনপ্রীত সিং (Rohanpreet singh)-কে। কিন্তু নেহা কিছু বলার আগেই রেখা স্বগতোক্তি করেন, এই ব‍্যাপারে তাঁকে জিজ্ঞাসা করতে পারতেন জয়। কিন্তু পরক্ষণেই রেখা নিজেই আবার বলে ওঠেন, তিনি কিন্তু কিছু বলেননি। রেখার এই আচরণে জয় কিংকর্তব‍্যবিমুঢ় হয়ে দাঁড়িয়ে থাকেন। কিন্তু ততক্ষণে ইন্ডিয়ান আইডলের মঞ্চে উঠেছে হাসির রোল। হয়তো এভাবেই রেখা বুঝিয়ে দিলেন, তাঁর স্টারডমের সঙ্গে অমিতাভ বচ্চনের সাথে তাঁর অতীত প্রেমকাহিনীও কিংবদন্তীতে পরিণত হয়েছে।

Anirban Kundu

Recent Posts

মাত্র ৪৩৬ টাকা জমালেই মিলবে ২ লক্ষ টাকার বিমা! কেন্দ্রের এই স্কিমে মিলছে বড় সুবিধা

বছরে মাত্র ৪৩৬ টাকা প্রিমিয়াম দিলেই মিলতে পারে ২ লক্ষ টাকার জীবনবিমা কভার। কেন্দ্রীয় সরকারের…

May 11, 2026

১ জুন থেকেই মহিলাদের অ্যাকাউন্টে ৩০০০ টাকা! ফ্রি বাস যাত্রারও বড় ঘোষণা নতুন সরকারের

বাংলায় সরকার গঠনের পর একের পর এক বড় ঘোষণা করছে নতুন বিজেপি সরকার। আর এবার…

May 11, 2026

পশ্চিমবঙ্গ জয়ের পরেই বাড়ল গ্রামীণ কর্মসংস্থানের মেয়াদ, নতুন প্রকল্প কার্যকরের বিজ্ঞপ্তি কেন্দ্রের

গ্রামীণ ভারতে কর্মসংস্থান বাড়ানোর লক্ষ্যে বড় সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার। ‘মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপাওয়ারমেন্ট…

May 11, 2026

একটি রিচার্জেই চলবে পরিবারের ৪টি সিম, Jio প্ল্যানে কলিং, ডেটার সঙ্গে OTT সুবিধা

দেশের অন্যতম জনপ্রিয় টেলিকম সংস্থা Reliance Jio গ্রাহকদের জন্য নিয়মিত নতুন নতুন রিচার্জ প্ল্যান নিয়ে…

May 11, 2026

বাংলায় চালু হচ্ছে বিশ্বকর্মা যোজনা! মিলবে ৩ লক্ষ টাকা ঋণ, কারা পাবেন সুবিধা জানুন

রাজ্যে নতুন সরকার গঠনের পর একের পর এক কেন্দ্রীয় প্রকল্প চালুর ঘোষণা করা হচ্ছে। এবার…

May 11, 2026

বাড়ি-গাড়ি বিক্রি করেও হার মানেননি, হাওড়ার স্বাস্থ্যব্যবস্থা থেকে শিল্প-বড় স্বপ্ন রুদ্রনীলের

টলিউডে দীর্ঘ পাঁচ বছর কাজের অভাব, আর্থিক সংকট, বাড়ি-গাড়ি বিক্রি করার মতো কঠিন পরিস্থিতির মধ্যেও…

May 11, 2026